300X70
মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মানসম্পন্ন না হওয়ায় ন্যাশনাল ডেভলপমেন্টের চালান আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৯, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

জালিয়াতির মাধ্যমে ছাড় নেয়া বিটুমিন ১৯ ঘন্টার মধ্যে ফেরত

নিজস্ব প্রতিবেদক : জাল সনদ জমা দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ছাড় নেয়া সব বিটুমিনই ১৯ ঘন্টার মধ্যে বন্দরে ফেরত এনেছে চট্টগ্রাম কাস্টমস দল।

জাল সনদ তৈরী করে কাস্টমসকে বোকা বানিয়ে গত সোমবার ড্রামভর্তি ২০ ট্রাক বিটুমিন ছাড় করে নিজেদের গুদামে নিয়ে গিয়েছিল আমদানিকারক ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’।

ধরা না পড়লে পর্যায়ক্রমে বাকি বিটুমিনও ছাড় নিয়ে যেতো আমদানিকারক।

এর আগেই জাল সনদ নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম কাস্টমস আমদানি চালানের সব বিটুমিন আটক করে। একইসাথে ছাড় নেয়া নিন্মমানের বিটুমিনের চালান ফেরত আনার নির্দেশ দেয়।

এরপর গত সোমবার গভীর রাত পর্যন্ত ১২ ট্রাক এবং মঙ্গলবার ভোরে ৫ ট্রাক সর্বশেষ সকাল ১১টা নাগাদ বাকি ৩ ট্রাক ফেরত আনা হয়। গত সোমবার বন্দর থেকে বিকাল চারটা নাগাদ এই বিটুমিন ছাড় হয়; আবার ফেরত আনতে মোট সময় লাগে ১৯ ঘন্টা। বর্তমানে ওই আমদানিকারকের আনা সব বিটুমিন এখন বেসরকারী কন্টেইনার ডিপো ’চিটাগাং কন্টেইনার ট্রান্সপোর্টেশন কম্পানি লিমিটেড’ এ আটক আছে।

ইস্টার্ণ রিফাইনারির মান পরীক্ষায় ওই সব বিটুমিনই নিন্মমানের এবং ছাড়যোগ্য নয়। নিন্মমানের বিটুমিন বন্দর থেকে ছাড় করতেই মান সনদ জাল করে কাস্টমসে জমা দেয় আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট সান শাইন এজেন্সি।

জালিয়াতির মাধ্যমে নিন্মমানের বিটুমিন ছাড়ের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কাস্টমসের অতিরিক্ত কমিশনার। বাকি দুইজন হলেন একজন উপ কমিশনার, একজন সহকারী কমিশনার।

তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরই আইনগত পদক্ষেপ নেয়া হবে। এর আগে ঘটনার ‘নাটের গুরু’ সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের তাহের চেম্বারের সান শাইন এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ছাড় হওয়া ২০ ট্রাক বিটুমিন পুণরায় ফেরত আনা হয়েছে। ফেরত আনার ক্ষেত্রে তারা নানা গড়িমসি করছিল। এরপরও ফেরত আনতে আমাদের মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত সময় লেগেছে। সব বিটুমিনই অক্ষত অবস্থায় ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, ইস্টার্ণ রিফাইনারির নামে জমা দেয়া নকল মান সনদও যাচাই-বাছাই করেছে ইস্টার্ণ রিফাইনারি কর্তৃপক্ষ। আমি লিখিতভাবে সেটি গ্রহন করেছি।

জালিয়াতি করে ভুয়া সনদ দিয়ে পণ্য ছাড়ের পর ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এর সব আমদানিকৃত চালান পরীক্ষার দাবি উঠেছে।

প্রশ্ন উঠেছে এভাবেই তারা আগেও নিন্মমানের বিটুমিন আমদানি করে বাজারে ছেড়েছে। এতে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, বিটুমিনের মান নিশ্চিতে বাধ্যতামূলক সনদ যাচাইয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের এসআরও জারি হয়েছে ২৫ মে থেকে।

এরপর আমদানি হয়ে আসা চালানই আমরা কেবল মান সনদ যাচাই করছি। এর আগের চালানের ক্ষেত্রে আমাদের মান যাচাইয়ের সুযোগ ছিল না। তবে ২৫ মে’র পর থেকে এ আমদানিকারক এবং অন্য আমদানিকারকের চালান ছাড়ে আমরা বাড়তি সতকর্তা আরোপ করেছি।

ল্যাব পরীক্ষায় মান উত্তীর্ণ না হওয়ায় ওই আমদানিকারকের সব বিটুমিন আটক থাকবে-যোগ করেন কাস্টমস কমিশনার।

