300X70
সোমবার , ২৪ এপ্রিল ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বাংলাদেশ সাংস্কৃতিক নীতি প্রণয়নসহ বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৪, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বাংলাদেশ সাংস্কৃতিক নীতি প্রণয়নসহ বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এটি ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। আমাদের দেশের সংবিধানেও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ বিকালে চীনের শানসি (Shaanxi) প্রদেশের জিয়ান (Xi’an) সিটিতে “Alliance for Cultural Heritage in Asia” (ACHA) বা ‘সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক এশীয় জোট’-এর সাধারণ পরিষদের কাউন্সিল সভায় পর্যবেক্ষক দেশের প্রতিনিধি হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বাংলাদেশ ইতোমধ্যে ইউনেস্কো’র বেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশন, প্রটোকল, চার্টার এবং নির্দেশিকা অনুসমর্থন করেছে। তিনি বলেন, ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় চুক্তি ও সমঝোতা স্মারক রয়েছে।

কে এম খালিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে এবং সেগুলিকে আমরা বিশ্বদরবারে তুলে ধরছি। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক এশীয় জোট (ACHA)-এর এ প্রতিষ্ঠা সমাবেশ বাংলাদেশের পাশাপাশি এশীয় মহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে যা প্রকারান্তরে সাংস্কৃতিক ভারসাম্যপূর্ণ টেকসই বাংলাদেশ ও এশিয়া গড়ে তুলতে সহায়তা করবে।

প্রতিমন্ত্রী বাংলাদেশকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্তির জন্য ACHA কাউন্সিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ACHA-এর সকল নতুন সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষক রাষ্ট্রসমূহকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত এশীয় সভ্যতা সংলাপ বিষয়ক সম্মেলনে (Conference on Dialogue of Asian Civilizations) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া জুড়ে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব করেছিলেন। ২৭ থেকে ২৮ অক্টোবর ২০২১ মেয়াদে ‘সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক এশিয়ান ডায়ালগ’ সফলভাবে আয়োজিত হয় এবং এতে বাংলাদেশের প্রতিনিধি অনলাইনে সংলাপে অংশগ্রহণ করেন।  সংলাপের সময় চীন, আর্মেনিয়া, কম্বোডিয়া, ডিপিআরকে (উত্তর কোরিয়া), ইরান, কিরগিজিস্তান, পাকিস্তান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন সহ এশিয়ার দশটি দেশ যৌথভাবে অ্যালায়েন্স ফর কালচারাল হেরিটেজ ইন এশিয়া (ACHA) বা ‘সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক এশীয় জোট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

এশীয় দেশগুলির মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক সহযোগিতার জন্য একটি আন্তঃসরকারি ব্যবস্থা হিসাবে ACHA-কে একীভূত করার জন্য চীন ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত শানসি প্রদেশের জিয়ান সিটিতে ACHA প্রতিষ্ঠা পরিষদ (Founding Assembly)-এর আয়োজন করেছে, যেখানে এশিয়ার ২০টি দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য কর্তৃপক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে আলোচনা শুরু

এমপি ইব্রাহিমের ঈদ উপহার পাচ্ছেন ৫০ হাজার পরিবার

সংবাদ সম্মেলনে যা বললেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান

চাপে কিউইরা, চোখ রাঙাচ্ছে জয়-শান্তর ব্যাট

রাজউকের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ মন্ত্রণালয়ের

বঙ্গবন্ধুর প্রতি সারা পৃথিবীর মানুষের শ্রদ্ধাবোধ প্রতিজন বাঙালির জন্য গর্ব করার বিষয় : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জলাধার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

১৩ দিনে ৬৪ বাসে অগ্নিসংযোগ, ৬৪ মামলা, গ্রেপ্তার ১২ : ডিএমপি

নাঙ্গলকোটে ৭ হাসপাতাল ও ডায়াগনস্টিক সিলগালা