300X70
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিগগরই অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি : ভূমিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২০, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর বিধিমালা প্রণয়নের কাজ একেবারে শেষ পর্যায়ে। ভূমিমন্ত্রী এইসময় আশা প্রকাশ করেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা শিগগিরই জারি করা সম্ভব হবে।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত স্মার্ট ভূমিসেবা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির, বিপিএএ। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক সদিচ্ছার কারণে জনগণের বহুল প্রতীক্ষিত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন দ্রুত পাস করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বেশ কিছু স্মার্ট ভূমিসেবা শুরু করার মাধ্যমে স্মার্ট যুগে প্রবেশ করেছে ভূমি মন্ত্রণালয়। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম অগ্রদূত হিসেবে ভূমি মন্ত্রণালয়কে আবির্ভূত হয়েছে।

ভূমিমন্ত্রী জানান, জমি অধিগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকদের ভোগান্তি কমাতে আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, ক্যাশলেস স্মার্ট নামজারি ব্যবস্থায় প্রতিমাসে ৪ লক্ষাধিক নামজারি মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, ক্যাশলেস স্মার্ট ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় প্রতিদিন এ-চালানে সরকারি কোষাগারে জমা হচ্ছে ৫ কোটি টাকা।

আইন ও বিচার বিভাগের আওতাভুক্ত নিবন্ধন কার্যক্রম শতভাগ ডিজিটাইজেশনের আওতায় চলে আসলে নাগরিকগণ আরও নির্বিঘ্নে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী। প্রসঙ্গত, দলিলমূলে স্বয়ংক্রিয় নামজারি চালুর জন্য ইতোমধ্যে ১৭টি উপজেলায় পরীক্ষামূলকভাবে রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।

ভূমিমন্ত্রী হিসেবে এখন তাঁর মেয়াদের প্রায় শেষ সময় অতিবাহিত হচ্ছে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আমি সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে চেষ্টা করেছি। ভূমি মন্ত্রণালয়ের পুরো টিম নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চেষ্টা করেছি। আমার উদ্দেশ্য ছিল দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে দেশের নাগরিকদের যথাযথ ভূমিসেবা প্রাপ্তির ব্যবস্থা করা। তিনি বলেন, এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে, তবে তা কাজ শেষ করার সঠিক পথে রয়েছে ভূমি মন্ত্রণালয়।

এর আগে কর্মশালার আলোচক ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপির যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দকে স্মার্ট ভূমিসেবা বিষয়ে সরকারি পরিকল্পনার বিস্তারিত অবহিত করেন।

কর্মশালায় যেসব তথ্য উঠে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে, ভূমি উন্নয়ন করের ৪ কোটি হোল্ডিং ডাটা ইতোমধ্যে ডিজিটাইজ করা হয়েছে, ৬ কোটি ৪০ লক্ষ খতিয়ান অনলাইনে আপলোড করা হয়েছে, দেশ-বিদেশে ডাক বিভাগের মাধ্যমে ৫ লক্ষ খতিয়ান নাগরিককে পৌঁছে দেওয়া হয়েছে, ১৬১২২ হটলাইনের মাধ্যমে এযাবৎ প্রায় ১২ লক্ষ কল নিষ্পত্তি করা হয়েছে, প্রায় ৫ হাজার সেবাগ্রহীতা প্রতিদিন ১৬১২২ নম্বরের মাধ্যমে সেবা গ্রহণ করছেন, ভূমিসেবা বিষয়ক অভিযোগ নিষ্পত্তি হয়েছে ৪৫ লক্ষ, ভূমি সংক্রান্ত আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ১ লক্ষ নাগরিককে, সেবা ফিডব্যাক গ্রহণের জন্য প্রতিমাসে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট কল করছে ৬ লক্ষ নাগরিককে।

উল্লেখ্য, ২০২৬ সাল নাগাদ আরও যেসব গুরুত্বপূর্ণ নাগরিক ভূমি সেবার উদ্যোগ গ্রহণ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য: সেবার মধ্যে ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে নাগরিকের প্রোফাইল তৈরি করা এবং খতিয়ান ও ম্যাপ অটো কারেকশনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করা।

২০২৬ সাল নাগাদ সরকারি/পাবলিক ভূমি ব্যবস্থাপনা অধিকতর দক্ষ করে গড়ে তোলার উদ্যোগের মধ্যে রয়েছে লীজ ও সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে সায়রাত মহাল ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন, রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষা করার ব্যবস্থা গ্রহণের কার্যক্রম গ্রহণ।

এছাড়া, ভূমি ডাটা ব্যাংক থেকে স্বয়ংক্রিয় তথ্যের মাধ্যমে ভূমি কর্মকর্তাদের সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিবেদন রহিতকরণকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি নেতাদের মিথ্যাচার নরকের কীটের চেয়েও জঘন্য: তথ্যমন্ত্রী

‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে’

গাজীপুরে দরিদ্র অসহায়দেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

একুশে বই মেলায় ১১ দিনে ৭২০ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জাসদের মিছিল

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ২ লাখ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন, নিহত ১

জন্মদিনের পার্টিতে অসুস্থ হয়ে কিশোরীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চলন্ত বাস কব্জায় নিয়ে তিন ঘণ্টা ধরে ডাকাতি, সংঘবদ্ধ ধর্ষণ

জেমকন ভিক্টরী ডে গলফ টুর্নামেন্ট-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