300X70
সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজধানী ঢাকার ৪১৬ বছরপূর্তিতে উৎসব, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৩, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : রাজধানী ঢাকার প্রতিষ্ঠার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৭ আগস্ট সপ্তাহব্যাপী ইতিহাসে প্রথমবারের মতো ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আবহওয়া পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আয়োজনের তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, একসময় পৌরসভা (মিউনিসিপ্যালিটি) হিসেবে যাত্রা শুরু করা ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতীয় সম্পদ। এগুলো মানুষের হৃদয়ে পুনর্জাগরিত করতেই এই আয়োজন।

তিনি জানান, উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের আনুষ্ঠানিকতা শুরুর আগের দিন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে পুরোনো পৌরসভা ভবনের স্থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি, রিকশা, ঢোলসহ পুরান ঢাকার ঐতিহ্যের নানা উপাদান নিয়ে শোভাযাত্রাটি নগর ভবন হয়ে লালবাগ কেল্লায় গিয়ে শেষ হবে।

১ আগস্ট সকালে সাইকেল র‍্যালি ও ম্যারাথনের আয়োজন করা হবে। বিকেলে লালবাগ কেল্লায় মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধন, বৃক্ষরোপণ, লাইট অ্যান্ড সাউন্ড শো, লেজার শোর মাধ্যমে ঢাকার ইতিহাস উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম দিনের আয়োজন শেষ হবে ঐতিহ্যবাহী কাওয়ালি পরিবেশনার মধ্য দিয়ে।

পরবর্তী দিনগুলোতে ঘুড়ি উৎসব, ফুড ফেস্টিভ্যাল, ‘ঢাকাকে নিয়ে আড্ডা’, সুফি সন্ধ্যা, সাত দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, বুড়িগঙ্গায় নৌকাবাইচ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকবে।

এ ছাড়া ঢাকার ঐতিহ্যবাহী খাবার, ইতিহাসভিত্তিক বই ও প্রকাশনা এবং ঢাকার বিজ্ঞানীদের নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে উৎসব উপলক্ষে বিশেষ মূল্যছাড় (স্পেশাল সেল) দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে স্মারক ডাকটিকিট প্রকাশেরও পরিকল্পনা রয়েছে।

আব্দুস সালাম বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি তালিকা প্রকাশ করা হবে। দেশি-বিদেশি পর্যটকদের জন্য ঘোড়ার গাড়িতে ঐতিহাসিক স্থান ভ্রমণ এবং পুরোনো স্টিমারে বুড়িগঙ্গা ভ্রমণের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।

বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়েই উৎসব অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে সময় পরিবর্তন করা হতে পারে। তিনি বলেন, ‘উৎসবটি আমরা অবশ্যই করব। কারণ এটি আমাদের প্রাণের উৎসব, আমাদের প্রাণের শহর ঢাকা।

আব্দুস সালাম আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনার নীরব সাক্ষী ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লক্ষ্য।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৯৫তম অস্কার: সেরা অভিনেতা ফ্রেজার, সেরা অভিনেত্রী প্রথম এশীয় ইয়োহ

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

মরিসনের হার, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

সিলেটে আজ থেকে কাজে ফিরবেন চা শ্রমিকরা, তবে…

জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিকাবুতে বিশেষ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৬৭ ও নোট ৫০

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

করোনায় আরও ৬০১ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ১২ হাজার