300X70
শুক্রবার , ৩১ ডিসেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৮ম বারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩১, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: অষ্টমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলো ওয়ালটন। অর্জন করলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২১’।

দেশের ফ্রিজ বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পায় দেশের এই ইলেকট্রনিক্স জায়ান্ট। এছাড়া টপ ব্র্যান্ড ক্যাটাগরিতেও আরেকটি পুরস্কার পেয়েছে ব্র্যান্ড ওয়ালটন।

বুধবার (২৯ ডিসেম্বর ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার দুটি তুলে দেন গ্রামীন ফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধূরী ও ইপিলিয়ন গ্রæপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. ফিরোজ আলম, ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, ডেপুটি সিবিও তোফায়েল আহমেদ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রাকিব উদ্দিন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। পুরস্কার প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিশ্বখ্যাত রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসেন বাংলাদেশের কর্মাশিয়াল লিডার খন্দকার সামিনা আফরিন।

নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছর ১৩ তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এর আয়োজন করে ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসন বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।

ওয়ালটনের সিএমও মো. ফিরোজ আলম জানান, ৮ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার দেশপ্রেমিক ক্রেতারা। সেইসঙ্গে এই অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশল। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো গেøাবাল ২০৩০’ অর্জনের পথে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক বলেন, ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার, এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট, আইওটি বেজড স্মার্ট ফিচারসহ বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে, রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন। দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। মানের শ্রেষ্ঠ্যত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন ফ্রিজে দেয়া হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮ সালের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

গোসাইরহাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ধস, পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ৫ টিম নামছে

বঙ্গবন্ধুর আর্দশে প্রশ্নে শেখ হাসিনার কর্মীরা কখনো আপোস করে না : এনামুল হক শামীম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই

করোনার ভুয়া রিপোর্ট : ডা. সাবরীনা-আরিফের রায় আজ

গত ১ মাসে যেসব কাজ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সাকিব-লিটনে ভর করে বড় সংগ্রহ বাংলাদেশের

গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা, নারীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

চকবাজারের অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার