300X70
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সকল প্রস্তুতি সম্পন্ন, শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৫, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামী শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধন এবং জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বই মেলা আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

তাঁদের আগমনকে নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত শতাধিক তোরণ, ডিজিটাল পোস্টার ও ব্যানার টাঙ্গিয়ে স্বাগত জানানো হয়েছে।

এদিন, সকালে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন। এ সময় তিন বাহিনী কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন।

রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন অনুষ্ঠানসহ নানা কর্মসূচীতে অংশ নিবেন। সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দিবেন।

সকাল ১১ টায় প্রধানমন্ত্রী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান, অসচ্ছল মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। তিনি শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন। দুপুর ১২ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সাথে ফটোসেশনে অংশ নিবেন এবং দুপুর ১২ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি প্রাঙ্গণে আয়োজিত বই মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, প্রিয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় স্বাগত জানানোর জন্য সমস্ত রাস্তাঘাটে ব্যানার-ফেস্টুন এবং দলীয় কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর সফর সার্থক করার জন্যে প্রশাসনের সাথে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগও সার্বিকভাবে সহযোগিতা করে আসছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে প্রথমে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী। এরপরে রাষ্ট্রপতি আসবেন। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসবেন। সকল স্তরের নেতাকর্মীদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে। শুধু আমাদের নেতাকর্মী নয় গোপালগঞ্জের জনগণ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে “শুভ শুভ দিন, বঙ্গবন্ধু জন্মদিন” খচিত তোরণ ও প্ল্যাকার্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত করে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ১৭ মার্চ জাতির পিতার ১০৩-তম জন্মদিন জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারবো।

এই অনুষ্ঠানটিতে আলোচনাসভা এবং গোপালগঞ্জের স্থানীয় শিশু শিল্পীদের অংশগ্রহণে আলেখ্য অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি আলোকচিত্র প্রদর্শনী হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আদিয়ামান থেকে হাতায়া যাচ্ছে সম্মিলিত উদ্ধারকারী দল

বাস্তুচ্যুতির এক দশক পরেও জীবন পুনর্গঠনের সুযোগ খুঁজতে হচ্ছে রোহিঙ্গাদের

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে আরও ৩৯,৬৮০ বই হস্তান্তর করলো বিকাশ

কুবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো ইংরেজি সপ্তাহের

স্মার্ট সরকার ও অর্থনীতি গড়তে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

‘দেশকে তামাকমুক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে’

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

দেশে প্রথমবারের মতো এমএফএস কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড

জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শৈলকুপায় ট্রাক-করিমন সংঘর্ষে ৬ শ্রমিকের মৃত্যু, আহত ৬