300X70
বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আট জঙ্গির ফাঁসির আদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ

লেখক-ব্লগার প্রকাশক দীপন হত্যা মামলার রায়

আনসার আল ইসলামের সাংগঠনিক তৎপরতা বিস্তার করতেই দীপনকে হত্যা করা হয়: আদালত
আদালত প্রতিবেদক
লেখক-ব্লগার-প্রকাশক-অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যার মূলহোতা নিষিদ্ধ জঙ্গি সংগঠন- আনসার আল ইসলামের আট সদস্যর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার জাগৃতি প্রকাশনীর স্বত্তাধিকারী প্রকাশক ও লেখক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় প্রদান করেন। এর আগে ওই আসামীদের আদালতে হাজির করা হয়। বাকি দুই আসামি চাকুরিচ্যুত মেজর জিয়া ও আকরাম হোসেন পলাতক রয়েছেন।

দুপুর ১২টার দিকে ৬ আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ মজিবুর রহমান ৫৩ পৃষ্ঠার বিস্তারিত রায় পড়া শুরু করেন। রায়ে আট আসামির ফাঁসির আদেশ হয়েছে।

একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশে বলা হয়েছে, আনসার আল ইসলামের সাংগঠনিক তৎপরতা বিস্তার করতেই দীপনকে হত্যা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির, আবদুস সবুর ওরফে আবদুস সামাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল রিফাত, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক রয়েছেন।

আলোচিত এই হত্যা মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন- আনসার আল ইসলামের আট সদস্য। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম হোসেন পলাতক। গত ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় চার্জশিটভুক্ত ২৬ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এ বিষয়ে বলেছেন, “আমি হিংসা-প্রতিহিংসা বুঝি না।

তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিচার হওয়া দরকার। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত।”

পুলিশের তদন্ত বলছে, একের পর এক লেখক-ব্লগার-প্রকাশক-অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যার মূলহোতা আনসার আল ইসলামের সামরিক কমান্ডারের দায়িত্বে থাকা বরখাস্ত মেজর জিয়া। তার কোন সন্ধান পাচ্ছে না গোয়েন্দারা।

উল্লেখ্য, লেখক-ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর ধরাবাহিক হামলার সময় ২০১৫ সালের ৩১শে অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন ও লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলকে হত্যার জন্য দুটি আলাদা দল পাঠায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

এসময় দীপনকে কুপিয়ে হত্যা করে তারা, আর আহত হলেও প্রাণে বেঁচে যান টুটুল।

তিন বছর তদন্ত করে দীপন হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। জঙ্গিদের হাতে নিহত আরেক বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করাই দীপন হত্যার কারণ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ দুই আসামিকে পলাতক দেখিয়ে আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মহান বিজয়ের মাস শুরু আজ

আকর্ষণীয় দুইটি নতুন স্কীম চালু করল জনতা ব‌্যাংক

নারায়ণগঞ্জে ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

জার্মানিতে আটকা পড়েছে রাশিয়ার ১০ বিমান

রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন একজন আদর্শবান সাংবাদিক : জিএম কাদের

রাজধানীতে গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও ইয়াবাসহ আটক ৭

বিশ্বকাপ ২০২৬ : ৪৮ দল সর্ম্পকে যা জানা দরকার (দ্বিতীয় ৪টি গ্রুপ)

চাষাড়ায় ফের গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ড, দগ্ধ ২ জন ভর্তি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে : মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করার আহ্বান এলজিআরডি মন্ত্রীর