300X70
শনিবার , ২০ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিআইপি (শিল্প)-২০২১ সম্মাননা পাচ্ছেন ৪৪ ব্যক্তি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২০, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘সিআইপি (শিল্প) নীতিমালা ২০১৪’ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪(চুয়াল্লিশ) জন ব্যক্তিকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) তথা সিআইপি (শিল্প) হিসেবে সম্মাননা প্রদান করছে শিল্প মন্ত্রণালয়।

আগামী (২২ মে) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, মন্ত্রিপরিষদ সচিব, মো: মাহবুর হোসেন, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত ব্যক্তিদের শিল্প মন্ত্রণালয় থেকে একটি পরিচয়পত্র (সিআইপি কার্ড) দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা আগামী এক বছরের জন্য জাতীয় ও সিটি করপোরেশনের অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া সরকারের শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা যাবে।

নীতিমালা অনুযায়ী জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) কোটায় পদাধিকার বলে অনধিক ১০(দশ) জন এবং ৫ শিল্প শ্রেণিভূক্ত ৮ ক্যাটাগরিতে অনধিক ৫০ জনকে নির্বাচনের সংস্থান রয়েছে। সিআইপি (শিল্প) ২০২১ নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত ক্যাটাগরিতে আবেদন সংগ্রহের নিমিত্ত ৪টি জাতীয় দৈনিক পত্রিকায় (২টি বাংলা এবং ২টি ইংরেজি) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (এনসিআইডি) কোটায় এনসিআইডি পদাধিকারী ১০ জন সদস্যের আবেদন সংগ্রহের নিমিত্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে পত্র দেয়া হয়।

প্রাথমিক যাচাই-বাছায়ের পর ১২৭ জন আবেদনকারী ও শিল্প প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংক, কর সম্পর্কিত তথ্যের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বৈদেশিক ক্রেতা-বিক্রেতার সাথে শিল্প বিরোধ সংক্রান্ত তথ্যের জন্য বাণিজ্য মন্ত্রণালয়; ফৌজদারি অপরাধ সংঘটন সংক্রান্ত তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শেয়ার সংক্রান্ত তথ্যের জন্য বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পত্র প্রেরণ করা হয়।

সিআইপি (শিল্প)নির্বাচন বাছাই কমিটি প্রাপ্ত আবেদন, সংযুক্ত কাগজপত্র ও দপ্তর/সংস্থা হতে প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনাপূবক এনসিআইডি কোটায় ০৬(ছয়)টি এবং উন্মুক্ত ক্যাটাগরিতে ১২(বারো)টি নির্ণায়কের ভিত্তিতে প্রদত্ত নম্বর অনুযায়ী ৩৮(আটত্রিশ) জনকে সিআইপি (শিল্প) ২০২১ নির্বাচনের জন্য সুপারিশ করে।

সিআইপি (শিল্প) সম্মাননা প্রদানের উদ্দেশ্য
জাতীয় পর্যায়ে বিভিন্ন চেম্বার ও ট্রেডবডির অবদানের পাশাপাশি বৃহৎ শিল্পখাতে উৎপাদন ও সেবা, মাঝারি শিল্পখাতে উৎপাদন ও সেবা, ক্ষুদ্র শিল্পখাতে উৎপাদন ও সেবা, মাইক্রো এবং কুটির শিল্পখাতে শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেয়া; দেশিয় বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পখাতের গুণগত মানোন্নয়ন; এসব ক্যাটগারির শিল্প উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি; বিভিন্ন ক্যাটাগরির শিল্প উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; ভোক্তা সাধারণকে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আস্থার পরিবেশ তৈরি; শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত প্রণোদনা সম্পর্কে ধারণা দান এবং শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান।

সিআইপি (শিল্প) ২০২১ হিসেবে নির্বাচিতদের তালিকা:
এনসিআইডি ক্যাটাগরি: জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ বা এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি হচ্ছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

বৃহৎ শিল্প (উৎপাদন): এ ক্যাটাগরিতে সিআইপি হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী; বিএসআরএম স্টিলস লি: এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরি লি: এর চেয়ারম্যান মো. ইলিয়াস মৃধা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআই লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্স লি: এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, হ্যামস গার্মেন্টেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলস এর উদ্যোক্তা পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিক লি: এর পরিচালক মাহরীন নাসির, ডিউরেবল প্লাস্টিক লি: এর পরিচালক উজমা চৌধুরী, রানার অটোমোবাইলস্ লি: এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলস লি: এর চেয়ারম্যান মো. সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্সের উদ্যোক্তা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলস লি: এর চেয়ারম্যান আব্দুল হাই সিকদার, এনভয় টেক্সটাইলস লি: এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লি: এর ভাইস চেয়ারম্যান ইমরান করিম।

বৃহৎ শিল্প (সেবা): এ বিভাগে সিআইপি হচ্ছেন এসটিএস হোল্ডিংস লি: এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, দি সিভিল ইঞ্জিনিয়ার্স লি: ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লি: এর চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং ইস্টার্ন হাউজিং লি: এর চেয়ারম্যান মনজুরুল ইসলাম।

মাঝারি শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লি: এর চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লি: এর ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসমিন মুক্তাদির, অকো-টেক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, জিন্নাত নিটওয়্যারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রমি এগ্রো ফুডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান, মাসকো পিকাসো লি: এর পরিচালক ফাহিমা আক্তার, টর্ক ফ্যাশনস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মূহাম্মদ কামাল উদ্দিন, জিন্নাত এ্যাপারেলস লি: এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মেসার্স সিটাডেল এ্যাপারেলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম।

ক্ষুদ্র শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন রংপুর ফাউন্ড্রি লি: এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান এবং এরফান এগ্রো ফুড লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এ ছাড়া মাইক্রো শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর।

বাংলাদেশ সরকার তথা শিল্প মন্ত্রণালয় কর্তৃক সিআইপি (শিল্প) সম্মাননা প্রদানের ফলে এসব উদ্যোক্তা যেমন অনুপ্রাণিত হবেন, তেমনি তাঁদের সাফল্যে উজ্জীবিত হয়ে দেশে আরও অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে। এটি জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টিসিবি ভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা কাল

টিসিবি ভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা কাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন

প্রান্তিক শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে দারাজ

সুদানে শাহাদাতবরণকারী ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী

একই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শব্দ সৈনিকের মৃত্যু

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন

২০২৬ সালে বাংলাদেশের রপ্তানি হবে ১০০ বিলিয়ন মার্কিন ডলার

সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে বাংলাদেশি অংশে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ

বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ, ভারতের শীর্ষ ধনী অভিনেতা