300X70
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হোস্টিং ডটকমকে বাংলাদেশে স্বাগত জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (hosting.com) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে ‘হোস্টিং ডটকম’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ।

ফয়েজ আহমদ তৈয়্যব সরকারের পক্ষ থেকে হোস্টিং ডটকমকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, মানসম্মত সেবার বিস্তার ঘটবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সঙ্গে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে।

হোস্টিং ডটকমের সিইও সেব দে লেমোস বলেন, দাম ও প্যাকেজ নিয়ে আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই বাংলাদেশি গ্রাহকদের জন্য দাম ও প্যাকেজের ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও চাহিদা থাকে, সেটিও আমরা মাথায় রেখেছি। হোস্টিং ডটকমের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয়, প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে এবং বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি এক্সপার্টের সমন্বয়ে আমরা দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছি।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এর ফলে স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে জানানো হয়, হোস্টিং ডটকম গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা প্রদান করবে। একই সঙ্গে স্থানীয় কারেন্সিতে মূল্য পরিশোধ ও সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নান্দাইলে মুজিববর্ষে আনসার ও ভিডিপির উদ্যোগে চারা বিতরণ

প্রথমবারের মতো ফায়ারফাইটার পদে ১৫ নারীর যোগদান

বস্ত্র ও পাটখাতের সমৃদ্ধি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : বস্ত্র ও পাট মন্ত্রী

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজস্ব খাত থেকে দেয়া হবে প্রাথমিকের উপবৃত্তি

রাণীনগরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা

সরকার জ্বালানি তেলে প্রতিদিন ভর্তুকি দিচ্ছে ১৬৭ কোটি টাকা

পশুবাহী স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ

সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য রেলকে ঢেলে সাজানো হচ্ছে : রেলপথ মন্ত্রী