300X70
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

“উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২৩ ২:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ প্রান্তিক মানুষ তাদের নিজেদের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে সমাধান করতে সক্ষম বলেও জানান মন্ত্রী। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর উপজেলা ও জেলা পরিষদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নীতিমালা করে দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, যার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা গতিশীল হয়েছে।

তিনি আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর “উপজেলা পরিষদ: স্মার্ট বাংলাদেশের পথে” শীর্ষক লেসন লার্নড ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিনিধি কোমোরি তাকাশি এবং ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ও এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকার মন্ত্রী উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এ জাপান সহযোগিতা করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতার পর থেকে দেশের পুনর্গঠনে জাপানের ভূমিকা অনস্বীকার্য।

এ সময় মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এ দুই দেশের উষ্ণ সম্পর্ক জনগণের মধ্যেও বিস্তৃত। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ায় জাপান-বাংলাদেশ সম্পর্কের হৃদ্যতা আরো গভীর হয়েছে বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

বর্তমান সরকারের উন্নয়নমুখি নীতির ফলে একটা সময় যখন দেশের দারিদ্রতার হার ৭০% ছিল তা ২০২৩ সালে মাত্র ১৮% এ নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, এই উন্নয়নের সুফল দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছেছে বলেই আজ দারিদ্রতার হার কমেছে।

মোঃ তাজুল ইসলাম আরো বলেন, মাত্র ১৭ বিলিয়ন ডলারের জিডিপি থেকে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৪৭০ বিলিয়ন ডলার জিডিপিতে পৌঁছেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হওয়ায় আমরা এখন ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশে পরিনত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) প্রকল্পটি আমাদের সক্ষমতার নমুনা এবং এ প্রকল্পের মাধ্যমে আমরা প্রমান করেছি আমরাও পারি। এ সময় তিনি এ প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য জাপান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের আত্নার মাগফেরাত কামনায় সোহাগ রনি’র মিলাদ মাহফিল

হায়দরাবাদে পুড়ে অঙ্গার ১১ ঘুমন্ত শ্রমিক

মতো ফ্লাইট, তারিখ পরিবর্তন ও রিফান্ড সেবা চালু শেয়ারট্রিপ

নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে মাস্ক বিতরণ

বিশ্বে করোনা আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

গাজীপুর মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

‘বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই’

মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৭ পাচারকারী আটক

যাত্রাবাড়ীতে র‌্যাবের সচেতনতা মূলক ভ্রাম্যমাণ আদালত ও ১ হাজার ৫শ’ মাস্ক বিতরণ

দেশে করোনার থাবায় প্রাণ গেলো আরো ২৩০ জনের