300X70
শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর ‘ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh’ সংগঠনের যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের প্রথম নারী ভ্রমণমূলক সংগঠন। ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলস্বরূপ আজ প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা, ব্যাংক-বীমা, আদালত সহ সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে। ভ্রমণকন্যা’র এ ধরনের সময়োপযোগী ও সাহসী উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই। সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh’ এর ‘Gender Equity & Empowerment Program (GEEP)’ এর বর্ষপূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে আয়োজিত ”Leadership Boot-camp & Peace Concert 1.0″ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

“End racism, Build peace” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স এর ডিআইজি শামীমা বেগম বিপিএম, পিপিএম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (উপসচিব) রেহনুমা সালাম খান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ এর ইয়ুথ কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, মাসিক ব্যঙ্গধর্মী ম্যাগাজিন ”আনম্যাড” এর সহকারী সম্পাদক মোরশেদ মিশু এবং চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।

প্রধান অতিথি বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যা সহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহবান জানাই। এর মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের ইতিহাস-ঐতিহ্য জানতে পারবো, অন্যদিকে নতুন প্রজন্ম জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবে। নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ভ্রমণকন্যা’র কার্যক্রম সম্প্রসারণের আহবান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ভ্রমণকন্যা’র কার্যক্রম ছড়িয়ে দেয়া উচিত। এ ধরনের উদ্যোগ নেয়া হলে প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের মধ্যে বেশিরভাগ নিজ পিত্রালয় ও শ্বশুরালয় সহ সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ভ্রমণ করে থাকেন। ভ্রমণকন্যা নারীদের এ চৌহদ্দি থেকে বেরিয়ে দেশ-বিদেশ ঘুরে দেখায় অনুপ্রাণিত করছে। তিনি বলেন, ভ্রমণকন্যা তাদের ৬ বছরের সফল যাত্রার মাধ্যমে সারাদেশে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ৬৪ জেলায় বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা তৈরি করতে পেরেছে। এ রকম টুকরো টুকরো উদ্যোগের সফল বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত হবে। সবাইকে পরমতসহিষ্ণু হওয়ার আহবান জানিয়ে সচিব বলেন, মানুষকে সহজভাবে গ্রহণ করুন, তাদের কথা শুনুন, কাউকে অবজ্ঞা করবেন না।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের সাম্প্রতিক কালের আঁকা চিত্রকর্ম নিয়ে ‘প্রতিবিম্ব পরম্পরা পর্ব-১’ শীর্ষক প্রদর্শনীর মধ্য দিয়ে আর্ট বাংলা ফাউন্ডেশনের নতুন কর্মপরিসর উদ্বোধন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

এলডিসি গ্রাজুয়েশনের পর বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

পিস্তল দিয়ে ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করলেন বঙ্গভবনে

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

ডিবির ডিসি আহাদের ‘অনিয়ম’ তদন্তে দুই সদস্যের কমিটি

হাসিনাকে হত্যাচেষ্টায় ১৪ জনের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দীঘি আমার ছোট বোন: তৌহিদ আফ্রিদি

বাসা ভাড়া নিয়ে শিশু চুরি, সাত দিন পর উদ্ধার, গ্রেফতার-১