300X70
বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৯ বছর পর গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৫ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-৪ এর সহযোগীতায় ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৬/১৯৯৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি।

উক্ত চাঞ্চল্যকর ভাগ্নের হাতে নৃশংসভাবে মামা হত্যা মামলায় বিজ্ঞ আলাদত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি আব্দুল মান্নান (৫২), পিতা-আমিন উদ্দিন, সাং-গোপীনাথপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ০৭/০৬/১৯৯৪ ইং তারিখ আনুমানিক ১০:৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি আব্দুল মান্নান তার আপন ছোট ভাই মোঃ নান্নু এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়।

পরবর্তীতে একই তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় আব্দুল মান্নান এর আপন ছোট মামা ভিকটিম মৃত ওসমান খামারু (২৫), পিতা-মৃত পঁচা খামারু, সাং-গোপীনাথপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ মেটানোর জন্য তাদের বাড়িতে আসে।

ভিকটিম ওসমান ধৃত আব্দুল মান্নান এর বাড়িতে আসার সাথে সাথেই আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। অতঃপর উক্ত ধারালো বর্শা ভিকটিম মৃত ওসমান এর বুকের বাম পাশ ভেদ করে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। যার ফলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত হত্যাকান্ডের পর মৃত ওসমান এর পরিবারের লোকজন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় গ্রেফতারকৃত আসামি আব্দুল মান্নান এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারন করে আত্মগোপন করেছিল। সর্বশেষ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বাবলাতল এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে ভুয়া পরিচয় ধারণ করে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাস্থ্যবিধি ভঙ্গ করা ও মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার মোশাররফ নিয়ন্ত্রণে চাঁদাবাজি

এবছরেও ২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

বাংলাদেশ ব্যাংকের সাথে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

কঠোর অবস্থানে আওয়ামী লীগ, সহিংসতা প্রতিহত করেই নির্বাচন

সংগঠিতভাবে করোনা মোকাবিলা করতে হবে : খাদ্যমন্ত্রী

ক্রিকেট চ্যাটবট নিয়ে এলো রাকুতেন ভাইবার

৭ এপ্রিল থেকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা