300X70
সোমবার , ১২ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ময়মনসিংহে ১০৫ জন অসচ্ছল সংস্কৃতিকর্মীর মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২১ ১:২৬ অপরাহ্ণ

এএইচএম সাইফুদ্দিন : আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় করোনার কারণে কর্মহীন জেলার ১০৫ জন অসচ্ছল সংস্কৃতিকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অসচ্ছল সংস্কৃতিকর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার সংস্কৃতিকর্মীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে গতবছর দেশের কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের অধিক সংস্কৃতিসবীকে এককালীন ৪ কোটি ৬৫ লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এবছরও দ্বিতীয় দফায় করোনায় কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। যারই অংশ হিসেবে আজ ময়মনসিংহ জেলার অসচ্ছল সংস্কৃতিকর্মীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথি বলেন, ময়মনসিংহকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা জিমনেসিয়ামের সম্মুখে মুক্তমঞ্চ নির্মাণ করা হয়েছে। ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত জয়নুল আবেদীন সংগ্রহশালা ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্পের সমীক্ষা চলমান রয়েছে। তিনি সমীক্ষা শেষে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকল্পটির ডিপিপি অনুমোদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রকল্পটিতে রয়েছে আধুনিক মানের কয়েকটি সংগ্রহশালা, ৩টি মিলনায়তন, আর্ট গ্যালারিসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা কালচারাল অফিসার মোঃ হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ১০৫ জন সংস্কৃতিকর্মীর মধ্যে ১২ জনের হাতে সরাসরি অনুদানের চেক তুলে দেয়া হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত 

কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকতে পারেনা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাজধানীতে আটক কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস

বিকাশে ঝামেলাহীন একাদশ শ্রেণি ও সমপর্যায়ের ভর্তির আবেদন ফি পরিশোধ

দেশবাসীকে জি এম কাদেরের ঈদুল আজহার শুভেচ্ছা

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ জন সদস্য

সাংবাদিক কামরুলের মৃত্যুতে পরিবেশমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

ক্রিটিসাইজ করবেন, তবে ভালো কাজের প্রশংসাও করতে হবে : অর্থ উপদেষ্টা

শ্বাসতন্ত্রের যত্নে এয়ার কন্ডিশনার