300X70
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিল্পকলা একাডেমিতে ৫দিনব‌্যাপী ‌‌‌’প্রথম জাতীয় মিষ্টি মেলা শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ‘আমাদের অনেক মিষ্টি জিআই স্বীকৃত হয়েছে। আরো যে সব মিষ্টি জিআই তালিকাভুক্ত হওয়া উচিৎ তা নিয়ে আমরা কাজ করব’। – লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে আজ ৬ মার্চ ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে প্রথমবারের মতো জাতীয় মিষ্টি মেলা ২০২৪।

৫ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন।

এতে অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ৬৪ এর অধিক মিষ্টি শিল্পীরা।
আজ বুধবার (৬ মার্চ) সকাল ১১.০০ টায় মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান; জনাব খলিল আহমেদ সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতি হিসেবে বক্তব‌্য প্রদান করেন জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সভাপতির বক্তব‌্যে মহাপরিচালক বলেন, “শুধু প্রদর্শনীর জন্য নয়, কেউ চাইলে ৬৪ জেলার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবে। আমাদের লক্ষ্যে এবং উদ্দেশ্যটা হলো, আমরা গর্ব এবং গৌরবের বিষয়গুলো আবিস্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই।

আমরা জানি নেতিবাচক অনেক কিছু এ দেশ সম্পর্কে প্রচারিত হয়, এ জন্য আমরা প্রতি বছরই একটি কর্মসূচী পালন করি, শিল্পের শহর। পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটি শহরের নিজস্ব ইতিহাস আছে। সেই ইতিহাস ঐতিহ্যের ইতিবাচকতা তুলে ধরতে চাই।”

তিনি আরো বলেন, ‘এই মিষ্টি মেলার মাধ‌্যমে যে শিল্পীরা মিষ্টি তৈরি করেন তাদেরকে চিহ্নিত করা ও শ্রদ্ধা জানানো অন্যতম কাজ বলে আমরা মনে করি । আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরো যে সব মিষ্টি জিআই হওয়া উচিৎ তা নিয়ে আমরা কাজ করবো। আশা করবো মেলাটি সাফল্য মন্ডিত হবে এবং প্রতি বছরই আমরা এ মেলার আয়োজন করবো।’

মহাপরিচালক বলেন – ‘আমি মনে করি এ সকল কিছুই আমাদের আন্দোলনের অংশ। এ আন্দোলন হলো আমাদের দেশকে নিয়ে, আমার জাতিকে নিয়ে, ইতিহাস ঐতিহ্যেকে নিয়ে। আমাদের শিল্পী, কবি, সাহিত্যেকরা, সাংস্কৃতিক কর্মীদের সকলেরই উচিৎ দেশের গর্ব এবং গৌরবের জায়গাগুলো নিয়ে কাজ করা এবং যাকে আমরা বলতে চাই গণজাগরণের শিল্প আন্দোলন”।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভিন্ন ধর্মী এ উদ‌্যোগকে স্বাগত জানান আলোচক বক্তারা।
আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সমবেত সংগীত- ‘আমরা নতুন যৌবনের দূত’ এবং ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতদল, কথা: মাসুদ সালাহউদ্দীন এবং সূর করেছেন লিয়াকত আলী লাকী।

এরপর পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা ব্যারেল ব্যালেন্স, রোলার ব্যালেন্স এবং টপটু আমব্রেলা।
এছাড়াও বিকেলের লোক-সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন তারকা শিল্পী শাহানাজ বেলী, আয়শা জাবীন দিপা, খায়রুল ওয়াসী, ফারহানা পারভীন। এছাড়াও সংগীত পরিবেশন করবেন প্রতিশ্রতিশীল শিল্পী শারমীন জাহান কেয়া, রোকসান আক্তার রুপসা, রাফি তালুকদার, জীবন চৌধুরী, প্রেমা জামান মীম এবং বিপাশা পারভীন।

প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪, ১০ মার্চ পর্যন্ত চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। ০৬-১০ মার্চ ২০২৪ অনুষ্ঠিত মেলায় প্রতিদিন বিকাল ৫.০০টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা। সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বমানের এল. জি. টিভি তৈরি করবে র‍্যানকন ইলেকট্রনিক্স

সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

বাংলাদেশের অস্তিত্ব আর বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা: শেখ পরশ

সাংবাদিক ফিরোজকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী সাভারে গ্রেপ্তার

৫% লভ্যাংশ ঘোষণা করলো ইউনিয়ন ব্যাংক

বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের প্রয়াণে তথ্যমন্ত্রীর শোক

এডিস নিয়ন্ত্রণে সরকারি সংস্থার প্রতি বার্তা আশু পদক্ষেপ নিতে হবে, নইলে কঠোর ব্যবস্থা

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ একগুচ্ছ নির্দেশনা

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে: কাদের