300X70
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

২০২৫ সালের প্রথমার্ধে আইপিডিসি’র মুনাফা বৃদ্ধি ৪৫%

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালে ১৫ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.৩ শতাংশ বেড়েছে। বিনিয়োগ আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

আইপিডিসি’র অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে দেখা গেছে, ২০২৫ এর জানুয়ারি থেকে জুন-এ তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ০.৩৭ টাকা, যা ২০২৪ সালের প্রথমার্ধে ছিল ০.২৫ টাকা। ছয় মাসে মোট সুদ আয় বেড়ে দাঁড়িয়েছে ৯.৯ শতাংশ বা ৪৬৪ কোটি ৩ও লক্ষ টাকা। তবে, একইসময়ে সুদের ব্যয় ২২.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৯ কোটি টাকায়। এর মূলে ছিল আমানতের উচ্চ-খরচ ও গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক নীতিগত সুদহার বৃদ্ধি এবং অস্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। তবে, সুদের খরচ ২২.৮% বৃদ্ধি পেয়ে ৩,৬৯০ মিলিয়ন টাকা হয়েছে, অন্যদিকে, ট্রেজারি বিনিয়োগ ও পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আয় ১৫৮.৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৬ কোটি ৫০ লক্ষ টাকা। তবে, আমানতের উচ্চ-খরচের কারণে পরিচালন আয় ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬০ কোটি ১০ লক্ষ টাকায়। ত্রৈমাসিক ভিত্তিতে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে পরিচালন আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি ৪০ লক্ষ টাকা, যা গত বছর একই সময়ের তুলনায় ১১.৪% বেশি।

সম্পদের দক্ষ ব্যবহার, নিয়ন্ত্রিত নিয়োগ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আইপিডিসি পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, যা ৫.০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ১০ লক্ষ টাকায়। ফলে, বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮২ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় ৩.২ শতাংশ বেশি দেখাচ্ছে। ত্রৈমাসিক ভিত্তিতে, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬০ লক্ষ টাকা, যা আগের প্রান্তিকের চেয়ে ১৯.৫% বেশি।

ফলে, কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৫ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.৩ শতাংশ বেশি। উল্লেখ্য, প্রান্তিক ভিত্তিতে (এপ্রিল–জুন ২০২৫) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১১ কোটি ৪০ লক্ষ টাকায়, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “২০২৫ সালের প্রথমার্ধে আমাদের পারফর্ম্যান্স একটি স্থিতিশীল ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হয়ে ওঠার আমাদের চেষ্টাকে তুলে ধরেছে। প্রতিকূল অর্থনৈতিক পরিবেশ ও ব্যয় বৃদ্ধির মাঝেও আমাদের ট্রেজারি দক্ষতা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এই সাফল্য এনে দিয়েছে বলে আমি মনে করি।”

২০২৫ সালের জুন পর্যন্ত আইপিডিসি’র ঋণ, লিজ ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৮,৪৩৮ কোটি ৪০ লক্ষ টাকা, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। এ সময়ে, ট্রেজারি বিনিয়োগ পোর্টফোলিও ৩৬.৪ শতাংশ বেড়েছে, যদিও ঋণ ও অগ্রিম বাবদ ২.৭ শতাংশ বেড়েছে। গ্রাহকদের আস্থা তুলনামূলকভাবে দুর্বল থাকা সত্ত্বেও, আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৬৪ কোটি ৬০ লক্ষ টাকায়, যা ২০২৫ এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯.৪ শতাংশ বেড়েছে। 

এছাড়া, আইপিডিসি’র শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যাল্যু (এনএভি) জুন ২০২৫-এ দাঁড়িয়েছে ১৬.৭৯ টাকা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৩ টাকায়, যেখানে গত বছর এর পরিমাণ ছিল (৯.২৯) টাকা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ‘নন পারফর্মিং ইনভেস্টমেন্ট এন্ড রিকভারি স্ট্রাটেজিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গণমুখী চরিত্র রাষ্ট্রের জন্য কল্যাণকর

গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ

ফুড ডেলিভারী প্ল্যাটফর্মে শতভাগ দেশীয় “ফুডি”র পথচলা শুরু

ডিএনসিসির উন্নয়নের সাথে প্রবাসিদের সম্পৃক্ত করা যেতে পারে: মেয়র আতিকুল ইসলাম

অনলাইনে ৩৬ শতাংশের বেশি মেয়েশিশু যৌন নির্যাতনের শিকার

‘পরাশক্তিরা যখন যুদ্ধরত, মানবিক বাংলাদেশ তখন লাখো শরণার্থী আশ্রয় দিচ্ছে’

প্রাইম ব্যাংক ও স্টার টেক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে নতুন নতুন জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন করতে হবে : পরিবেশমন্ত্রী

মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদকপাচার রোধে প্রয়োজনে গুলি ছুড়বো: পররাষ্ট্রমন্ত্রী