300X70
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে মৃত বেড়ে ৮৯, হাজারো মানুষ বিদ্যুৎহীন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচন্ড ঠান্ডা ও শীতকালীন ঝড়ে প্রাণহানি বেড়ে ৮৯ জনে পৌঁছেছে। এর মধ্যে কেবল টেনেসি অঙ্গরাজ্যেই মারা গেছেন কমপক্ষে ২৫ জন।

গত এক সপ্তাহ ধরে উত্তর আমেরিকার এই দেশটিতে তীব্র ঠান্ডা চলছে এবং এটি এ সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। এছাড়া ঝড়ের কারণে দেশটির বিশাল এলাকাজুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ব্যাপক শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ জনের আবহাওয়াজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কেবল টেনেসিতে কমপক্ষে ২৫ জন এবং ওরেগনে মারা যাওয়া ১৬ জনও অন্তর্ভুক্ত রয়েছেন। এই দুটি অঙ্গরাজ্যে গুরুতর বরফ ঝড়ের পরে জরুরি অবস্থা জারি রয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়ে গেছে। বরফের এই অবস্থা চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস-এর একটি সমীক্ষা অনুসারে, গত সপ্তাহে সারা দেশে মোট ৮৯টি আবহাওয়া সংক্রান্ত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

টেনেসি এবং ওরেগন অঙ্গরাজ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং অন্য আরও স্থানে প্রাণহানির খবর পাওয়া গেছে।

গত বুধবার ওরেগনের পোর্টল্যান্ডে শক্তিশালী বাতাসের কারণে একটি বিদ্যুতের লাইন ভেঙে পড়ে এবং একটি গাড়িতে আঘাত করে। এতে গাড়িতে ভ্রমণরত তিনজন বিদ্যুতায়িত হয়ে মারা যায়। গাড়িতে থাকা একটি শিশু অবশ্য ওই ঘটনায় বেঁচে যায়।

এছাড়া কেনটাকিতে পাঁচটি গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং ইলিনয়ে চারজন নিহত হওয়াসহ অন্যান্য মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস অনুসারে, সিয়াটলে মাত্র চার দিনের মধ্যে পাঁচজন মারা গেছে। নিহতদের বেশিরভাগই গৃহহীন বলে ধারণা করা হচ্ছে।

মিসিসিপিতে চালকদের ‘প্রয়োজন হলেই গাড়ি চালাতে’ এবং অঙ্গরাজ্যের রাস্তায় ‘কালো বরফ সম্পর্কে সচেতন’ হওয়ার জন্য সতর্ক হতে বলেছে আবহাওয়া কর্মকর্তারা। অঙ্গরাজ্যটির কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো চলমান পরিস্থিতিতে শীতকালীন ছুটি থেকে শিক্ষার্থীদের ফিরে আসতে বিলম্ব করতে বলেছে।

এদিকে সম্ভাব্য ঝড়-সম্পর্কিত পানির ঘাটতি সম্পর্কে অনলাইনে গুজব ছড়ানো এবং সেই গুজবের জেরে বাসিন্দাদের তাদের বাথটাবে পানি সংরক্ষণ করতে প্ররোচিত করেছে কিনা তাও তদন্ত করছে মিসিসিপির কর্মকর্তারা। এই পদক্ষেপটি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের হাজার হাজার বাসিন্দার জন্য পানির চাপ সৃষ্টি করেছে।

এছাড়া পানি সংক্রান্ত নানা সমস্যাও টেনেসিকে জর্জরিত করে চলেছে। সেখানে মেমফিস এলাকায় পাইপ ভেঙে যাওয়ার কারণে ৪ লাখ মানুষ সেদ্ধ পানি ব্যবহার করছেন। প্রায় ৩০টি এলাকায় এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার স্থানীয় ইউটিলিটি জানিয়েছে, ঠান্ডা তাপমাত্রার কারণে তারা ৪১টি পানির মেইন এবং চার হাজারেরও বেশি পানির পাইপ মেরামত করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই কোম্পানিটি বলেছে, ‘পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত পানি পান, বরফ তৈরি, দাঁত ব্রাশ করা, থালা-বাসন ধোয়া এবং খাবার তৈরির জন্য সেদ্ধ বা বোতলজাত পানি ব্যবহার করুন। ট্যাপের পানি গোসলের জন্য নিরাপদ, তবে এই পানি মুখে না নেওয়ার চেষ্টা করুন।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শহরের রেস্তোরাঁ এবং বারগুলো রোববার গ্রাহকদের পরিবেশন করার জন্য বোতলজাত পানি ব্যবহার করছে বলে জানা গেছে।

বিবিসি বলছে, শীতকালীন আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংকট দেখা দেওয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা অনেকাংশে পুনরুদ্ধার করা হলেও সারা দেশে এখনও কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়ে গেছেন।

স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত ওরেগনের প্রায় ১০ হাজার মানুষ, উত্তর ক্যারোলিনায় ৮ হাজার, ক্যালিফোর্নিয়ায় ৭ হাজার এবং কেনটাকিতে ৪ হাজার ৩০০ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

এছাড়া বরফের অবস্থা এবং শীতল বাতাস অন্তত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে কিছু আবহাওয়াবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, উষ্ণ বাতাস এবং বৃষ্টির কারণে মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের কিছু অংশে বন্যা হতে পারে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ সিলেট ও রাজশাহী সিটিতে ভোট

দুই শিক্ষার্থীর পড়া লেখার দায়িত্ব নিলেন এমপি ইব্রাহিম

আরও অগ্রসর হলো নিম্নচাপ, উপকূলে প্রভাব পড়তে পারে আজ

ঘূর্ণিঝড় রেমালে জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো বাগেরহাট

‘অর্পিত সম্পত্তি ও খাস জমি উদ্ধারে ডাটাবেজ সবার কাজে লাগবে’

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘মেঘের কপাট’

এশিয়া’স গ্রেটেস্ট লিডার ২০২০-২১ সম্মানে ভূষিত হলেন সাফওয়ান সোবহান

বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় ড. ইউনুসরা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে: জাতীয় পার্টি

কাল ভারতে গঙ্গা সাগর মেলা শুরু