উল্লেখ্য, দেশে নিন্মমানের বিটুমিন আমদানির অভিযোগ দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে এসব বিটুমিন আমদানি হলেও মান নিশ্চিত করা হয়নি। ফলে অহরহ নিন্মমানের বিটুমিন আমদানি হচ্ছিল। কোনভাবেই সেটি ঠেকানো যাচ্ছিল না।

এতে করে সড়ক রক্ষনাবেক্ষনে হাজার কোটি টাকা গচ্ছা যাচ্ছিল সরকারের। সর্বশেষ গত ২৫ মে বিটুমিনের মান নিশ্চিতে বাণিজ্য মন্ত্রনালয় তিনটি নির্ধারিত ল্যাবে মান পরীক্ষা বাধ্যতামূলক করে। এরপর থেকেই মূলত নিন্মমানের বিটুমিন আমদানির চক্রটি বিপাকে পড়ে। মান যাচাই বাধ্যতামূলক করার পর এই প্রথম কোনো চালান ধরা পড়লো কাস্টমসের হাতে।

নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আমদানিকারক ঢাকার ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ভুয়া মান সনদ কাস্টমসে জমা দিয়ে বিটুমিন চালান ছাড় নিতে চেয়েছিল। ৫০ কন্টেইনারের মধ্যে ৯টি কন্টেইনার ভুয়া সনদ দিয়ে বন্দর থেকে খালাস করা হয়েছে। কিন্তু কাস্টমসের হাত থেকে শেষ রক্ষা হল না।

ইস্টার্ণ রিফাইনারির দেয়া আসল মান সনদে পুরো চালানই ছাড়ের অযোগ্য। কারণ সেগুলো নিন্মমানের বলেই ল্যাব রিপোর্টে প্রমানিত হয়েছে।

নমুনা পরীক্ষায় ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এর চালানটি দুটি শ্রেনীতে মান উত্তীর্ণ হয়নি। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- পেনিট্রেশনে সেটি ৭২ পয়েন্ট পেয়েছে। কিন্তু চালানটি ৬০-৭০ গ্রেডের মধ্যে থাকতে হবে। অর্থ্যাৎ মান অনুযায়ী ২ পয়েন্ট বেশি। আর সফটেনিং শ্রেণীতেও ঘোষনার চেয়ে কম পয়েন্ট পাওয়া গেছে।

এই অবস্থায় সেটি ঘোষিত মান অনুযায়ী হয়নি বলে মত দিয়েছে ইস্টার্ণ রিফাইনারি। অথচ এই মান সনদকে জাল করে একটির পয়েন্ট বাড়িয়ে ও অন্যটির পয়েন্ট কমিয়ে মান উত্তীর্ণ হিসেবে সনদ দিয়েছে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট। জাল সনদে সূত্র নম্বর থেকে শুরু করে প্যাড, স্বাক্ষর সবকিছুই জাল করা হয়েছে।

জানা গেছে, আমদানিকৃত পণ্যের মান বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা যাচাইয়ের পর সেটি ম্যানুয়ালি এবং ইমেইলে পাঠানোর নিয়ম আছে। বিএসটিআই এই নিয়ম পালন করলেও কিন্তু ইস্টার্ন রিফাইনারির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এই কারণেই জাল সনদ তৈরীর সুযোগ পেয়েছে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট।

জানতে চাইলে মান সনদ দেয়া প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারির উপ মহাব্যবস্থাপক (মান নিয়ন্ত্রন) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় সরকারীভাবে আমদানিকৃত পণ্যের মান সনদ যাচাই করতাম। এই প্রথম বেসরকারী কোন প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষা করলাম। প্রথম অভিজ্ঞতার কারণেই আমাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে।

এরপর থেকে আমরা সতর্ক পদক্ষেপ নিচ্ছি।
পরিস্থিতি থেকে উত্তরণে আমরা কাস্টমসে বলেছি একটি চিঠি দিতে। যাতে আমরা ইমেইলেও মান সনদ পাঠাতে পারি। এতে করে জালিয়াতির সুযোগ থাকবে না।

একইসাথে সনদ জাল করার কারণে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে আমি ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালককে সুপারিশ করছি-যোগ করেন জাহিদুল ইসলাম।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী
ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বলছে ভারতের পুলিশ : পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

আবারও উপস্থাপনায় দেখা যাবে তাহসানকে

সাউথইস্ট ব্যাংকে নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন দুইজন

বাংলাদেশে চালু হচ্ছে আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

বাংলাদেশ পাবে ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন : প্রধানমন্ত্রী

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারি চুক্তি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ, ময়মনসিংহ ও বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক