300X70
মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মন্ত্রী তাজুল ইসলামের সম্পদ ১০ বছরে ১০২ কোটি বেড়েছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১২, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। ১০ বছর আগে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। এখন তা ১১৮ কোটি ছাড়িয়ে গেছে। শুধু বন্ডেই তাঁর বিনিয়োগ ৮০ কোটি টাকা।

দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তাজুল ইসলামের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। এবারের হলফনামায় তিনি স্ত্রী ও তাঁর ওপর নির্ভরশীলদের আয় কিংবা সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি। মন্ত্রী এখন বছরে আয় করেন ৪ কোটি ১৭ লাখ টাকা। ২০১৪ ও ২০১৮ সালেও তাঁর আয় ৪ কোটি টাকার কিছু বেশি ছিল।

তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। মন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৪৭ কোটি ৪৬ লাখ টাকা। চার বছরের ব্যবধানে সেই সম্পদ দ্বিগুণের বেশি হয়েছে। শোধ করেছেন ৬ কোটি ৪৪ লাখ টাকার ঋণও।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মন্ত্রী তাজুল ইসলামের কৃষি খাত থেকে আয় বেড়েছে। এবার এই খাতে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৩৫ হাজার টাকা। ২০১৮ সালে ছিল ২ লাখ ৪০ হাজার টাকা। এ বছর বাড়িভাড়া বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৯৩৯ টাকা। ২০১৮ সালে ছিল মাত্র ২২ লাখ ৬৫ হাজার টাকা এবং ২০১৪ সালে ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা।

তবে এবার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় কমেছে তাজুল ইসলামের। এই খাতে তিনি আয় করেছেন ১ কোটি ৬৩ লাখ টাকা, যা ২০১৮ সালে ছিল ২ কোটি ৯৪ লাখ টাকা। ২০১৪ সালে ছিল দেড় কোটি টাকা। ব্যবসা থেকেও আয় কমে ১৬ লাখ থেকে ১৪ লাখে নেমেছে।

তাজুল ইসলাম এবার সংসদ সদস্য হিসেবে সম্মানী দেখিয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার টাকা। ২০১৮ সালে উল্লেখ করেছিলেন ২৪ লাখ ৬০ হাজার টাকা। ফিশিং ও পোলট্রি (মাছ ও মুরগি) খাতে আয় বেড়ে ৪৩ লাখ থেকে ৫১ লাখে দাঁড়িয়েছে। ২০১৪ সালে এই খাতে তাঁর আয় ছিল না।

শেয়ার কমিয়ে বন্ডে ঝুঁকেছেন মন্ত্রী
অস্থাবর সম্পদের ক্ষেত্রে তাজুল ইসলাম বিনিয়োগ বাড়িয়েছেন বন্ডে, যার পরিমাণ ৮০ কোটি টাকা। ৫ বছর আগে যা ছিল ৩ কোটি ৮২ লাখ টাকা। সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগেও বড় লাফ দেখা গেছে। ২০১৮ সালে যেখানে ৬১ লাখ টাকার বিনিয়োগ ছিল, এখন তা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখে। ২০১৪ সালে ছিল ৩৩ লাখ।
তবে শেয়ারবাজারে বিনিয়োগ কমিয়ে ৫ বছরে ১৬ কোটি ৬৬ লাখ থেকে ৫ কোটি ২৩ লাখে নামিয়েছেন। মন্ত্রীর হাতে নগদ টাকাও কমেছে। ২০১৮ সালে যেখানে তাঁর হাতে ১ কোটি ৩১ লাখ টাকা ছিল, এখন তা দাঁড়িয়েছেন ৮ লাখ ৫২ হাজারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা টাকা আছে ১ কোটি ২৩ লাখ টাকা। ২০১৮ সালে ছিল ৩ কোটি ৮৯ লাখ।

মন্ত্রী তাজুল ইসলামের থাকা গাড়ির মোট মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা। ২০১৪ সালে তাঁর ১ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের একটি জিপ ও একটি কার ছিল, যা তিনি ২০১৮ সালেও উল্লেখ করেছিলেন।

জমিজমা বেড়েছে, শোধ হয়েছে ঋণ
২০১৮ সালের হলফনামায় তাজুল ইসলাম ৭ দশমিক ৬৭ একর কৃষিজমি থাকার কথা বলেছিলেন, যার মূল্য ছিল অর্জনকালীন মূল্য ছিল ২০ লাখ ৩৬ হাজার টাকা। এবার তিনি জানিয়েছেন, তাঁর ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের কৃষিজমি আছে। তবে এবার তিনি জমির পরিমাণ উল্লেখ করেননি।

মন্ত্রীর দালান, বাড়ি, চা-বাগান, রবারবাগান ও মৎস্য খামারের আর্থিক মূল্য ২০ কোটি ৪ লাখ টাকা। ২০১৮ সালে যার পরিমাণ ছিল ৬ কোটি ৫৭ লাখ টাকা এবং ২০১৪ সালে ছিল ২ কোটি ৬৭ লাখ। তিনি ২০১৮ সালে ৮ দশমিক ৬৭ একর অকৃষিজমি থাকার কথা উল্লেখ করেছিলেন। এবার তা নেই।
তাজুল ইসলাম এবারের হলফনামায় অগ্রিম বাড়িভাড়া বাবদ নেওয়া ৪ কোটি ৯ লাখ টাকাকে দায় হিসেবে দেখিয়েছেন। ২০১৮ সালে সাউথ ইস্ট ব্যাংকে তাঁর ঋণ ছিল ৬ কোটি ৪৪ লাখ টাকা। এবার সেই ঋণ নেই।
তাজুল ইসলাম হলফনামায় বলেছেন, তিনি সংসদ সদস্য হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনসংখ্যা বাড়লেও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হচ্ছে: কৃষিমন্ত্রী

বেনাপোলে আলোকিত-৯৭ এর সাধারণ সভা ও কমিটি ঘোষণা

এবছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

বাংলাদেশের পর্যটন-এয়ারলাইন্স সম্ভাবনার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবের শ্রদ্ধা

ইউনিয়ন ব্যাংকে বিনিয়োগ আদায়ে জোর তৎপরতা

উদ্বোধন হলো অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) অফিস

জাতির পিতার অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা : ডা. মুরাদ

কোভিড-১৯: বছরের শেষ দিনে মৃত্যু ২৮,শনাক্ত ১০১৪ জন

শীতকালে পৃথিবীতে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়