300X70
শনিবার , ১৩ মার্চ ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজশাহী অঞ্চলের উপযোগিতা কাজে লাগাতে হবে: এলজিআরডি মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৩, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ

প্রতিনিধি, রাজশাহী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিক, উজ্জ্বল ইতিহাস, ঊর্বর ভূমি, ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং পারিপার্শ্বিক অবস্থাসহ এর উপযোগিতা কাজে লাগাতে পারলে এ শহর দেশের মধ্যে একটি উন্নত নগরীতে রূপান্তরিত হবে।

তিনি আজ শনিবার ( ১৩ মার্চ) রাজশাহী সফরে এসে রাজশাহী সিটি কর্পোরেশনসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের অধীনে বাস্তবায়িত এবং চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, রাজশাহীর উপযোগিতা অনুযায়ী অনেক উন্নয়ন করা সম্ভব। জনবসতি, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার উপযুক্ত জায়গা এটি। এ অঞ্চলে যে উন্নয়ন অব্যাহত রয়েছে তা বাস্তবায়িত হলে এ শহর দেশের মধ্যে একটি অনন্য নগরীতে রূপান্তরিত হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র অত্যন্ত পরিকল্পিতভাবে উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং উন্নয়নের স্বার্থ প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে বলে।

তিনি আরো বলেন, নগরীর ভবিষ্যতে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন থেকে কোন প্রকল্প নেয়া হলে সে গুলোকে বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই করে অনুমোদন দেয়া হবে। তবে যে কোন প্রকল্প গ্রহণের সময় জনগণের বিষয়টি মাথায় রেখে করতে হবে। কারণ সকল উন্নয়নই মানুষের কল্যাণের জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজশাহী নগরী এবং আশপাশের মানুষের নিকট সুপেয় পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প নেয়া হয়েছে এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিকভাবে মানুষের জীবন মানোন্নয়নে যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার প্রত্যেক নাগরিকের অধিকার যেমনি রয়েছে তেমনি না করারও অধিকার রয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সকল পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে এবং এর কাজ চলমান রয়েছে। এই মাস্টর প্ল্যানের মাধ্যমে যাতে করে দীর্ঘমেয়াদি চাহিদা পূরণ করে টেকসই উন্নয়ন করা যায় সে জন্য কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এমস খায়রুজ্জামান লিটন, সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সার্কিট হাউসে আয়োজিত স্থানীয় সরকার বিভাগের আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়, মন্ত্রী বলেন, দেশের নাগরিক হিসেবে শহর, গ্রাম-গঞ্জে যে যেখানেই বসবাস করুক না কেন সবাই রাষ্ট্রের প্রদেয় সকল নাগরিক সুবিধা পাবেন। সবার উন্নত জীবন ব্যবস্থা করতে পারলেই বাংলাদেশে উন্নত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ছোট হোক বড় হোক যে কোনো প্রকল্প সময় বান্ধব এবং প্রোডাক্টিভ হতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত টাইমলাইন অনুযায়ী প্রকল্পের কাজ শেষ করতে হবে। কাজের কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড়া হবে না। নিম্নমানের কাদের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা এবং নতুন প্রজন্মের জন্য দেশটাকে একটি সুন্দর জায়গায় রাখার জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

পরে, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ, এইচ, এম কামরুজ্জামানের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এছাড়া শাহ মখদুম (র.) এর কবর জিয়ারত করেন মন্ত্রী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

এবারের ঈদযাত্রায় স্বস্তি, ফাঁকা রাজধানী

মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প

রূপগঞ্জে নৌকার পক্ষে নারী ভোটারদের দিয়ে কারচুপির, কৃত্রিম উপায়ে ভোট স্লো করার চেষ্টা

শাহজালাল বিমানবন্দরের ই-গেট খুলবে এক সপ্তাহের মধ্যে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে তাণ্ডব করেছে : কাদের

আইনি সহায়তা বাড়াতে লিগ্যাল এইড অফিসের সক্ষমতা বাড়ানোসহ জনসচেতনতা বাড়ানোর পরামর্শ

শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল

বঙ্গবন্ধু বাঙালি জাতির দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছেন : মেয়র আতিকুল ইসলাম