300X70
সোমবার , ২৭ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সুবিধা বঞ্চিত এলাকায় ডিজিটাল সংযোগ স্থাপনে ২০২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৭, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত হাওর, দ্বীপ ও দুর্গম পার্বত্য অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিটিআরসি‘র সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) থেকে ২০২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এর মধ্যে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ৫০৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের অধীন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপনে ৪৪ কোটি ৪৪ লাখ টাকা, টেলিটকের মাধ্যমে ৩৮০ কোটি টাকা ব্যয়ে হাওর ও দ্বীপাঞ্চলে ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন, টেলিটকের মাধ্যমে হাওর বাওরের দ্বিতীয় স্তরের প্রকল্প সম্প্রসারণ, বিটিসিএল এর মাধ্যমে ৪৫০ কোটি টাকা ব্যয়ে হাওর-বাওর ও প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ওয়াইফাই সম্প্রসারণে প্রকল্প বাস্তবায়ন করছে।

এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের প্রত্যন্ত দুর্গম ও উপকুলীয় এলাকায় বিভিন্ন জনপদ ও স্থাপনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে সংযোগ স্থাপনে ৪৪ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে এবং সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করণে ৮৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এছাড়াও উপকূলীয় পার্বত্য ও অন্যান্য দুর্গম এলাকায় টেলিটকের মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণে ৫২০ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থে বাস্তবায়িত এসকল প্রকল্প সমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সামাজিক দায়বদ্ধতা তহবিলর কাউন্সিলের সভা গতকাল ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সামাজিক দায়বদ্ধতা তহবিল কাউন্সিলের সভাপতি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৬তম এ সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এ এন এম জিয়াউল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ. এ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এস এম ফরহাদ, বিটিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, আইএসপিএবি‘র সভাপতি ইমদাদুল হক এবং সংশ্লিষ্ট প্রকল্প সমূহের প্রকল্প পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা তহবিল কাউন্সিলের সদস্য সচিব বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার নাসিম পারভেজ এর সঞ্চালনায় প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের অগ্রগতি সভাকে অবহিত করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সচল রাখতে ডাক ও টেরিযোগাযোগ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা সচল রাখতে আগাম প্রস্ততি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসওএফ‘র প্রতিটি অর্থ দুর্গম অঞ্চলসহ দেশের সুবিধা বঞ্চিত মানুষের ডিজিটাল প্রযুক্তি সেবা নিশ্চিত করতে যথাথথ ব্যবহারে প্রকল্প পরিচালকদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার জন্য জাতীয় জরুরী টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ ও তা যাচাই বাছাই করে বাস্তবায়নের মাধ্যমে যে কোন দুর্যোগে দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিসেবা নিশ্চিত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় গৃহীত প্রকল্পসমুহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জম্মু-কাশ্মীরে ৫.১ মাত্রার ভূমিকম্প

সরকারী শর্ত ভঙ্গ করায় গাবতলী পশুর হাটে ১০ লক্ষ টাকা জরিমানা

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

অপরাধ চক্রের বিরুদ্ধে আদালতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

দক্ষ নাবিক তৈরিতে অন্যতম শীর্ষ দেশ হতে পারে বাংলাদেশ : উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন এবং উন্নয়ন কর্মশালা সামার ২০২১ অনুষ্ঠিত

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসরে বিডিইউ শিক্ষার্থীদের চতুর্থ স্থান অর্জন

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উপাচার্য