300X70
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৮ মে ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে ২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩। প্রর্দশনী চলবে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত। ২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, চারুকলা বিভাগের উপপরিচালক জনাব এ এম মোস্তাক আহমেদ এবং একাডেমির অনান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক ২৫ তম জাতীয় চারুকলা প্রর্দশনীর বিস্তারিত তুলে ধরেন।

২৮ মে ২০২৩ রবিবার সন্ধ্যা ৬.০০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ এবং বরেণ্য শিল্পী হাশেম খান। এছাড়াও সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন, “শৈল্পিক ভাবনা ও শিল্পের আলো ছড়িয়ে দিতেই কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই চারু শিল্পীদের ক্ষেত্র আরো বাড়ার সুযোগ তৈরী হয়। আজকে জাতীয় পর্যায়ে যারা চারুশিল্পী খ্যাতি অর্জ্ন করেছেন তাদের অনেকেই এই জাতীয় চারুকলা প্রর্দশনীর মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন এবং খ্যাতি লাভ করেছেন।” এছাড়া চারুকলা ক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানা কাযক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরেন মহাপরিচালক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ সূচনালগ্ন থেকে চারুকলা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী উল্লেখযোগ্য।

শিল্পপ্রেমী দর্শকের দর্শনের মাধ্যমেই একজন শিল্পীর শিল্পকর্ম মূল্যায়ন হয়ে থাকে। প্রর্দশনী ছাড়া দর্শকদের সামনে শিল্পকর্ম উপস্থাপন করা শিল্পীর পক্ষে সম্ভব নয়। খুব কম সংখ্যক শিল্পীই একক প্রদর্শনী আয়োজন করতে পারনে কারন প্রকৃতপক্ষে তা ব্যয়বহুল। আর এই কাজটিকে সহজলভ্য করার জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদশে শিল্পকলা একাডেমি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে থাকে। জাতীয় চারুকলা প্রর্দশনী এ দেশের শিল্পীদের জন্য জাতীয় পর্যায়ে শিল্পী হিসেবে সুপরিচিত হয়ে উঠার ও স্বীকৃতি পাওয়ার একটি ভিত্তি, বতর্মানে চারুশিল্পী হিসেবে বাংলাদেশে যারা খ্যাতিমান একসময় তারাই জাতীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়েছেন, অনেকে পুরস্কার পেয়েছেন, এছাড়া দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মতো আর্ন্তজাতিক আয়োজনে অংশ নিয়েও সমাদৃত হয়েছেন। এই ধারাবাহিক সাফল্যের মাধ্যমেই একজন চারুশিল্পী বিখ্যাত হয়ে উঠেন।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের ১১৩৮জন শিল্পীর ২৯১৪টি শিল্পকর্মের আবেদন জমা পরে। ০২, ০৩ ও ০৪ এপ্রিল তিনদিনব্যাপী পর্যালোচনা শেষে নির্বাচক মন্ডলী বিভিন্ন বিভাগ থেকে ২৬১জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম নির্বাচন করেন এবং ০৬ এপ্রিল, ২০২৩ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি। শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যগগণ হলেন শিল্পী আহমেদ সামসুদ্দোহা, শিল্পী সাইদুল হক জুইস, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মোকলেসুর রহমান, শিল্পী মাহবুব জামাল শামীম ও আলোকচিত্রী মফিজুল ইসলাম।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে। আর সকল মাধ্যম মিলিয়ে ‘‘ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩” শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। উল্লখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং স্পন্সরশীপ পুরস্কার রয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১,২,৩, ৪,৫,৬,৭ নং গ্যালারীতে প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হলেও দেশে নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে সরকার : এলজিআরডি মন্ত্রী

সেন্টমার্টিন্সে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

মেক্সিকোতে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

ব্যবসায়ীদের আহাজারিতে ভারী নিউমার্কেট এলাকা

রাজধানীতে ঈদ জামাতের সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় দক্ষ জনবল তৈরীতে শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নযোগ্য পরিবর্তন জরুরী

ব্র্যাক ব্যাংকের বিনামূল্যে চোখ পরীক্ষার উদ্যোগ যেভাবে জীবন বদলে দিচ্ছে

এই সপ্তাহেই শুরু হচ্ছে শিশুদের টিকা কার্যক্রম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিএনপির প্রতিনিধিদল যমুনায়

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশী কৃষি পণ্যের শক্তিশালী অবস্থান তৈরীতে সহায়তা করবে