300X70
শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্বস্তি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে কমলাপুর ছাড়ছে ঘরমুখো মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩০, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঈদযাত্রায় গতকাল শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় অপেক্ষাকৃত কম ছিল। ট্রেনগুলোর বেশির ভাগই ছেড়েছে সময় মেনে। ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন মানুষ।

রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২২টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। প্রায় সব ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে।

ঈদযাত্রা সহজে শুরু করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। সঠিক সময়ে ট্রেন ছাড়ায় তাঁরা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বসে ছিলেন বাবুল সরকার। তিনি বলেন, করোনার কারণে গত দুই ঈদে তিনি বাড়িতে যাননি। এবার মা-বাবার সঙ্গে ঈদ উদ‌যাপন করতে বাড়ি যাচ্ছেন। ট্রেনে টিকিট কাটা নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু ট্রেন যাত্রার শুরুতে যে রেল ব্যবস্থাপনা তিনি দেখতে পেলেন তাতে তিনি অসন্তুষ্ট নন।

অনুযায়ী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় বেলা পৌনে ১১টায় কমলাপুর রেলস্টেশন ছাড়ার কথা। বাবুল সরকারের সঙ্গে কথা শেষ করার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যায়।

স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে যাত্রীদের জন্য অপেক্ষা করছিল সিলেটগামী আন্তনগর ট্রেন জয়ন্তিকা। শিডিউল অনুযায়ী ঠিক বেলা সোয়া ১১টায় ট্রেনটি স্টেশন ছাড়ে।

কমলাপুর রেলস্টেশনে সিকিউরিটি অপারেটরের দায়িত্ব পালন করছিলেন মো. আক্তার হোসেন। তিনি বলেন, এবার যাত্রীদের যেতে কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তির সঙ্গে ট্রেনযাত্রা করতে পারছেন।

জামালপুরগামী অগ্নিবীণা ট্রেনের কাছে অপেক্ষা করছিলেন যাত্রী মোহাম্মদ জুয়েল। তিনি বলেন, রাস্তায় যানজটের ভয়ে অনেকটা আগেই বাসা থেকে বের হয়েছেন তিনি। রাস্তায় তেমন যানজট পাননি। আধা ঘণ্টা আগে স্টেশনে এসে পৌঁছেছেন।

অগ্নিবীণা ট্রেনটিও ঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে যায়। অগ্নিবীণা, জয়ন্তিকা ছাড়া আরো কয়েকটি ট্রেন পর্যবেক্ষণ করে দেখা যায়, বগির ভেতরে দাঁড়িয়ে থাকা কোনো যাত্রী নেই। সবাই সুশৃঙ্খলভাবে যার যার সিটে বসে যাত্রা করেছেন।

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে সাড়ে ৩৩ হাজার যানবাহন পারাপার

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। বুধবার রাত ১২টা থেকে গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু হয়েছে ৩৩ হাজার ৫৩৯টি যানবাহন। সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু গেল ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৩ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে।

আর টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০টাকা। যানজট নিরসনে সেতুর টোলপ্লাজার উভয় পাশে ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেলো ঈদে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। এদিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ক্রমেই তা আরো বৃদ্ধি পাচ্ছে।

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। সড়কের চারটি সেক্টরে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন তারা। মহাসড়কের বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.আতাউর রহমান বলেন, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে কোথাও যানবাহন চলাচল থেমে নেই। সড়কে কাজ করে যাচ্ছে পুলিশ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি বোমা বিস্ফোরণ, আহত ১০

রাজধিনীতে ছিনতাই চক্রের প্রধান ভাগনে বিল্লাল গ্রেফতার

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক

Codigo Promocional Codere 2023 Maxb*** Llevate Hasta $10, 00

Codigo Promocional Codere 2023 Maxb*** Llevate Hasta $10, 00

হারিয়ে যাওয়া ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

সুতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

চান্দিনায় শিশুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং

জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে চেষ্টা করছে সরকার : আইন উপদেষ্টা