300X70
শনিবার , ৬ জুন ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৬, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়, জুন ৫, ২০২৬: উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচি পরিবর্তনসহ নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রফেসর আমানুল্লাহ জানান, দেশের ৬৪টি জেলার ৫০০টি উপজেলায় বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,২৮৪টি। এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিতে বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যা বর্তমান সরকারের যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি বিস্তার এবং উচ্চশিক্ষা সংস্কারবিষয়ক অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক হবে।

তিনি জানান, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক কর্মবাজারের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে আইসিটি কোর্স বাধ্যতামূলক করেছে। সরকারের এটুআই প্রকল্প ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আইসিটি কোর্সের পাঠ্যক্রম প্রণয়নের পর তা বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা দিতে এ বিষয়ে অনেক দক্ষ শিক্ষক প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জানান, প্রাথমিকভাবে দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে ট্রেইনার হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগামী ৭ জুন রবিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে তিনি উদ্বোধন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এবং আগামী ৫ বছরে দুই কোটি গাছ লাগানোর কর্মসূচি-ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি প্রকল্প।

প্রফেসর আমানুল্লাহ জানান, কলেজ শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য এরইমধ্যে ৮৯ জন কোর ট্রেইনার এবং ৮৪০ জন মাস্টার ট্রেইনার গড়ে তোলা হয়েছে। এতে কারিগরী সহায়তা দিয়েছে সরকারের এটুআই প্রকল্প ও ইউনিসেফ বাংলাদেশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য- শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা, তাদের কর্মসংস্থান নিশ্চিত এবং উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি করা। একইসাথে শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদার এবং ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ করা।

এজন্য দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা সংগঠনের সাথে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আরো অনেক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

প্রফেসর আমানুল্লাহ জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্প-অ্যাকাডেমিয়া লিংকেজ মাত্র শতকরা ১০ ভাগ। প্রতিবছর শতকরা ১০ ভাগ করে এ হার বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। আশা করা যায়, আগামী ২০৩০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্প-অ্যাকাডেমিয়া লিংকেজের হার বেড়ে হবে শতকরা ৫০ থেকে ৬০ ভাগ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জানান, ভাষাগত দক্ষতার অভাবে অনেকে দেশে ও বিদেশে ভাল কর্মসংস্থানে যুক্ত হতে পারেন না। পরিস্থিতির উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি ছাড়াও তৃতীয় যেকোন একটি ভাষা শেখার সুযোগ দিতে প্রতিষ্ঠা করা হয়েছে মাল্টি ল্যাংগুয়েজ ইনস্টিটিউট। রাজধানীর বিভিন্ন কলেজে এরইমধ্যে এই ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কলেজেও মাল্টি ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হবে।

প্রফেসর আমানুল্লাহ বলেন, সরকারের সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এলক্ষ্যে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী ৫ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী প্রতি বছর একটি করে গাছ লাগাবে। এরইমধ্যে তাদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও প্রচারণা শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব সংস্কার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন হলে খুব শীঘ্রই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাল থেকে তিন দিনের সাধারণ ছুটি

কন্যাসন্তানের মা হলেন তিশা ফারুকী

সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেট্রোরেল, যাত্রীদের উচ্ছ্বাস

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের পাশে পারিম্যাচ নিউজ

ছিনতাইকারি, গাঁজা ও ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এজেন্টদের আর্থিক সহায়তা দিলো বিকাশ

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেবে সরকার : পরিবেশমন্ত্রী

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই ভোলার ঘটনা ঘটিয়েছে বিএনপি : অভিযোগ তথ্যমন্ত্রীর

পেশাগত দক্ষতা বৃদ্ধি করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখুন : পানি সম্পদ উপমন্ত্রী শামীম

পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত