300X70
রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ


বাঙলা প্রতিদিন প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন– ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা (৪৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান(৬০), ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজন (৪২), ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেপ্তার করে। একই দিন রাত আটটার দিকে কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হুদা লালুকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। একই রাতে আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রের বরাতে তিনি আরও জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বাহারুল ইসলাম টিটুকে ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম লিয়নকে গ্রেপ্তার করে।

একই রাত সোয়া ১১টার দিকে পল্লবী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাঈম নোমানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অন্যদিকে শনিবার দিবাগত রাত পৌনে ১টায় ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে মো. হুমায়ুনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

একই রাতে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মহিউদ্দিন মাতব্বরকে গ্রেপ্তার করে। শিকদার সোহেল হাজারীকে আজ ভোরে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেনাপোলে ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে : এনামুল হক শামীম

যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় প্রতিক্রিয়াশীল শক্তি মাঝে-মাঝেই মাথাচাড়া দেয় : মেয়র শেখ তাপস

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নিন্দা

আলেশা কার্ড এবং প্রাভা হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিলেটে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

ঈদের অনুষ্ঠান জমবে এবার বিশ্বের এক নম্বর টেলিভিশনের সাথে!

চিকিৎসকদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকার আন্তরিক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধ্যাপক রাশেদা আখতার জাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন