300X70
শনিবার , ৩ জুন ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সম্মিলিত উদ্যোগেই বাল্যবিবাহ রোধ সম্ভব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

ঘাসফুল আয়োজিত ওয়েবিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বাংলাদেশে এলাকাভিত্তিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করে যুগোপযুগী পদক্ষেপ নেয়া প্রয়োজন, রাষ্ট্র, পরিবার, সমাজ সবাইকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে । নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। মোবাইলের সহজলভ্যতার কারণে শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয় সেই ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। মেয়েরা শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে যেন বৈষম্যের শিকার না হয় তার উপর গুরুত্বারোপ করা দরকার। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আচরণ ও পরিবর্তনের জন্য সচেতনতা বাড়াতে হবে।

বাল্যবিবাহের সামগ্রিক হার কমানোর জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কম বয়সে বিয়ে রোধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা দরকার। বাল্যবিবাহ বন্ধে আইনের সঠিক চর্চা, প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা জরুরী। পাশাপাশি সরকারের নারীবান্ধব উদ্যোগগুলোর প্রচারে জোর দেয়া দরকার। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার , এনজিও, সিভিল সোসাইটি সংগঠন, পাবলিক এবং প্রাইভেট সেক্টর সমূহের মধ্যে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দিতে হবে। আজ ০৩ জুন শনিবার ঘাসফুল আয়োজিত ‘ বাল্যবিবাহ: লিঙ্গ সমতার অন্তরায়’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

ঘাসফুল চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ এবং পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল’র সহকারী পরিচালক সাদিয়া রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সানজীদা আখতার।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন – বেগম রোকেয়া পদক ও একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. মাহফুজা খানম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ।

‍প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন- ‍ঘাসফুল আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত সভাপতি ও সঞ্চালক, মূল প্রবন্ধকার, প্যানেল আলোচকবৃন্দসহ অংশগ্রহণকারীদের বক্তব্য শুনলাম – ভালো ভালো কথা। আমাদের সংস্থা পিকেএসএফ সহযোগী সংস্থাদের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে যুব সমাজ ও কিশোরী ক্লাবগুলো বাল্যবিবাহ, মেয়েদের উত্যক্তকরণ ও নারী নির্যাতন রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আইন সর্ম্পকে আমার একটি কথা আছে যখন ১৮বছর করা হচ্ছিল এবং ১৬বছরের প্রবিশন রাখা হচ্ছিল তখন একটি যুক্তি দেয়া হতো বিশ্বের অন্যান্য দেশে আছে যেমন ইউকে তে আছে। কিন্তু ইউকে তে আছে তা কিন্তু বিবাহ দেয়ার জন্য না বিবাহ রোধ করার জন্য।

ওখানে মেয়েদের বিবাহের গড় বয়স ২০বছর আর আমাদের দেশে ১৫-১৬ ইত্যদি। কাজেই ওই যুক্তিটি গ্রহণযোগ্য নয়। সেখানে সুযোগটা অনেক নিচে। এই সুযোগটা অনেকে নিচ্ছে। সুতরাং সর্তকভাবে আইনের বাস্তবায়ন করতে হবে যাতে কেউ সুযোগটা নিতে না পারে। ‍একজন মেয়ে যদি বিপদে পরে তাকে বিয়ে দেয়া যেতে পারে কিন্তু কেউ যেন সে সুযোগটা না নিতে পারে। করোনাকালে অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে বলা হয়েছে এখানে কিন্ত যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা কঠিন।

একটা কারণ হচ্ছে বিয়ে হয়ে গেলে উপবৃত্তি দেয়া হয় না অনেক সময় ফিরে আসলেও। এদেরকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা থাকা দরকার। তাদেরকে সহায়তা দিয়ে যদি আনা না হয় তাহলে তো তাদের ভবিষ্যত – আমরা মনে করি মানুষকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ কোন বিষয় না উভয়ের এগিয়ে যেতে হলে ৩টি বিষয়ে – শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা প্রয়োজন। বাল্যবিবাহ হয়ে গেলে এই ৩টা বিষয় থেকে ছিটকে পড়ে। সক্ষমতা বাড়ানো থেকে যদি ছিটকে পড়ে তাহলে তাদের ভবিষ্যত নষ্ট হলো এবং সঙ্গে সঙ্গে তাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যতে সমস্যা হয়।

