300X70
বুধবার , ২৮ জুলাই ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাতপাখা বানিয়ে ফ্রি’তে দিতেই আনন্দ পায় বৃদ্ধা শাহজাহান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি: চার ছেলে, সবাই কর্মব্যস্ত। মা–বাবা দুজনেরই বয়স হয়েছে। তাঁরা এখন অবসরে। ছেলেদের মধ্যে চলে খাওয়াদাওয়া। পোশাকপরিচ্ছদ, এমনকি হাতখরচও ছেলেরাই দেন। বৃদ্ধ বাবা মো. শাহজাহান আলী আর মা খায়রুন নেছার এখন সময় কাটে বাড়িতে বসেই।

অবসরের এই সময়টা পার করতে বৃদ্ধ শাহজাহান আলী বেছে নিয়েছেন পাখা তৈরির কাজ। তবে তা বিক্রির জন্য নয়। বাড়িতে বসে পাখা তৈরি করেন আর মানুষের মাঝে বিলিয়ে দেন। এলাকার মসজিদ-মাদ্রাসায়ও পৌঁছে দিয়ে আসেন পাখা। বাড়িতে কোনো আত্মীয়স্বজন এলে উপহার হিসেবে তুলে দেন হাতপাখা। এই পাখা মানুষের মাঝে বিতরণ করে আনন্দ পান তিনি।

শাহজাহান আলীর (৭৫) বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুরলিয়া গ্রামে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। শাহজাহান আলী জানান, ছোটবেলা থেকেই কৃষিকাজ করেন। তাঁর চার ছেলে আর দুই মেয়ে। সবার বিয়ে হয়েছে। চার ছেলের মধ্যে ৩ জন ব্যবসা করেন। গ্রামে এক ছেলের আর বাজারে দুই ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এক ছেলে মাঠের কাজের সঙ্গে যুক্ত আছেন। মাঠে তাঁদের চাষযোগ্য জমি আছে, যেগুলো তিনি দেখাশোনা করেন।

শাহজাহান আলী জানান, ৫ বছর আগে তাঁর ছেলেরা আনুষ্ঠানিকভাবে সংসার ভাগাভাগি করে নেয়। মাঠের জমাজমিও তিনি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছেন। এক বাড়িতে পৃথক ঘরে সবাই বসবাস করে। তিনি বলেন, ভাগাভাগির সময় ছেলেরা সিদ্ধান্ত দেয় এখন থেকে মা–বাবা অবসর সময় কাটাবেন। ছেলেদের মধ্যে পালাক্রমে খাওয়া দাওয়া করবেন। পাশাপাশি তাঁদের ইচ্ছায় যেকোনো সময় যেকোনো ছেলের সংসারে খেতে পারবেন। আর বাবার হাতখরচ হিসেবে যা প্রয়োজন, তা ছেলেরা দেবেন। এভাবে নিয়ম করে তাঁরা চলে আসছেন।

শাহজাহান জানান, এই নিয়মে চলার পরও তাঁদের স্বামী-স্ত্রীর কোনো একটা অভাব থেকে যায়। বুঝতে পারেন তাঁদের এখন সমস্য অবসর সময়টা। তখনই ঠিক করেন এই সময়ে মানুষের জন্য কিছু করবেন। তাঁর বাড়িতে সাতটি তালগাছ রয়েছে। তখন মাথায় চিন্তা আসে অবসর সময় পার করতে এই তালগাছের পাতা থেকে পাখা তৈরি করবেন। যে পাখা তিনি মানুষকে উপহার হিসেবে বিতরণ করবেন।

এরপর ৪ বছর ধরে তিনি পাখা তৈরি করছেন। তাঁর এই কাজে সহযোগিতা করেন স্ত্রী খায়রুন নেছা। ছেলে, ছেলের বউরাও সহযোগিতা করেন।

তিনি জানান, গরমের সময় এলেই তিনি গাছের পাতা কাটেন। এরপর পাতা রোদে শুকিয়ে নেন। শুকনা পাতা কেটে পাখার আকৃতি করে নেন। এবার নিজের ঝাড়ের বাঁশ কেটে শলাকা তৈরি করেন। সেই শলাকা দিয়ে পাখা বেঁধে ফেলেন। এভাবে তিনি গত ৪ বছরে ৫০০ পাখা তৈরি করে মানুষকে দিয়েছেন।

শাহজাহান আলীর বড় ছেলে সানোয়ার আলী জানান, বাবার এই কাজটি তাঁদের খুব ভালো লাগে। অবসর সময়টা পার করতে বাড়িতে বসে হাতের কাজ করেন, যা মানুষের মাঝে বিলিয়ে দেন। এর জন্য কোনো টাকা নেন না। তাঁর এই কাজ ভালো লাগায় তাঁরা সুচ-সুতা কিনে দেন। তিনি বলেন, বাড়িতে আত্মীয় এলে যাওয়ার সময় তিনি একটা পাখা হাতে তুলে দেন। এভাবে বাবার তৈরি পাখা রাজধানী ঢাকাসহ দেশের অনেক প্রান্তে পৌঁছে গেছে।

শাহজাহান আলীর তৈরি পাখা পেয়েছেন বলরামপুর গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলী। তিনি জানান, শাহজাহানের ছেলে সাইদুর রহমানের পাশে তাঁর দোকান। সেই সূত্রে তিনিও একটি পাখা পেয়েছেন। এই পাখা পেয়ে ভালো লেগেছে। একজন মানুষ বৃদ্ধ বয়সে অবসর সময় কাটাচ্ছেন মানুষের কল্যাণে।

বলরামপুর জামে মসজিদ কমিটির সদস্য গোলাম রব্বানী জানান, তাঁদের মসজিদেও শাহজাহান আলী পাখা দিয়েছেন। যেটা তাঁরা নিয়মিত ব্যবহার করেন। বিদ্যুৎ চলে গেলে এই পাখাই সম্বল হয়ে পড়ে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কয়রায় আ. লীগের শান্তি সমাবেশ সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের পরিচালক মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরীর ইন্তেকাল

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

বাংলালিংক ও দেশ টেলিভিশনের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ আইন জাতীয় সংসদে উত্থাপন

শামীম এন্ড শাকিল কারিগরি কলেজে বেঞ্চ দিলো গোবিন্দগঞ্জ পৌরসভা

বিএসটিআই’কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত, একই পরিবারের ৩ জন আহত

সংরক্ষিত নারী আসন : আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২