300X70
শনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুক্তরাষ্ট্রের ওয়ান মিলিয়ন মাস্ক থেকে অনুদান পেল প্রাভা হেলথ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
প্রাভা হেলথ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ভিত্তিক একটি দাতব্য সংস্থা “ওয়ান মিলিয়ন মাস্ক” থেকে কোভিডের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান লড়াইয়ের কাজকে তরান্বিত করার জন্য অনুদান পেয়েছে। ওয়ান মিলিয়ন মাস্কের এই অনুদান কোভিড এর নমুনা সিকোয়েন্সিংয়ের খরচ বহন করার কাজে ব্যয় করা হবে। প্রাভা হেলথ বর্তমানে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশান (সি এইচ আর এফ) এর সাথে একটি গবেষনায় কাজ করছে।

এই গবেষনায় প্রাভা হেলথে সংগৃহীত নমুনাগুলোর মধ্যে কোন ধরনের ভ্যারিয়েন্ট উঠে আসছে তা সনাক্ত করা হচ্ছে। প্রাভা হেলথ এর স্যাম্পল থেকে পাওয়া তথ্য উপাত্ত সমূহ জি আই এস এ আই ডি (GISAID) তে অবদান রাখছে যা কিনা একটি সার্স কোভ – ২ (SARS-CoV-2) এর আন্তর্জাতিক ওপেন এক্সেস রেপোজিটরি। অনুদানের পরিমান জনসাধারনের জন্য প্রকাশ করা হয় নি।

ওয়ান মিলিয়ন মাস্ক হলো নিউজক্রেডের সহপ্রতিষ্ঠাতা (কো-ফাউন্ডার) এবং ওয়েলকাম সফ্টওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফকাত ইসলামের শুরু করা একটি তৃণমূল উদ্যোগ। ওয়ান মিলিয়ন মাস্কের দলটি নিউ ইয়র্ক এবং এর বাইরে প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মীদের কাছে এক মিলিয়ন মাস্ক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

“মহামারীর শুরু থেকে প্রাভা ১,৫০,০০০ এরও বেশি কোভিড টেস্ট করেছে যা আজ পর্যন্ত বাংলাদেশে করা মোট টেস্টের প্রায় ৩ শতাংশ। প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, সভাপতি (চেয়ার), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিলভানা কিউ সিনহা বলেন, “কোভিড-১৯ ভাইরাস নিয়ে স্থানীয় ও বিশ্বব্যাপী অবদান রাখার ক্ষেত্রে আমাদের কিছু কোভিড স্যাম্পলের সিকোয়েন্সিংয়ের কাজকে তরান্বিত করার জন্য ওয়ান মিলিয়ন মাস্ক এর এই অবদানের প্রতি আমরা কৃতজ্ঞ”।

“ওয়ান মিলিয়ন মাস্ক প্রাথমিকভাবে নিউ ইয়র্কবাসীদের সাহায্য করার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আমরা দ্রুত বুঝতে পেরেছিলাম যে সারা বিশ্বে এমন অনেক লোক রয়েছে যাদের আমরা সাহায্য করতে পারি। বাংলাদেশে প্রতি নাড়ির টান এবং আমাদের দল এই দুইয়ের সমন্বয়ের কারনে প্রাভা হেলথের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা রোমাঞ্চিত”।

নিউজক্রেডের সহপ্রতিষ্ঠাতা (কো-ফাউন্ডার) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফকাত ইসলাম বলেন, “প্রাভা হেলথ মাঠ পর্যায়ে অবিশ্বাস্য কাজ করছে এবং আমরা অনুভব করেছি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রভাব ফেলার এটি একটি ভালো উপায়”।

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট বের হওয়া, কোভিড টেস্টের উপর এর প্রভাব এবং বাংলাদেশ ও দেশের বাইরে এই রোগ ছড়িয়ে পড়া নিয়ে প্রাভা হেলথ উদ্বিগ্ন। আজ পর্যন্ত, বাংলাদেশ বিশ্বব্যাপী সিকোয়েন্সিং ডেটায় ৫,০০০ এরও কম স্যাম্পল সংগ্রহে অবদান রেখেছে যা বাংলাদেশের জনসংখ্যার সাথে তুলনা করলে সিকোয়েন্সিংয়ের লেভেল অত্যন্ত কম।

যে ১৭২ টি দেশ ১.২ মিলিয়ন কেসের জন্য সিকোয়েন্সিং ডেটা আপলোড করেছে, তাদের মধ্যে অনেকেই ১% কেসেরও কম রিপোর্ট করেছে। কিন্তু বাংলাদেশের সিকোয়েন্সিং লেভেল আরো অনেক কম, মোট কেসের মাত্র ০.০০৫% যা কিনা জিআইএআইডিতে (GISAID) জমা দেওয়া হয়েছে। GISAID বিশ্বব্যাপী কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং এর ডেটা সংগ্রহ এর কাজ করে থাকে।

প্রাভা হেলথের সিনিয়র ল্যাবরেটরি ডিরেক্টর ডা. জাহেদ হুসাইন বলেন, “বাংলাদেশে প্রচলিত ভ্যারিয়েন্টের উপর আমাদের সামগ্রিক ধারনার প্রসার এবং চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য, ক্রমাগত কোন ভ্যারিয়েন্ট গুলো ধরা পড়েছে তা নির্ধারণ করতে প্রাভা কাজ করছে।

ভাইরাল জিনোমের উদ্ভূত বৈচিত্র ও জনস্বাস্থ্যের উপর এর প্রভাবের আলোকে কোভিড টেস্টের বিশ্বস্ততা নির্ধারণ করতে আমরা সি এইচ আর এফ-এর (CHRF) সাথে সহযোগিতা করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “এই অনুদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের কাজকে আরও বেগবান করতে সহায়তা করবে।”

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সি এইচ আর এফ) লক্ষ্য হল, ‘সংক্রমণ প্রতিরোধ করা এবং জীবন বাঁচানো’। এই ফাউন্ডেশন রোগের কারণ কী তা বোঝার জন্য কাজ করে এবং প্রমাণ-ভিত্তিক পলিসি প্রতিষ্ঠার জন্য পরামর্শ দেয়। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নির্বাহী পরিচালক ডা. সামির কে সাহা। তিনি ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি ডায়াগনস্টিক বিভাগের অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট এবং প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রাভা হেলথ সম্পর্কে: প্রাভা একটি “ব্রিক এবং ক্লিক” স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি গতানুগতিক স্বাস্থ্য সেবার সাথে টেকনোলজিকে সমন্বয় করেছে। যেখানে ডিজিটাল স্বাস্থ্য এবং ইন-ক্লিনিকের অভিজ্ঞতাগুলিকে একত্রিত করে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা তৈরি করে। এই সার্ভিস ডাক্তার-রোগীর সম্পর্ককে অর্থপূর্ণ করেছে (১৫ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট) এবং মানসম্মত ডায়াগনস্টিকস (ল্যাব এবং ইমেজিং) এবং ওষুধ। সবমিলিয়ে রোগীর অভিজ্ঞতা এবং স্বাস্থ্য মান উন্নয়নের ভালো ফলাফল পাওয়া যায়।

প্রাভার ডিজিটাল পণ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম রোগী পরিষেবা অ্যাপ (২০১৮ সালে চালু), সেই সাথে টেলিমেডিসিন, ই-ফার্মেসি এবং ভার্চুয়াল প্রাইমারি কেয়ার এসব তো রয়েছেই। প্রাভা বাংলাদেশে মূল্যবোধ ভিত্তিক স্বাস্থ্যসেবা ধারণা প্রথম প্রবর্তন করে, রোগীদের মূল্যবোধকে তার নিজেদের কাজের প্রেরণা হিসেবে সমন্বয় করে। প্রাভাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টেকনোলজি পাইওনিয়ার (জুন ২০২১) এবং ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়া (মে ২০২০) হিসেবে ফাস্ট কোম্পানির স্বীকৃতি দিয়েছে।

সাম্প্রতিক মাইলফলক:
1. এখন পর্যন্ত ২৩০০০০+ রোগীকে সেবা দেওয়া হয়েছে, যা বছরে ৩ গুণ করে বৃদ্ধি পাচ্ছে
2. এখন পর্যন্ত প্রাভাতে ১৫০০০০+ কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে
3. ২০২০ সালে সমস্ত পরিষেবার মধ্যে রিমোট এবং ভার্চুয়াল স্বাস্থ্যসেবা ৪০% বৃদ্ধি পেয়েছে
4. নতুন ডিজিটাল পণ্য- টেলিমেডিসিন, ই-ফার্মাসি এবং ভার্চুয়াল প্রাইমারি কেয়ার
5. নেট প্রোমোটার স্কোর ৭৬ (এনপিএস) যা ফরচুন ৫০০ কোম্পানির জন্য সর্বোচ্চ এনপিএস স্কোরের সমতুল্য।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আখ চাষে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা

আগামীকাল বিশ্ব পর্যটন দিবস

নানা আয়োজনের মধ্য দিয়ে এমটিবি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি

জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জে হেরোইনসহ ৮ জন গ্রেফতার

সেনবাগে আড়াই মাস পর প্রবাসীর স্ত্রীর লাশ উত্তোলন

নির্মাণসামগ্রী খোলা স্থানে রাখায় ভবন মালিকদের জরিমানা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু