300X70
সোমবার , ১৪ মার্চ ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৯ নারীকে সম্মাননা প্রদান করলো দারাজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৪, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সম্প্রতি নারীদের জনপ্রিয় কমিউনিটি ‘নিবেদিতা’ -এর সাথে অংশীদারিত্বে ‘দারাজ প্রেজেন্টস নিবেদিতা ইকুয়ালাইজার ২০২২’ আয়োজন করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে নারী বা পুরুষ পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সকলের জন্য ব্যক্তি হিসেবে সকলের সমান অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরে আলোকপাত করা হয়। ডিজিটাল পরিসরে নারী-পুরুষ ভেদাভেদ ও বৈষম্যের শৃঙ্খল ভাঙতে ভূমিকা রাখার জন্য আটটি ক্যাটাগরিতে ৯ জন নারীদেরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ ও সংসদ সদস্য নাহিদ ইজাহার খান।

অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চারস অ্যান্ড এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং নিবেদিতা ওমেনস কমিউনিটি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিকা ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

সমাজের সকল নারীদের সহায়তা করার লক্ষ্যে নিবেদিতা কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। নারীদের উন্নত জীবনধারা, প্রযুক্তি বিষয়ক জ্ঞান ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করাই নিবেদিতার লক্ষ্য; যাতে করে নারীরা নিজেদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এই লক্ষ্য অর্জন করার অংশ হিসেবে, সমাজে কিছু উদ্যমী নারীদের সম্মাননা দিতেই নিবেদিতা ও দারাজ এ উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন: শাহনাজ শিমুল রহমান (বিউটি ব্লগার); ডাঃ কাশফিয়া আমিনা এবং হাবিবা আক্তার সুরভী (ফ্যাশন ব্লগার); নুসরাত ইসলাম (ফুড ব্লগার); শামস আফরোজ চৌধুরী (কন্টেন্ট ক্রিয়েটর: এন্টারটেইনমেন্ট); সামিনা সারা (মেকআপ আর্টিস্ট); কামরুন্নেসা মীরা (সোশ্যাল কজ/ওয়েল-বিয়িং); কামরুন এন. কলি (মেন্টাল হেলথ/ফিটনেস) এবং ইশরাত আমিন (ভ্রমণ ও ফটোগ্রাফি)।
অনুষ্ঠান চলাকালীন ‘ইমপ্যাক্ট অব বায়াসনেস অন মেন্টাল হেলথ অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স’ নিয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে আলোচকরা মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ইতিবাচক মনোভঙ্গির মাধ্যমে ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে নারীরা কীভাবে এ সমস্যাগুলোর সমাধান করতে পারে সে সব বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিলো ’দারাজ পাওয়ার-কাপল ডিসকাশন’ সেশন, যেখানে সফল যুগল (জারা মাহবুব ও নাভিদ মাহবুব; সাদিয়া হক ও কাশেফ রহমান) তাদের সাফল্যের গল্পগুলো তুলে ধরেন; একইভাবে জীবনসঙ্গী হিসেবে একে অপরকে সাহায্য করা কতটুকু জরুরি সেসব বিষয়ও আলোচনায় উঠে আসে।

পুরস্কার বিজয়ী ছাড়াও, আরো ছয়জন নারী – তাহসিন বাহার সূচনা, আইরিন খান, তাহেরা নাজরীন, নবনীতা চৌধুরী, নুজহাত চৌধুরী ও মাহফুজা লিজাকে নিজ নিজ খাতে অবদান রাখার জন্য বিশেষ ভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে দারাজের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো তাজদীন হাসান বলেন, “তথ্য-প্রযুক্তি ভিত্তিক বর্তমান সমাজে নারীদের অংশগ্রহণ বিশ্বজুড়ে ইতিবাচক ভূমিকা রাখছে। সম্মাননাপ্রাপ্ত এই ৯ জন নারীর মতো আমাদের এমন আরো অনেককে প্রয়োজন, যারা তাদের ভেতরের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন। কঠোর পরিশ্রমী এবং উদ্যমী এই নারীদেরকে আজ সম্মাননা জানাতে পেরে দারাজ গর্বিত বোধ করছে”।

“বাংলাদেশে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রসঙ্গে এই মুহূর্তে নারীদের এগিয়ে থাকা জরুরি। আমি দারাজকে ধন্যবাদ জানাই তাদের ভিন্নধর্মী চিন্তার প্রতিফলন ঘটিয়ে এমন আকর্ষণীয় একটি ইভেন্টের আয়োজন করা এবং এতে আমাদের সাথে অংশীদারিত্ব করার জন্য – যেখানে মহিলারা তাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার স্বপ্নকে অনুসরণ করতে আরো সাহসী হয়ে উঠতে শিখবেন”, বলেন নিবেদিতা ওমেনস কমিউনিটি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিকা ইসলাম।

অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল চমৎকার আদিবাসী নৃত্যের পরিবেশনা এবং জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিমের সাংস্কৃতিক পরিবেশনা । আমন্ত্রিতদের মধ্যে অনেকেই অনুষ্ঠানের বিশেষ ফটো বুথে ছবি তুলে তাদের মুহূর্ত স্মরণীয় করে রাখেন। ই-কমার্স ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে দারাজ এই উদ্যমী নারীদের অবদানকে স্বীকৃতি দিয়ে এবং তাদেরকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এমন সম্ভাবনাময় আরো অসংখ্য নারীকে অনুপ্রাণিত করতে পারবে বলে মনে করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিক রিমান্ডে

রাষ্ট্র বিনির্মাণে অনলাইন মিডিয়ার ভূমিকা অপ্রতিম : যুগ্ম মহাসচিব আব্দুস সালাম’

আরেফিন সিদ্দিকের মৃত্যুতে রোববার ঢাবিতে ছুটি ঘোষণা

আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্মমন্ত্রী

ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখতে পায় না: কৃষিমন্ত্রী

রোনালদো ফুটবল ইতিহাসের শীর্ষ গোলদাতা

চট্টগ্রামে উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্ত হচ্ছে ”ভাগের মানুষ”

যে ৩ অভিযোগের তদন্তে বিসিবিতে এলো দুদক