300X70
বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২২, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বুধবার বিশ্ব সংগীত দিবস। সংগীত দিবসের সূচনা হয়েছিল ইউরোপে, মুলত ফ্রান্সে। সেখানে এই উৎসবের নাম দেয়া হয় ‘ফেট ডে লা মিউজিক’। যার অর্থ ‘বিশ্বজুড়ে সঙ্গীতের দিন’। ১৯৮২ সালে বিশেষ এই সংগীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে পরিচিতি লাভ করে। সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ২১ জুন ২০২৩ বুধবার বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে। বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলার একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষ্যে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্ব দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ড. সাইম রানা, তেরা মালেউফ, দেবরাহ্ জান্নাত। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি মানুষের অন্তরে রয়েছে সুরের প্রবাহ। রবীন্দ্রনাথ বলে গেছেন গান শুধু গান নয়; এটি একটি উপাসনাও। বিশ্বে এখন মিউজিক থেরাপি ব্যবহার হচ্ছে। সেখানে বাংলা রাগ সংগীত অন্যতম ভূমিকা রাখছে।”

শিল্পী, কবি-সাহিত্যিকরাই পৃথিবীকে নান্দনিক রাখতে পারেন উল্লেখ করে বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে উপস্থিত দর্শকদের সঙ্গে কন্ঠ মিলিয়ে তিনি পরিবেশন করেন ভুপেনহাজারিকার গান “মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার”

আলোচনায় বক্তারা বলেন- ‘বিশ্বের বিভিন্ন সংগীতের ভাষাই চেতনাবোধকে ধারণ করতে হবে, যেন প্রত্যেকেই তার নিজের আবেগ প্রকাশ করতে পারেন গানের মাধ্যমে’। ফরাসি লালন গবেষক ও ভক্ত দেবরাহ জান্নাত বিশ্ব সঙ্গীত দিবসে নিজ দেশের স্মৃতিচারন করেন। তিনি বলেন – “সংগীত নিজের আত্মার স্পন্দন। ভক্তি না থাকলে, বোধ ও চিন্তার দর্শন না থাকলে সুর তৈরী হয় না। “সঙ্গীত ও সাধনা সম্পূরক উল্লেখ করে তিনি বলেন – ‘আদি তাল, আদি লয় ও গলা পরীক্ষার মাধ্যমে গান তৈরী হয়। কেবল বিশ্ব সঙ্গীতের মাধ্যমে এক তালে, একসুরে একাত্ম হওয়া যায়’।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হোন লেবাননের জনপ্রিয় কন্ঠশিল্পী তারা মালেউফ। বিশ্ব সংগীত দিবসে বাংলাদেশে এ ধরনের আয়োজন নিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি পরিবেশন করেন বাংলা গান -‘ সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’

পরে ২য় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা:
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত যন্ত্রসংগীত পরিবেশনা ‘পূর্ব পশ্চিম’। সংগীত পরিচালক মো: মনিরুজ্জামান এর পরিচালনায় সমবেত যন্ত্রসংগীত পরিবেশিত হয়। ‘আকাশ ভরা সূর্যতারা’ শিরোনামে সমবেত নৃত্য-রবীন্দ্র পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। এরপর একক সংগীত পরিবেশন করেন নকিব খান।

৫ মিনিটের সমবেত সংগীত (আধুনিক) পরিবেশন করেন- পথিক নবী, শাহনাজ বেলী, অনপমা মুক্তি, রাজিব, কিশোর, সাব্বির জামান, অপু আমান, পুলক অধিকারী, রন্টি দাস, লিজা, বিউটি, নাজু আখন্দ, আয়রুল ওয়াসী, সালমা, সন্দীপন, কানিজ খন্দকার মিতু, নিশিতা বড়ুয়া, সম্রাট, শাপলা পাল, ফারশিদ আলম ও মেহরীন। তারপরেই পরিবেশিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, সংগীত পরিচালক জাহিদুল কবির লিটন এবং মুহাম্মদ আনিসুর রহমান এর তত্ত্বাবধানে ‘গীত, বাদ্যে লোক দর্শন’। শিরোনামে পরিবেশিত হয় সমবেত লোকসংগীত।

এর পর পরিবেশিত হয় ওস্তাদ আমজাদ আলী খান- নোবেল পিস প্রাইজ এওয়ার্ড । খুরশিদ আলম পরিবেশন করেন সিনেমার গান ‘বন্দি পাখির মতো’। একক গানে এলিজা পুতুল পরিবেশন করেন লালনগীতি এবং শরীফ সাধু পরিবেশন করেন লোকসংগীত। এরপর পরিবেশিত হয় সঙ্গীতের দুই দিকপাল উদয়শঙ্কর এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে ভিডিও চিত্র উপস্থাপনা।

এরপরে ‘দাও শৌর্য দাও ধৈয্য’ ও ‘আমরা সবাই মঞ্চকুড়ি ‘সমবেত সংগীত পরিবেশিত হয় একাডেমির শিশুসংগীত দলের পরিবেশনায়। ‘বিশ্ব বীণা রবে…‘শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করে ধৃতি নর্তনালয় । সমবেত নৃত্য পরিচালনা করেন ওয়ার্দা রিহাব। সঙ্গীতের আরেক দিকপাল শচীনদেব বর্মন স্মরণে ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

পরে ‘তুমি লাল সবুজের দেশ’ সংগীত পরিবেশন করেন জাপানের শিল্পী মাএ ওয়াতানাবে। ‘শুকনো পাতার নুপুর..’পরিবেশিত হয় সমবেত নৃত্য-নজরুল। নৃত্যটি পরিবেশন করেন একাডেমির শিশুদল। একক সংগীত এর রেকর্ডেড- পরিবেশন করেন যুক্তরাষ্ট্রের শিল্পী বব।

বিদেশী ভাষার সংগীত ও নৃত্য পরিবেশনা ‘বিশ্ব মায়ের সুর, ছন্দ, বাণী’ সমবেত পরিবেশনা উপস্থাপন করা হয়। এর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন জনাব লিয়াকত আলী লাকী। সংগীত পরিবেশনায় ছিলো ঢাকা সাংস্কৃতিক দল। সংগীত পরিচালনায় ছিলেন ইয়াসমিন আলী, নৃত্য পরিবেশনায় ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং নৃত্য পরিচালনায় ছিলেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।

সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করে ‘স্পন্দন’। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল হাসনাত জিলানী ও তানজিনা তমা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না : পরিবেশ ও বনমন্ত্রী

আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা

খাবার হোটেল রাত ১০টায়, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ ডিএসসিসির

বিদেশ পাঠানোর টাকা ফেরত চাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

দেশের বৃহত্তম পোশাক প্রযুক্তির মেলা ‘জিটিবি ২০২৬’ ও ‘গ্যাপ এক্সপো’ শুরু ১৪ জানুয়ারি

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৪

রাজধানীতে বিশেষ অভিযানে আরও ১৩ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর মানবিকতায় বিভিন্ন ভাতা দেয়া সম্ভব হচ্ছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আজ সাংবাদিক ও কবি এম.উমর ফারুকের জন্মদিন

উনি দায়িত্ব নিলে পদ ছাড়তে আমার সমস্যা নেই, সংসদে বাণিজ্যমন্ত্রী