300X70
বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর হিসেবে উপস্থিত চলচ্চিত্র উৎসবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ

আনন্দ ঘর প্রতিবেদক : বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে পর্দা উঠছে আসরটির। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

আয়োজকরা জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।

এই উৎসবে বিশ্বের মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র নিয়ে বিশাল এই যজ্ঞে অংশ নেবেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আজ ১৪ জানুয়ারি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘সত্যজিৎ রায় : জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামের মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন জনাব মফিদুল হক।

এই সেমিনারে বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপির সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অপুর সংসার’র অভিনেত্রী শর্মীলা ঠাকুর। তবে তিনি অংশ নেবেন অনলাইনে। স্বশরীরে বাংলাদেশে এসে এই চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার ইচ্ছে থাকলেও করোনার পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালেই তিনি এই উৎসবে যোগ দেবেন।

শর্মিলা ঠাকুর তার অভিনয় জীবন শুরু করেন সত্যজিৎ রায়ের পরিচালনায় কালজয়ী সিনেমা ‘অপুর সংসার’ দিয়ে। এ সিনেমায় তিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন। শর্মিলা এরপর ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করে নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

শর্মিলা ঠাকুর ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নবাব মনসুর আলী খান পাতৌধির স্ত্রী। তিনি অভিনেতা সাঈফ আলি খান ও অভিনেত্রী সোহা আলি খানের মা। কারিনা কাপুর শর্মিলার পুত্রবধু। তরুণ প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান তার নাতনি। আর নব্বই দশকের অভিনেত্রী অমৃতা সিংও তার পুত্রবধু। পুত্র সাঈফের প্রথম স্ত্রী অমৃতা।

বলিউডে শর্মিলা আরও সম্মানিত রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর হিসেবেও।

তারসঙ্গে আরও অংশ নেবেন ভারতের আরেক কিংবদন্তি অভিনেতা ধৃতমান চ্যাটার্জী। বাংলাদেশ থেকে থাকবেন বিচারপতি রিফাত আহমেদ এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।

উৎসবে সত্যজিৎ রায়ের ৭টি কালজয়ী চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এগুলো হলো- পথের প্যাঁচালী (১৯৫৫), অপরাজিতা (১৯৫৬), জলসাঘর (১৯৫৮), অপুর সংসার (১৯৫৯), অশনি সংকেত (১৯৭৩), সোনার কেল্লা (১৯৭৪) এবং হীরক রাজার দেশে (১৯৮০)।

প্রসঙ্গত, এবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে দেখানো হবে উৎসবে ঠাঁই পাওয়া চলচ্চিত্রগুলো।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বার্জারের সাথে নুসরাত ফারিয়া

মহেশপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক নিহত, আহত ৩

রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নে অভিন্ন থাকতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্টার্টআপ ইকোসিস্টেমে ৩ বছরে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে

এমইউএফওয়াই প্রোগ্রামের মাধ্যমে ইউসিবি’র শিক্ষার্থীদের নতুন পথচলা শুরু

শীঘ্রই জাহাজ পুন:প্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট ‘হংকং কনভেনশন’ অনুমোদন করবে : শিল্পমন্ত্রী

আগস্ট মাস এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও জঙ্গিগোষ্ঠী তৎপর হয় : তথ্যমন্ত্রী

তরুণ বিপ্লবীদের স্বপ্ন পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ: প্রধান উপদেষ্টা

সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২২৬০ জনে

রৌমারীতে দূর্যোগ পূর্বাভাস ভিত্তিক অবহিত করণ সভা