সক্ষমতারভিত্তিতে এগিয়ে যেতে হবে। মূল কথা হচ্ছে মানুষ হিসেবে ধনী-গরীব নির্বিশেষে সবাই সমান। নারী – পুরুষ নাই। সেই ধারনাটা যদি আমরা গ্রহণ করি বহু বছর ধরে চলে আসা পুরুষতান্ত্রিকতা , সেটা রোধ করতে হলে – সেই ধারনাটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে মানুষ সব সমান। কে কি কাজ করবে নিজে সিদ্ধান্ত নিবে, মানুষ হিসেবে তার যে অধিকার পাওনা, মর্যাদা পাওয়া তা সকলের প্রাপ্য।

সভাপতির বক্তব্যে ড. মনজুর উল আমিন চৌধুরী বলেন, ইউএনএফপি’র সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায় বাল্যবিবাহে বাংলাদেশ এশিয়ার শীর্ষে, ১৮ বছর বয়সের আগে ৫১শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। অথচ মালদ্বীপে-২ শতাংশ, শ্রীলংকায়-১০শতাংশ, পাকিস্থানে-১৮ শতাংশ ভারতে-২৩ শতাংশ, ভূটানে- ২৬ শতাংশ, আফগানিস্থানে- ২৮ শতাংশ এবং নেপালে -৩৩ শতাংশ বাল্যবিবাহ হয়। তিনি বলেন, ইউনিসেফ’র সাম্প্রতিক তথ্যে জানা যায় বর্তমান ধারায় এ অঞ্চলে বাল্যবিবাহের পুরোপুরি অবসান হতে প্রায় ৫৫ বছর লাগতে পারে।

কোভিড পরবর্তী চট্টগ্রাম শহরের সড়ক পরিবহণে যুক্ত শিশুদের উপর তার সাম্প্রতিক গবেষণার বরাতে তিনি জানান, ৩৩৮ জন উত্তরদাতার মধ্যে ১৭.১৬শতাংশ ছেলেশিশুও বাল্যবিবাহ করেছে যা উদ্বেগের। মেয়েশিশুদের পাশাপাশি ছেলেশিশুদের মাঝেও বাল্যবিবাহের ঝোঁক বাড়ছে যা উদ্বেগজনক। আমাদের সচেষ্ট হতে হবে ২০৩০সালের মধ্যে এসডিজি’র লক্ষ্য অর্জনে।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন -মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মাধবী বড়ুয়া, সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ কামরুল ইসলাম, পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী , রাংগুনিয়া উপজেলার পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা ইয়াসমিন, ডাঃ খাস্তগীর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাহমী নাহিদা নাজনীন, ইপসার ফারহানা ইদ্রিস, ব্র্যাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বডুয়া, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, স্বপ্নীল ব্র্যাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: আলী শিকদার, অপরাজেয় বাংলাদেশের মাহবুব উল আলম ও মায়মুনা আক্তার মিম (ভুক্তভোগী বাল্যবিবাহ) । ওয়েবিনারে ৮টি সুপারিশমালা গৃহীত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন-সৌদিআরব থেকে (হজ্জপালনরত) ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদের সদস্য শাহানা মুহিত , ঝুমা রহমান , জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপ-পরিচালক সাঈদ হাসান, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াছমিন পারভীন, ব্র্যাকের জেলা সমন্বয়ক এনামুল হাসান, আইডিএফ’র সুদর্শন বডুয়া, মনিষার নির্বাহী পরিচালক আজমল হোসাইন হিরু, উপকুল সমাজ উন্নয়ন সংস্থার জোবায়ের ফারুক লিটন , প্রত্যাশির সুফি বশির আহমদ মনি, উষার পিযুষ দাশ গুপ্ত, ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তারসহ সংবাদিক, উন্নয়নকর্মীসহ সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ওয়েবিনারটি ঘাসফুল ফেইজবুক থেকে লাইভ সম্প্রচার করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪ জানুয়ারি গাইবান্ধা ৫ আসনে উপনির্বাচন

দেশে একদিনে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

দেশে ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২৭১১

চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয় : তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের জীবনের গল্প শোনালেন মেয়র আতিকুল ইসলাম

ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থীর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ

ভাল আছেন নুহা ও নাভা

সৎ কাজের বিনিময়ে মিলবে উত্তম পুরস্কার