300X70
বুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন বাবা-মেয়ে-নাতনি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ

সংবাদদাতা, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা মারা যাওয়ার এক ঘণ্টা পর মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে নানা ও মায়ের মৃত্যু শোক সইতে না পেরে আট ঘণ্টা পর মারা গেছে নাতনি।

একইদিনে একে একে মৃত্যু হলো বাবা-মেয়ে ও নাতনির। হৃদয় বিদারক এ ঘটনায় পুরো এলাকা শোকাহত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর দুইটার মধ্যে ওই তিনজনের মৃত্যু হয়। এরা হলেন- চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান (৮৫) তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৬) এবং সুরাইয়ার মেয়ে উলফা আক্তার (১৪)। সন্ধ্যায় পাশাপাশি তিনটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

মৃতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজিদুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দুইদিন আগে মেয়ে সুরাইয়া আক্তার ও নাতনি উলফা ঢাকার বাসা থেকে তাকে দেখতে চুনারুঘাটে আসেন। এরপর চিকিৎসার জন্য সাজিদুর রহমানকে ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টায় তিনি সেখানকার একটি হাসপাতালে মারা যান।

মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই কান্নাকাটি শুরু করেন সুরাইয়া। কিছুক্ষণ পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর মারা যান তিনি। সুরাইয়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সুরাইয়ার মেয়ে উলফা আক্তার শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। মা ও নানার মৃত্যুর পর সে কান্না করতে থাকে। বিকেলে সেও অসুস্থ অবস্থায় চুনারুঘাটে নানা বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

মৃতদের নিকটাত্মীয় ফিনলে চা কোম্পানির সহকারী ব্যবস্থাপক আশরাফুল হক আক্রাম জানান, সাজিদুর রহমানের মৃত্যুর শোকে তার মেয়ে সুরাইয়া মারা গেছেন। এর ৮ ঘণ্টা পর মারা যায় সুরাইয়ার মেয়ে উলফা। এ ঘটনায় পুরো পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, সাজিদুর রহমান অসুস্থ হয়ে মারা গেছেন। ডায়াবেটিস বেড়ে যাওয়ায় মৃত্যু হয় সুরাইয়ার। তবে উলফার কি সমস্যা ছিল তা তারা জানতে পারেননি।

উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। এ ঘটনায় পুরো উপজেলাবাসী শোকাহত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

বরিশালে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের জনসংযোগ

পথচারী বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাউন্সিলর

বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বারোপ করেছে সরকার: আইনমন্ত্রী

ঢাকা-টরন্টো রুটে বিমান ডানা মেলবে ২৬ মার্চ: প্রতিমন্ত্রী

দুই কৃষকের আত্মহত্যা: প্ররোচনার মামলায় নলকূপ অপারেটর গ্রেপ্তার

জলবায়ুবিষয়ক সম্মেলন: গ্লাসগোয় শুরু ‘শেষ ভরসা’র কপ-২৬

ওয়ারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থী সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

বাউবি’র ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও মতবিনিময়

‘একজন নির্লোভ, ব্যক্তিত্ববান শিক্ষক ছিলেন সুকুমার রায়’