300X70
সোমবার , ১৯ এপ্রিল ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজধানীতে বিদেশী অস্ত্রসহ ৪ চাঁদাবাজ গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৯, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-২ এরপৃথক অভিযানে রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর হতে ১ জন অস্ত্রধারী চাঁদাবাজ ও মাদক কাররবারীসহ ৪ জন চাঁদাবাজ’কে ১টি বিদেশী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে।

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা এলিট ফোর্স র‌্যাবের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি র‌্যাবের চলমান আভিযানিক কর্মকান্ডেরই একটি অংশ। দেশের সন্ত্রাস কবলিত এলাকা সমূহে র‌্যাব এর অভিযানের ফলে জনগণ শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপোষহীন এবং নিরলস গ্রেফতার অভিযান চলমান রেখেছে।

র‌্যাব-২ এর টহল দলের কাছে তথ্য আসে একদল মাদক কারবারী মাদক ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও থানাস্থ কাওরান বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক রোববার (১৮ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে রাজধানীর কাওরান বাজার, নিউ সুপার মার্কেট ২নং সুপার মার্কেটের পাশ্বের বিসমিল্লাহ রাইস এজেন্সী নামক দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্রধারী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মোঃ রনি (২৬), পিতা-মোঃ আমির হোসেন এবং মোঃ মিলন মিয়া (২৪), পিতা-মোঃ হাবিব মিয়া’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তল্লাশীকালে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড তাঁজা গুলি ভর্তি ম্যাগজিনসহ ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবহার করে রনি ও তার সহযোগীরা কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো।
যারা তার কাজের প্রতিবাদ করে বা চাঁদাবাজিতে অস্বীকার করে তাদের উপর হিট এন্ড রান পদ্ধতিতে অতর্কিতে আক্রমণ করে নিমিষেই উধাও হয়ে যেত। রনি চাঁদাবাজি ছাড়াও মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সাথে সমান ভাবে সম্পৃক্ত। তারা বেশির ভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করেনিত। এছাড়াও তেজগাঁও রেললাইন এলাকার মাদক ব্যবসাও নিয়ন্ত্রণ করে রনি। মোঃ রনি’র বিরুদ্ধে শুধুমাত্র তেজগাঁও থানায় বিভিন্ন ধারায় ১৩টি মামলা রয়েছে।

রনি গ্রেফতারের পর কারওয়ান বাজারের এক আলু ব্যবসায়ী ভুক্তভোগী র‌্যাবকে জানায়, ১ মাস পূর্বে রনি এবং তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে গ্রেফতারকৃত আসামী মোঃ মিলন মিয়া’র বাসায় নিয়ে যায় এবং রাতভর নির্যাতন করে ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে পরের দিন ছেড়ে দেয়।

অপর এক অভিযানে র‌্যাব-২ এরআভিযানিক দল শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাধ চৌরাস্তার মোড় (সাবেক তিন রাস্তার মোড়) সাহাবুদ্দিন মার্কেটস্থ জননী হোটেল নামক দোকানের সামনে অভিযান চালিয়ে চাঁদাবাজি কালে চাঁদাবাজ চক্রের মোঃ সোহেল (৩৩), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক এবং মোঃ লিটন (২৮) নামের ২ জন সদস্যকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা মোহাম্মদপুর বেড়ীবাধ এলাকায় বিভিন্ন অটোরিক্সা চালক, সিএনজি চালকসহ ঐ এলাকা ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে দীর্ঘ দিন ধরেই চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় চাঁদা না দিলে তাদের মারধর করত এবং যানবাহন চালাতে দিত না।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আজ বেগম রোকেয়া দিবস

মেসিকে টপকে গিনেস বুকে রোনাল্ডো

মোমিন মেহেদীর ‘ভাষ্কর্য এপিঠ ওপিঠ’ বইমেলায় আলোচনায়

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস

হলিউড তারকারা টম হিডলস্টন শাহরুখের ভক্ত

সবসময় শাসন নয়,স্পেস দিন শিশুদের

২০২১ পার্টনার অব দ্য ইয়ার ঘোষণা করলো মাইক্রোসফট বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ইতালি সফরে যে পাঁচ চুক্তি হতে পারে

মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে

জলবায়ু পরিবর্তনে ৭১ লাখ বাংলাদেশি বাস্তুচ্যুত : ডব্লিউএইচও