300X70
সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এমপি শাজাহান খানের উপস্থিতিতেই মাদারীপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

সংবাদদাতা, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পূর্ব পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার ইমন হাওলাদার, মাসুদ খলিফা, আল-আমিন হাওলাদার, নাঈম মুনশি, অর্ক হাওলাদার ও আলী হোসেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে স্বপন হাওলাদারের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় রাস্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল মোল্লা ও পাঁচখোলা ইউপির চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লার নেতৃত্বে একটি মিছিল সভায় আসার পরপরই হট্টগোল শুরু হয়। একপর্যায়ে বেল্লাল ও নাসিরউদ্দিনের সমর্থকদের সঙ্গে পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সমর্থকদের হাতাহাতি শুরু হয়। পরে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরে জ্যেষ্ঠ নেতারা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুই পক্ষের সংঘর্ষ হওয়ায় পরিচিতি সভা সংক্ষিপ্ত করা হয়। হামলায় আহত ব্যক্তিদের দেখতে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যান সংসদ সদস্য শাজাহান খান। এ সময় তিনি আহত নেতা-কর্মীদের বিষয়ে খোঁজ খবর নেন।
পাঁচখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন, শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পরিচিতি সভা চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শাজাহান খানও অনুষ্ঠানে আসেন। তার বক্তব্য দেওয়ার আগেই বেল্লাল ও নাসিরউদ্দিনের লোকজন মিছিল নিয়ে সভায় অতর্কিত হামলা চালান। হামলায় তাঁর ছয়জন সমর্থক আহত হয়েছেন। পরে সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।
অভিযোগের বিষয়ে পাঁচখোলা ইউপির চেয়ারম্যান নাসিরউদ্দিন মোল্লা গণমাধ্যমকে জানান, তাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। এখানে রাস্তি ইউনিয়নের লোকজন এসে ঝামেলা করেছে। তার কোনো লোক কাউকে কোনো আঘাত করেনি বলে জানান তিনি।’
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, তারা সংসদ সদস্যকে নিয়ে যথাসময়ে সভাস্থলে চলে আসে। সভা চলাকালে এক কোনায় কিছু পোলাপান হট্টগোল করে। এ সময় এক ছেলেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তাদের জ্যেষ্ঠ নেতারা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের সভায় চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের ভুল-বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টেকনাফে ২ হাজার ৫’শ পিস ইয়াবাসহ পাচারকারী আটক

জলবায়ু পরিবর্তন ইস্যুতে তরুণদেরও সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

ডিএসসিসির সব মন্দির-পূজামন্ডপে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত

‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ নিয়ে এলো সিঙ্গার

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের শ্রদ্ধা

আটককৃতদের স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বলল যুক্তরাষ্ট্র

সিলেটে রায়হান হত্যা মামলা ১০ মে বিচার শুরু

চিনে বাড়ছে করোনা, এশিয়ান গেমস ২০২২ স্থগিত

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়