300X70
বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শহিদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ মার্চ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৫, ২০২১ ১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোও যাচাই-বাছাই করে আগামী বছরের ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদ বুদ্ধিজীবী স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারা শহিদ বুদ্ধিজীবী, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

বাছাই পর্বে কিছু আবেদন অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আবেদন পাওয়ার পর দেখা হয়, শহিদ বুদ্ধিজীবী হিসেবে বিবেচনায় তিনি আসেন কি না। এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সবকিছু নির্ধারণ করা হয়। আবেদনকারীদের অনেকে নানা কারসাজির আশ্রয় নিয়ে থাকেন বলে এই সতর্কতা।

বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের শেষের দিকে দেশের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য পেশাজীবীদের টার্গেট করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় মিত্ররা। স্বাধীনতার পর থেকে তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। তবে এত দিন শহিদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় কোনো তালিকা ছিল না। অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় উদ্যোগী হয়ে তালিকা তৈরি করছে। জানা গেছে, মন্ত্রণালয়ে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো শহিদদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। কারো স্ত্রী, কারো সন্তান এসব আবেদন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের তালিকার ক্ষেত্রে শহিদ বুদ্ধিজীবী কারা হবেন এর একটি মানদÐ তৈরি করা হয়েছে। যেসব সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি-বেসরকারি কর্মচারী, রাজনীতিবিদ, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক-সংগীত ও শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, যাঁরা বুদ্ধিবৃত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তানি দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহিদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন, তাঁরা শহিদ বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত হবেন।

সূত্র জানায়, শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করতে গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গত বছরের ১৯ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে যাচাই-বাছাই কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মেজবাহ কামাল, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি চৌধুরী শহিদ কাদের, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে আছেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও লে. কর্নেল কাজী সাজ্জাদ জহির (বীরপ্রতীক)।

জানা গেছে, প্রথম দফায় কমিটিতে চার শতাধিক আবেদন জমা পড়ে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১৯১ জনকে শহিদ বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করার পর তাঁদের নাম প্রকাশ করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, আগে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা মূলত ঢাকাসহ বড় বড় শহরকেন্দ্রিক ছিল। জেলা থেকে তেমন কেউ জানত না, আবেদনও করত না। এখন অনেক আবেদন পাওয়া যাচ্ছে। জানা যায়, শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজ ১৯৭২ সালে শুরু হলেও সেই তালিকা কখনো সরকারি নথি বা গেজেটভুক্ত হয়নি। প্রথমবারের মতো ১৯১ জনের নামে গেজেট প্রকাশ করা হলো।

কমিটির সদস্য শাহরিয়ার কবির বলেন, ডাকটিকিটে অনেকের নাম ছিল, বাংলা একাডেমির গবেষণাও রয়েছে। তাঁদের নিয়ে কোনো বিতর্কও নেই। প্রাথমিকভাবে তাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব শহিদ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা প্রয়োজন। জানা যায়, ১৯৭২ সালে প্রাথমিকভাবে এক হাজার ৭০ শহিদ বুদ্ধিজীবীর একটি তালিকা করেছিল তৎকালীন সরকার। পরে ডাক বিভাগ ১৫২ শহিদ বুদ্ধিজীবীর ডাকটিকিট প্রকাশ করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিরল কুমির আটক

জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৭৫,০০০ কম্বল প্রদান

বিএসএমএমইউয়ে ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা ‘ শীর্ষক ডেসিমেনেশন অনুষ্ঠিত

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

ইসলামী ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢেপা ও পুনর্ভবা নদীর তীরে ২৬ কিলোমিটার বাঁধ রিভারওয়ে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আটক করে ‘মানসিক কেন্দ্রে’ পাঠাচ্ছে ইরান

যশোরের চিহ্নিত সন্ত্রাসী অনি আটক