300X70
শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বৃষ্টি হলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের নাজুক ড্রেনেজ ব্যবস্থায় দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থান জুড়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়।

অপরিচ্ছন্ন এসব ড্রেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করলেও সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোন উদ্যোগ নেয়নি।

সমন্বয়হীনতা, উদাসীনতা ও নির্দিষ্ট ওয়ার্ক প্ল্যানের অভাবে ড্রেনগুলোতে স্বাভাবিক গতি ফেরানো সম্ভব হচ্ছেনা৷ বিশেষজ্ঞদের দাবি অপরিচ্ছন্ন ড্রেনগুলোতে সহজেই মশার উপদ্রব বাড়ে ৷ বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বিদ্যমান। তাই অপরিচ্ছন্ন ড্রেন সবার জন্য হুমকিস্বরূপ। বিশ্ববিদ্যালয়ের ঢাল পয়েন্ট শনাক্ত করে ড্রেনগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ সৃষ্টি করার পরামর্শ বিশেষজ্ঞদের।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের ডান পাশের ড্রেন পরিপূর্ণ হয়ে আছে পলিথিন, কাগজ, কাপড়ের টুকরো আর প্লাস্টিক সামগ্রী দিয়ে। এতে করে সৃষ্টি হয়েছে আবদ্ধতা। যার ফলে বিঘ্নিত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। ড্রেনে শ্যাওলা জমার পাশাপাশি দীর্ঘদিন ধরে জমাট বেধে ময়লা-আবর্জনা মিশে পানি কালো হয়ে গেছে। শান্ত চত্বরের ম্যুরালের নিচের অংশেও নানান অব্যবহৃত সামগ্রী ও পানি জমে রয়েছে।

নতুন একাডেমিক ভবনের পাশ থেকে দ্বিতীয় গেইট ও ছাত্রী কমনরুমের পেছন পর্যন্ত ড্রেনের অবস্থা সবচেয়ে নাজুক। এখানেও বোতল, প্লাস্টিক সামগ্রী, জুসের গ্লাস আর পলিথিন স্তূপাকারে পড়ে আছে ড্রেনের ওপর। এতে পানির প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ময়লা আর পানি একত্রে মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর তাতেই উড়ছে মশা। ছাত্রী কমনরুমের পেছনের দিকে ময়লা পানিযুক্ত ড্রেনের দুই পাশেই উচ্ছিষ্ট জিনিসপত্র পড়ে আছে ৷ যেটি দেখলে ময়লা ফেলার স্থান মনে হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরে রাষ্ট্রবিজ্ঞান-অর্থনীতি বিভাগের বিল্ডিংয়ের সামনে থাকা ড্রেনে পড়ে আছে ময়লার বিন। একইসাথে গাছের পাতা, বোতল ও প্লাস্টিক সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এই বিল্ডিংয়ের পেছনেই রয়েছে উন্মুক্ত পাঠাগার। তবে উন্মুক্ত পাঠাগারের বারান্দার পেছনে থাকা ড্রেনও ভরাট ময়লা আবর্জনার স্তূপে। যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আর সৃষ্টি হয়েছে মশার উপদ্রব।

ক্যান্টিনের বিপরীত পাশে থাকা বেসিনের পানি যাওয়ার জন্য যে ড্রেন রয়েছে সেটি ভরাট হয়ে আছে ময়লা পানিতে। দীর্ঘদিন ধরে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় এখানেও ময়লা পানি জমে বুদবুদ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে ও পেছনে থাকা ড্রেনগুলোর অবস্থাও একই। ড্রেনগুলোতে শ্যাওলার পাশাপাশি জন্মেছে আগাছা। বিজ্ঞান ভবনের পেছনে ও শিক্ষক ডরমিটরির পাশে থাকা ড্রেনগুলো যেন মশার উপদ্রবের জন্য উপযুক্ত স্থান। এখানেও ময়লা আর পানি একত্রে মিশে পানি কালো রঙ ধারণ করেছে। ভন ভন করে মশা উড়ছে সেই ড্রেনে৷ গণিত বিভাগের সামনের ড্রেনও ময়লায় পরিপূর্ণ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. আশ্রাফ উদ্দিন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য দুই ধরনের ব্যবস্থা থাকা উচিত। একটি হল বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত যে পানি ব্যবহৃত হয় সেটি দ্রুত প্রবাহের ব্যবস্থা। অপরটি যখন বৃষ্টিপাত হয়ে অল্প সময়ের অধিক পানি জমে যায় সেটি দ্রুত প্রবাহের ব্যবস্থা।

