300X70
শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

`বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২৫০টি উপজেলার ৯ লক্ষাধিক উপকারভোগীর কর্মসংস্থান হবে ‘

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৬৪ জেলার ২৫০টি উপজেলায় ৯ লক্ষাধিক উপকারভোগীর কর্মসংস্থান হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ” নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” আয়োজিত ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহীত আর্ন প্রকল্পের মাধ্যমে ৯ লক্ষাধিক যুব/ যুব নারীকে শিক্ষা কার্যক্রম , প্রশিক্ষন প্রদান ও কর্মসংস্থানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি বলেন, গত জুনে একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক (Economic Acceleration and Resilience for NEET) EARN প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি মোট ৩,৩৪৮.০০ কোটি (তিন হাজার তিনশত আটচল্লিশ কোটি) টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৬৪ জেলার ২৫০ টি উপজেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের যুব সমাজের প্রায় নয় লক্ষাধিক যুব/যুব নারী উপকারভোগীর আওতায় আসবে। এর পাশাপাশি প্রায় বিশ লক্ষাধিক যুব/যুব নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে আমরা আশা করছি।

এছাড়া, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের প্রত্যাশা পূরণে এই প্রকল্প ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত EARN প্রকল্পটি একনেক সভায় অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

প্রতিমন্ত্রী বলেন,যুবদের দক্ষতা বৃদ্ধিকল্পে ৬৪টি জেলা প্রশিক্ষণ কেন্দ্র, ৬৪টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং ৪৯৬টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৪১টি প্রাতিষ্ঠানিক ও ৪২টি অপ্রাতিষ্ঠানিক ট্রেড সর্বমোট ৮৩ টি ট্রেডে নিয়মিত যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবছর ৩.০ (তিন) লাখের অধিক সংখ্যক যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলছে এবং ঋণ প্রদানের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান ও উদ্যোগী হিসেবে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা প্রদান করছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রায় ৬৯ লক্ষের অধিক জনকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় ২৪ লক্ষ জন আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের তিন মেয়াদে প্রায় ৩৯ লক্ষ জনকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯ লক্ষ যুবক আত্মকর্মী হয়েছে।

প্রতি বছর গড়ে ৪০ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত যুব’র মাঝে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের জন্য ১৪০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি বছরের জুন/২০২৩ পর্যন্ত প্রায় ১০ লক্ষ ৫৯ হাজার ৩৪৬ জন যুবককে ২ হাজার ৩৯২ কোটি টাকার যুব ঋণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকারের গত তিন মেয়াদে ৫ লক্ষ ৩০ হাজার ৭৮৭ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১ হাজার ৫ শত ৪৭ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্মসংস্থান ব্যাংক ও NRBC ব্যাংক এর সাথে MoU করা হয়েছে। এখান থেকে আমাদের প্রশিক্ষিত যুবরা ৫ থেকে ১০ লক্ষ টাকা startup capital হিসেবে ঋণ সুবিধা পাচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ২০২১ থেকে ২০২৩ সময়কালে ৪০,০০ (চল্লিশ হাজার) সুদক্ষ গাড়ীচালক তৈরির জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ সকল গাড়ীচালকের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া, যুবদের আধুনিক উন্নত প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও পিএইচডি প্রদানের লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

র‌্যাকের সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত 

চকরিয়ায় চুরির অপরাধে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

আলুর ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রোববার জাতীয় দুই অধ্যাপকের সংবর্ধনা

জনসভায় এসে আ.লীগ নেতার মৃত্যু

এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

কতটুকু কাজ করতে পারব সেটা নিয়ে নিজেই সন্দিহান: ইলিয়াস কাঞ্চন

শুধু নগদে প্রদান করা যাবে গাইবান্ধার ট্যাক্স ও ট্রেডলাইসেন্স ফি

ইডিএলএমএস প্রকল্পে ৩৭% অগ্রগতি