300X70
বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি মিথ্যা : যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল থেকে রাশিয়া যে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে, তা মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বরং রাশিয়া আরও সাত হাজার সেনা বাড়িয়েছে বলে জানালেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

রাশিয়া ‘যেকোনো সময়’ ইউক্রেনে আক্রমণ চালাতে ‘মিথ্যা অজুহাত দেখাতে’ পারে বলে সতর্ক করেন বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা।

অন্যদিকে, রাশিয়া বলছে—সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু, পশ্চিমা কর্মকর্তারা এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখতে পাচ্ছেন না।

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ফোনে ইউক্রেন সংকট নিয়ে কথা বলেছেন। রাশিয়াকেই উত্তেজনা থামাতে পদক্ষেপ নিতে হবে বলে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।

রাশিয়া শুরু থেকেই ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করে এলেও ইউক্রেন সীমান্তে লাখখানেক রুশ সেনা মোতায়েন রয়েছে।

২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা ট্যাংক বহরের একটি ভিডিও গতকাল বুধবার প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন প্রশাসনের কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘আমরা রুশ সেনা প্রত্যাহারের এমন দাবির কথা সারা বিশ্ব থেকেই শুনতে পাচ্ছি। কিন্তু এখন আমরা জানতে পারছি এটি মিথ্যা।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার দেখিনি। আমরা শুধু শুনে আসছি।’

জাতীয় ঐক্যের প্রতীকস্বরূপ গতকাল বুধবার দেশজুড়ে নীল ও হলুদের পতাকা উঠিয়ে রাখেন ইউক্রেনবাসী। এদিন রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের সতর্কতা মাথায় রেখে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর দিক থেকে উত্তেজনা কমিয়ে আনার কোনো পদক্ষেপ দেখা যায়নি। রাশিয়ার দিক থেকে হামলার বিষয়টিকে তিনি ‘নতুন ধরনের স্বাভাবিকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টগি শিপিং এন্ড লজিস্টিকস লিঃ-এর দক্ষিণ পানগাঁও ইয়ার্ডে ৬-টি জাহাজের কীল-লে অনুষ্ঠিত

ডেমরা, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ৫৮ জুয়াড়ি গ্রেফতার

নারী কর্মকর্তাদের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের লিডারশিপ প্রোগ্রাম চালু

জাপার চেয়ারম্যান জি এম কাদের করোনায় আক্রান্ত

নিজস্ব যোগাযোগ অবকাঠামো দ্রুত নির্মাণ করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দরিদ্র বসতিতে পুষ্টি ও স্বাস্থ্য কার্যক্রম মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

কোনো দেশ থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের নাম ব্যবহার করে দেশে আসছে নিম্নমানের বিটুমিন!

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া : ডিএনসিসিতে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা