300X70
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

১০ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ কোটি টাকার প্রি-সিড পর্যায়ের বিনিয়োগ পেল দেশের কৃষি প্রযুক্তির স্টার্টআপ ফসল ডটকম লিমিটেড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিনিয়োগের কথা জানায় স্টার্টআপ প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে রয়েছে এসওএসভি ও সাউথ এশিয়া টেক পার্টনার।

এছাড়া স্থানীয় অ্যাঞ্জেল বিনিয়োগকারী হিসেবে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বারীন রেজা এবং সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে কৃষি শিল্পের।

অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে কৃষিতে সময়োপযোগী প্রযুক্তির সম্প্রসারণ প্রয়োজন। আধুনিক কৃষির উৎপাদন এবং ব্যবসায় ত্বরান্বিত করতে দেশের পুরাতন ব্যবস্থায় প্রচলিত একাধিক মধ্যস্বত্বভোগীদের দূর করে কৃষকদের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিতে কাজ করছে ফসল ডটকম লিমিটেড। প্রতিষ্ঠানটির শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে ছোট ছোট খুচরা বিক্রেতারা লাভজনক মূল্যে কৃষি পণ্য হাতে পাচ্ছে; যার ফলে তারা ভোক্তাদের কাছেও কম মূল্যে পণ্য বিক্রি করতে পারছে।

অন্যদিকে কৃষকদের প্রতিযোগিতামূলক ভালো দাম পেতে সহায়তা করেছে এই ডিজিটাল প্লাটফর্মটি। বহুজাতিক প্রতিষ্ঠানে প্রায় ১৮ বছরের সম্মিলিত অভিজ্ঞতা নিয়ে দুই উদ্যোক্তা সাকিব হোসাইন ও মামুনুর রশিদের উদ্যোগে ২০২০ সালে করোনাকালে প্রতিষ্ঠিত হয় ফসল ডটকম লিমিটেড। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে আসা বিনিয়োগের মাধ্যমে দেশের কৃষি পণ্যের সাপ্লাই চেইনকে শক্তিশালী করা হবে।

পাশাপাশি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে ডেটার সর্বোচ্চ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ কৃষি স্টার্টআপটি। কৃষক থেকে খুচরা বিক্রেতাদের মধ্যে নিরবচ্ছিন্ন সম্পর্ক তৈরিতে এই স্টার্টআপটি ফসল কৃষক কেন্দ্র এবং মাইক্রো বিতরণ কেন্দ্র নির্মাণ করছে। এছাড়া দেশের কৃষিখাতে উদ্ভাবনকে উৎসাহিত করতে ফসলের কেন্দ্রগুলোতে কৃষকদের জন্য সর্বাত্মক পরিষেবা প্রদান করা হচ্ছে।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাকিব হোসাইন দাবি করেন, বাংলাদেশে ফল ও শাকসবজির উৎপাদন পরবর্তী ক্ষতি উদ্বেগজনকভাবে বেশি। এসব পচনশীল শাকসবজির উৎপাদন পরবর্তী ক্ষতি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। ফলে কৃষক থেকে গ্রাহক পর্যন্ত যেতে পণ্যের দাম প্রায় ১০০% বেড়ে যায় এবং বাজারে সঠিকভাবে চাহিদা ও যোগান নিয়ন্ত্রণ না থাকার কারণে কৃষক এবং ভোক্তাদের মধ্যে পণ্যের মূল্যের ব্যবধান আরও বেড়ে যায়।

যেখানে ফসল ডটকম লিমিটেড উন্নত প্রযুক্তির মাধ্যমে দৈনিক বাজারের চাহিদা ও যোগানের ভারসাম্য রেখে পণ্যের মূল্যের ব্যবধানকে কমাতে সহায়তা করেছে। বিনিয়োগ প্রসঙ্গে অরবিট স্টার্টআপের ব্যবস্থাপনা পরিচালক এবং এসওএসভির জেনারেল পার্টনার অস্কার রামোস বলেন, বর্তমান অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু সাপ্লাই চেইনের অদক্ষতা ও একাধিক মধ্যস্থতাকারীদের জন্য শুধু পণ্যের দামই বেড়ে যাচ্ছে না বরং অর্থনীতিতে ব্যাপক ক্ষতিও হচ্ছে।

তিনি বলেন, সাকিব এবং মামুন বাংলাদেশের কৃষিতে ছোট-বড় বিক্রেতার সঙ্গে সরাসরি কৃষকদের সম্পর্ক তৈরি করে খাদ্যকে আরও সাশ্রয়ী করেছে এবং পচনশীলতা কমিয়ে অর্থনীতিতে বেশ অবদান রেখেছে।

ভবিষ্যতে ফসল ডটকমের উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে রামোস বলেন, ফসল ডটকম লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আরও টেকসই কৃষি ইকো-সিস্টেম তৈরি হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : মেয়র আতিকুল

নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শো-এ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার ব্র্যাক ব্যাংক

পরিবেশের দৃশ্যমান উন্নয়নে বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে : পরিবেশ মন্ত্রী

৪৯তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগামীকাল পযন্ত বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্রের সার্ভার সেবা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

`রাজনৈতিক সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব পালন করবে সচিবরা’

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভোলায় উন্নয়ন কাজ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

মিথুন নিটিং সাপ্তাহিক দাম কমার শীর্ষে