300X70
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট সিটি গড়তে প্রবাসীদের সহযোগিতা চাইলেন মেয়র মোঃ আতিকুল ইসলাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৩, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুল জেনারেল অফিসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের সাথে ডিএনসিসি মেয়রের মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্মার্ট সিটি গড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত প্রবাসী বাঙালিদের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবাসীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যে কোন নতুন কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরে কাজ করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি কর্পোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই।

রবিবার (২৩ জানুয়ারী) স্থানীয় সময় দুপুর ১২ টায় ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুল জেনারেল অফিসে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের উদ্দেশে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর মো. মতিউর রহমান, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর মিতু আক্তার, এছাড়া ফ্লোরিডা ও আশপাশের সিটির আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীগণ। প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে তাদের মেধার বিকাশ তুলে ধরার সুযোগ চান।

আমেরিকা প্রবাসী বাঙালিদের উদ্দেশে মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘কোন কিছুর গবেষণা না থাকলে টেকসই উন্নয়ন হবে না। আমি আপনাদের সহযোগিতা চাই। ডিএনসিসিতে ট্যাক্স সেবা অনলাইনে শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করতে অনেক কষ্ট হয়েছে। অনলাইন চালু হওয়াতে দুষ্টু লোকদের অবৈধ লেনদেন বঞ্চিত হয়েছে। তাই সেবাটি চালু করা বড় চ্যালেঞ্জ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে অনেক কষ্ট করছেন। পদে পদে বাধা তারপরও চেষ্টা করে যাচ্ছেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ‘রাজউক ও ডিপিডিসির ডাটা বেইজ সংগ্রহ করা হবে। সেই ডাটা বেইজ সমন্বয় করে বাসা বাড়ির সর্বশেষ হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে। তখন আর কেউ রাজস্ব ফাঁকি দিতে পারবে না। আমরা ট্রেড লাইসেন্স অনলাইনে চালু করেছি। রিকশার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছি। আমরা অনেক কিছুতেই স্মার্ট বাংলাদেশের ছোয়া দিতে শুরু করেছি। স্মার্ট সিটি গড়তে আপনাদের সহযোগিতা লাগবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশের যে যেখানে গবেষণা কাজ করছেন বা যাই ভালো কিছু করছেন সবাই দেশের জন্য কিছু করতে চান। ডিএনসিসিতে যে কোন ভালো চর্চা যদি কেউ করতে চান সেই সুযোগ আমি দেবো। এমনও হতে পারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন। আপনাদের সহযোগিতায় নগরবাসীর জন্য নতুন কিছু করতে চাই। দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। সিটি আপনাদের দিকে তাকিয়ে আছে। যে কোন সময় নতুন কোন ধারণা থাকলে যোগাযোগ করবেন।’

এসময় ডিএনসিসির প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রে সফরের বিষয় উল্লেখ করে মেয়র বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে আমরা ফ্লোরিডার মিয়ামিতে কয়েকদিন ধরে বেশ কিছু বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করেছি। এখানকার ভালো চর্চা দেশেও বাস্তবায়ন করতে চাই। আমরা এখানে শিখতে এসেছি, ঘুরতে নয়। প্রতিটি বিষয়ের উপর গুরুত্বসহকারে শেখানো হচ্ছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল ফ্লোরিডার মিয়ামিতে সফরে রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

আত্মতুষ্টি নয় আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী

আজ মমতার লড়াই

এনআরবিসি ব্যাংকের আমানত ১০ হাজার কোটি টাকার মাইলফলক ছাড়াল

প্রাইম ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ এটিএম বুথ উদ্বোধন

ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সহজ এবং সহযোগিতা বৃদ্ধির আশাবাদ

শান্তা হোল্ডিংসকে প্রাইমপে পরিষেবার আওতায় নিয়ে এসেছে প্রাইম ব্যাংক

কেরালায় তীব্র বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, অন্তত ১৮ জন নিহত

দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা পড়েছে ৪ ফেরি

গৃহহীনদের গৃহ প্রদান সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার এক অবিস্মরণীয় পদক্ষেপ : পরিবেশমন্ত্রী