300X70
মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট ডাকঘর রূপান্তর নিশ্চিত করতে স্মার্ট ডাককর্মী তৈরি করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৮, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডাক ও টেলিযেগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ডাক ব্যবস্থা অপরিহার্য। স্মার্ট ডাকঘর রূপান্তর নিশ্চিত করতে ডিজিটাল দক্ষতা সম্পন্ন স্মার্ট ডাককর্মী তৈরি করতে হবে। ডাককর্মীদের ডিজিটাল দক্ষতা সম্পন্ন মানব সম্পদ হিসেবে তৈরি করা বড় চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জ যত কঠিনই হোক তা মোকাবেলা করে স্মার্ট ডাকঘর বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন আমাদেরকে করতেই হবে। সামনের দিনে স্মার্ট ফোনের মতো একটা ডিজিটাল যন্ত্র দিয়ে তাদের ডাক সেবা পরিচালনা করতে হবে। তিনি ডাক কর্মীদের ডিজিটাল দক্ষতা প্রদানে করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী ডাক অধিদপ্তরের এডিএ কর্মীদের একটি স্থায়ী ব্যবস্থা করার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ডাকভবন মিলনায়তনে বাংলাদেশ পোস্ট অফিসের জন্য অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ সমীক্ষার চুড়ান্ত প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, চিঠির যুগ শেষ হয়ে গেলেও ডাকের প্রয়োজনীয়তা ও কর্মপরিধি বৃদ্ধি পাওয়ায় ডাকের নতুন করে ঘুরে দাঁড়াবার সময় এসেছে। দেশব্যাপী ডাকঘরের বিশাল অবকাঠামো ও নেটওয়ার্ক যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে। আজকের ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিটি মানুষে মানুষে যোগাযোগের ব্যবস্থাও ডাক অধিদপ্তর করতে পারে।

এই প্রতিষ্ঠান দেশের প্রতি প্রান্তের প্রতিটি মানুষ চিনে। তিনি বলেন, উপনিবেশ আমলে সৃষ্ট অবকাঠামো কোন অবস্থাতেই বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সাথে মিলে না। তিনি সমীক্ষা প্রতিবেদন তৈরির কাজটি ডাকসেবার জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত ডাকঘর ডিজিটাইজ করতে এটুআই এর সহযোগিতার প্রশংসা করে বলেন, সরকারী প্রতিষ্ঠানকে ডিজিটাল করতে এটুআই প্রচুর সলিউশন তৈরি করেছে। আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠানের রূপান্তরের দরকার সেই প্রতিষ্ঠান রূপান্তর হচ্ছে কীনা।

ডাক কর্মকর্তাদের সমন্বয়ে ডিএসডিএল সুপারিশ তৈরি এটুআইয়ের একটি ফলপ্রসূ উদ্যোগ বলে মন্ত্রী উল্লেখ করে বলেন, ডিএসডিএল সুপারিশ আলোর মুখ দেখতে পাবে এবং এ কাজ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বর্তমানে যে পদ্ধতিতে ডাকসেবা পরিচালিত হচ্ছে তা কায়িক শ্রম নির্ভর। আমরা প্রচলিত পদ্ধতি ভেংগে নতুন পদ্ধতিতে উত্তরণের যাত্রা শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্মার্ট ডাকঘর বাস্তবায়িত হবেই।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: মাহবুব-উল-আলম এবং এটুআই কর্মকর্তা ফরহাদ শেখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মাহবুব-উল-আলম, স্মার্ট ডাকঘর বিনির্মাণে এ উদ্যোগকে একটি মাইলফলক কাজ আখ্যায়িত করেন। তিনি এই উদ্যোগ গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বারের ভূমিকা ডাক বিভাগের রূপান্তরের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাংলাদেশ পোস্ট অফিসের জন্য অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ সমীক্ষা বাস্তবায়ন হলে দেশের ডাক ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে । তিনি ডাক সেবা রূপান্তরের জন্য এটি মাননীয় মন্ত্রীর দুরদৃষ্টি সম্পন্ন একটি কাজ বলে উল্লেখ করেন।

ফরহাদ শেখ, এটিকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি এ জন্য মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ত্রিভিশন এবং নিউভিশন মন্ত্রীর হাতে সমীক্ষা প্রতিবেদন পেশ করে। তিন কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ডাক অধিদপ্তর স্মার্ট ডাকঘর বিনির্মাণের সমীক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তৈল জাতীয় উৎপাদনে রাণীংকৈলের তিন কৃষক সেরা

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ : আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

আজ চাঁদ দেখা গেলে ঈদুল আজহা ১০ জুলাই

মৎস্য মেলায় অংশগ্রহণকারী ১১ সেরা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

সেন্ট মার্টিন দ্বীপে শুরু হলো আন্তর্জাতিক আর্ট ক্যাম্প

ট্রাকচালকদের বিক্ষোভ : কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩০ হাজার টাকা

মিরপুরে বৃষ্টি, মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতে দেরি

সিয়াম পরিবহনের মালিকের ওপর হামলা, ধর্মঘটের আল্টিমেটাম