300X70
মঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাসপাতাল ও মাতৃসদনে কোভিড-১৯ টিকাদানসহ স্বাস্থ্য সেবা এবং অত্যাবশ্যকীয় কার্যক্রম চলবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি  তদারকি ও মশার লার্ভার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে : মেয়র শেখ তাপস

নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) দুটি হাসপাতাল ও পাঁচটি নগর মাতৃসদন এ covid-19 টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং করপোরেশনের অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও স্বাস্থ্যবিধি তদারকি এবং মশার লার্ভার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বিকেলে ঢাদসিক এর প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে করোনাভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত “সর্বাত্মক লকডাউন” বাস্তবায়ন এবং করপোরেশনের জরুরী সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই করোনা মহামারীতে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের মহানগর জেনারেল হাসপাতাল প্রস্তুত রয়েছে। সেখানে করোনা পরীক্ষা করা হয় এবং তার সাথে সাথে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। এছাড়াও মহানগর শিশু হাসপাতালে করোনা টিকা প্রদান চলমান থাকবে। একইসাথে আমাদের যে পাঁচটি নগর মাতৃসদন রয়েছে সেখানেও টিকার প্রদান কার্যক্রম চলমান থাকবে। সুতরাং আমি ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, আপনাদের যার যখন বার্তা চলে আসবে, আপনারা সাথে সাথে টিকা গ্রহণ করবেন।”

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় করপোরেশন প্রদত্ত অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে বলেন, “আমাদের স্বাস্থ্য সেবার মধ্যে যে কার্যক্রম রয়েছে, সেগুলো চলমান থাকবে। আমাদের নগর স্বাস্থ্য কেন্দ্র ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে শিশুদের জন্য যে ইপিআই টিকা প্রদান করা হয়, সেগুলো চলমান থাকবে। মায়েদের জন্য যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় তাও চলমান থাকবে।”

এডিস মশার লার্ভা এবং লকডাউনে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ (আনিক) ও সম্পত্তি বিভাগের মাধ্যমে দশটি অঞ্চলে ডেঙ্গুর লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই বিধিনিষেধগুলো (লকডাউনের বিধিনিষেধ) যাতে বাস্তবায়ন হয়, পরিপালন হয়, বাজারগুলো যাতে তিনটার মধ্যে বন্ধ হয়ে যায়, সকাল ৯টার আগে না খোলা – এগুলো সবকিছুই তারা (আনিক ও সম্পত্তি বিভাগ) তদারকি করবে, পরিচালিত করবে।”

বৈঠকে অত্যাবশ্যকীয় কার্যক্রম-বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম চলমান থাকবে এবং এ সংশ্লিষ্ট যানবাহনগুলোর কার্যক্রমও চলমান থাকবে বলে জানানো হয়।

বৈঠকে ঢাদসিক’র কাউন্সিলরবৃন্দ অনলাইন প্লাটফরমে (Google Meet এ) সংযুক্ত থেকে লকডাউন বাস্তবায়নে করণীয় সম্পর্কে অবগত হন।

বৈঠকে ঢাদসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, আনিকবৃন্দ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জাফর আহমেদসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢালি কনস্ট্রাকশনকে ৪০৮ কোটি টাকা ঋণ দিয়ে বিপাকে শাহজালাল ব্যাংক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত, আহত ৯

এক টিকিটে ১৪ নাটক

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

গণতন্ত্র নির্বাচন ও জাতীর প্রত্যাশা

আজ শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

দক্ষিণ চব্বিশ পরগনায় অস্ত্রসহ কিলার খুনি গ্রেপ্তার

নারী সদস্যসহ প্রতারক চক্রের গ্রেফতার-৫