তিনি বলেন, পানি যাবে ড্রেন দিয়েই৷ তাই ড্রেনগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এলাকার ঢাল কোন দিকে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে৷ যেন পানিটা সেই লাইন দিয়ে নিচে চলে যায় সহজেই। তাহলে পানি জমবে না।

তিনি আরও বলেন, প্লাস্টিক,পলিথিন সহ বিভিন্ন বর্জ্য যেন ড্রেনে না পড়ে সেজন্য পর্যাপ্ত সংখ্যক বিন রাখতে হবে। জমে থাকা পানির মধ্যে যেহেতু মশা-মাছি বাস করে তাই প্রতিনিয়ত একটা ঝুঁকি থাকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ হবার। সেক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থার কোন বিকল্প নেই।

জানা যায়, গত বছরের ৩১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে আহবায়ক ও সহকারী রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকারকে সদস্য-সচিব করে মোট ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷

কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয়ের ড্রেনগুলো প্রাথমিকভাবে পরিষ্কার করার উদ্যোগ নিলেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়লা ফেলার জন্য নেই পর্যাপ্ত সংখ্যক বিন। ফলে যেখানে সেখানে ফেলা ময়লাগুলো বিভিন্নভাবে ড্রেনে পড়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয়হীনতাও দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করার বড় কারণ বলে জানা গেছে।

কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারেনা। ড্রেনগুলো ময়লায় আবদ্ধ। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে। সেসময় ড্রেনগুলোতে মশার উপদ্রব সৃষ্টি হচ্ছে। পরিষ্কারের উদ্যোগ নেওয়া দরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কমিটির আহবায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদেরকে ফোন দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়৷

পরিচ্ছন্নতা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকার বলেন, ড্রেন পরিষ্কারের বিষয়টি প্রকৌশল দপ্তরের অধীন। আমরা বেশ কয়েকবার ড্রেনগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলাম। কিছুটা সম্ভব হয়েছিল। বাকিটা সামনে হবে। আগামী ১৯ তারিখ ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম রয়েছে৷ এর আগেই ড্রেনগুলো পরিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ইতিমধ্যেই পরিবেশ পরিচ্ছন্নতা কমিটির সাথে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি৷ পরিবেশ কমিটি আমাদের চিঠি দিবে৷ তারপর আমরা প্রাক্কলন দিয়ে কাজ শুরু করব৷

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গাজীপুর সাফারি পার্কে প্রাণী নিখোঁজ নিয়ে কঠোর অবস্থানে উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজ ঘরে বৃদ্ধার হাত-পা বাঁধা গলাকাটা লাশ

সারাবিশ্বে করোনায় সুস্থ হয়েছে ৯ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৬০৮ জন

বাংলাদেশে খাদ্যের দাম বেড়েছে ৩৩ শতাংশ

Mostbet India: Recognized Site For On-line Betting, Bonus 25, 00

Mostbet India: Recognized Site For On-line Betting, Bonus 25, 00

পণ্ডিত সুদর্শন দাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে দেশ ও জাতিকে সম্মানিত করেছেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন

২০২২ সালের জুনে চালুর আশা: পদ্মাসেতু খুলে দেবে দক্ষিণের দ্বার

বসুন্ধরা সিটিতে কাল থেকে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’ ও ‘এপারেল কর্নার’

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পাশে বাংলালিংক