300X70
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে খালি হলো আইসিইউ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১০, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো
লাশ নিয়ে মা-বাবা যখন বাড়ির পথে তখন রাজশাহী মেডিকেলের পিআইসিইউ থেকে নেহার মা চামেলীর মোবাইল নম্বরে কল আসে। হাসপাতাল থেকে জানানো হয়, পিআইসিইউ ফাঁকা হয়েছে। শিশুটি পিআইসিইউতে নিয়ে আসেন।’ এই কথা শুনে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন শিশুর মা। তার কাছ থেকে ফোন নিয়ে শিশুটির বাবা হাসপাতালের লোকজনকে জানান, পিআইসিইউতে বেড না পেয়ে দুপুরেই তাদের নেহা মারা গেছে।

নেহার খালা মতিয়া খাতুন বলেন, ‘সময়মতো হাসপাতালে ভর্তি করেছিলাম। সময়মতো পিআইসিইউতে একটা বেড পেলে হয়তো বেঁচে যেতো নেহা।’
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মার্চ মাস থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে শতাধিক শিশু চিকিৎসাধীন। প্রচণ্ড ভিড় থাকায় অনেক ক্ষেত্রে শিশুদের সাধারণ ওয়ার্ডে রাখা হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আর আইসিইউ সংকটে বাড়ছে মৃত্যু।

যদিও হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, হামের রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও ডেডিকেটেড কর্নারে চিকিৎসা চলছে। শিশুদের জন্য আইসিইউ শয্যা সংখ্যা খুবই সীমিত। যা অপর্যাপ্ত।

কুষ্টিয়ার বাসিন্দা মো. রিফাতের পাঁচ মাস বয়সী মেয়ে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অপেক্ষমাণ তালিকায় তার সিরিয়াল ছিল ৩২। পরে শিশুটি মারা যায়।

কান্নাজড়িত কণ্ঠে রিফাত বলেন, ‘আইসিইউতে একটি শয্যার জন্য বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত কোনও ব্যবস্থা করা যায়নি। আমার মেয়েটিকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না।’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামের মাহবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি বিয়ের চার বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। কিন্তু সেই সন্তানকে তারা বাঁচাতে পারলেন না। ছয় মাস বয়সেই শিশুটির মৃত্যু হয়েছে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে। মাহবুর রহমান একজন মানসিক রোগী। নিয়মিত চিকিৎসা হলে একটু ভালো থাকেন। ছেলের মৃত্যুতে এখন আতিকা খাতুন পাগলপ্রায়।

মাহবুর রহমানের বোন শারমিন খাতুন বলেন, ‘চেষ্টার কোনও কমতি ছিল না। গরিব মানুষ হয়েও গত কয়েকদিনে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। মাহবুর মানসিক রোগী বলে অনেকে সাহায্য করেছেন। কিছু ধারদেনাও হয়েছে। বাচ্চাটা বেঁচে থাকলে আমাদের কোনও দুঃখ থাকতো না।’

তাদের মতো অনেক রোগীর স্বজনদের বক্তব্যে আইসিইউ সংকটের করুণ চিত্র উঠে এসেছে। একইসঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। যা সামাল দিতে পারছেন না হাসপাতাল সংশ্লিষ্টরা।

জন্মের পর থেকেই ঠান্ডাজনিত রোগে ভুগছিল পাবনার বেড়া উপজেলার ইয়াকুব আলীর মেয়ে নেহা। বয়স দুই মাস। গত রোজার ঈদের দিন তার শরীরে হাম দেখা দেয়। তারপর ২৩ মার্চ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শিশু বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছিল।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা দ্রুত পিআইসিইউতে গিয়ে সিরিয়াল দেন। সিরিয়াল পড়ে ১২। পিআইসিইউর জন্য অপেক্ষাধীন থাকা অবস্থায় বুধবার (০৮ এপ্রিল) দুপুরে মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নেহাসহ চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া অন্য শিশুরা হলো- কুষ্টিয়ার দৌলতপুরের সুইট রানার ছেলে সামিউল (ছয় মাস), কুষ্টিয়া সদরের সাধন শেখের ছেলে সাইফান (নয় মাস) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের রাফিউল্লাহর মেয়ে তাসফিয়া (এক মাস)। তারা তিন জনই হাসপতালের পিআইসিইউতে ভর্তি ছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টেলিভিশন ক্যাটাগরির প্রথম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নিলো স্যামসাং

আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হলেন মুহাম্মদ জুলকার নাইন

লেফটেন্যান্ট শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের সিদ্ধান্ত

৫ আগস্টের পুনরাবৃত্তি কোনো রাজনৈতিক দল চাইবে না : রিজওয়ানা হাসান

অসংক্রামক রোগ প্রতিরোধে স্থানীয় সরকার কর্তৃক নীতিমালা প্রণয়ের আহবান

মায়ের উপর বড় কোনো শেফ নেই : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ই-কমার্স লেনদেন প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এসক্রো সার্ভিস চালু

আমরা দেশে স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

খুনের মধ্য দিয়ে জন্ম নেয়া বিএনপি আবার মানুষ খুন করে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে

তরুণ সমাজের হৃদয়ের প্রতিধ্বনি ছিলেন বঙ্গবন্ধু