300X70
বৃহস্পতিবার , ৪ নভেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অধরা জয় দেবে কী ধরা নাকি খালি হাতেই ফেরা?

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৪, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার কাছে হারের পর রাগ-ক্ষোভের মেঘ জমেছিল। সেই মেঘ হতাশার বৃষ্টি হয়ে ঝরেছে হারের পর হারে। টি ২০ বিশ্বকাপে পরাজয়ের চোরাবালিতে আটকেপড়া বাংলাদেশকে উদ্ধার করবে কে? আর উদ্ধার করারইবা কী দরকার। মাঝ দরিয়ায় তরী ডুবলে না হয় ভিন্ন কথা। তরী যে ডুবেছে যাত্রালগ্নে। আজও কী সেই একই পরিণতি? একই জ্বালা, যন্ত্রণা? মাহমুদউল্লাহদের নিয়তি মেনে নিতে মন সায় দেয় না। ব্যর্থতার হতাশা পোড়ায়।

দেশে ফেরার আগে বাংলাদেশের নিয়মরক্ষার শেষ ম্যাচ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচে দৈবক্রমে জিতে গেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। আর হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা।

মুশফিকুররা কী একেবারে খালি হাতে ফিরবেন? নিঃস্ব হয়ে ফেরার চেয়ে যদি নিদেনপক্ষে একটা জয় নিয়ে ক্রিকেটাররা ফিরতে পারেন, সিন্ধুতে বিন্দুর মতো হলেও ঈষৎ সান্ত্বনা দেবে শেষের যোগফল। অঙ্কে তো শুধুই বিয়োগ। দুবাইয়ে গ্রুপ-১ এ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে বিকাল ৪টায়।

অধিনায়ক মাহমুদউল্লাহর লক্ষ্য ছিল সেমিফাইনাল। একাধিক সাবেক ক্রিকেটার বলেছিলেন, সুপার টুয়েলভে দুটি ম্যাচ জিততে পারলে সেটা হবে প্রাপ্তি। কোনোটাই হলো না। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে হেরে শুরু। ওমান ও পাপুয়া নিউগিনির মতো দুটি পুঁচকে দলকে হারিয়ে কোনোরকমে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। সেখানেই স্বপ্নযাত্রা শেষ। শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও হতশ্রী ফিল্ডিং ও অধিনায়কের অদূরদর্শিতায় ম্যাচ হাতছাড়া হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের একেবারে কাছে গিয়ে বাংলাদেশ হার মানে তিন রানে। এই দুদলের বিপক্ষে জয়ের খুব কাছে যাওয়ার মধ্যেই এ বিশ্বকাপ থেকে যা একটু সান্ত্বনা খুঁজে পেতে পারে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খানিকটা সবুজ উইকেটে কম পেসার নিয়ে খেলা এবং ৮৪ রানে অলআউট হওয়ার পর আশার সব কপাট বন্ধ হয়ে যায়।

পুরো টুর্নামেন্টে শরীরী ভাষাই ছিল না খেলোয়াড়দের। টি ২০ ক্রিকেটের মেজাজ ও মানসিকতা লক্ষ্য করা যায়নি। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান। পরিকল্পনা, মানসিকতা, প্রক্রিয়া কিংবা প্রয়োগ কোনোটাই মেলাতে না পেরে সঙ্গী হয়েছে চার হার। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ৪-১-এ হোম সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

কিন্তু বাংলাদেশ ও দুবাইয়ের কন্ডিশনে যে বিস্তর পার্থক্য, তা ক্রিকেট সংশ্লিষ্টরা বুঝতেই পারেননি। তিন ম্যাচে অস্ট্রেলিয়ার জয় দুটিতে। একটি হার ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশকে হারাতে পারলে তাদের সেমিফাইনালে খেলা সহজ হয়ে যাবে। এদিকে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন হতে পারে। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় আবার মোস্তাফিজকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের শেষ ম্যাচ নিয়ে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘প্রশংসা করতে হবে যে বাংলাদেশ সুপার টুয়েলভের জন্য যোগ্যতা অর্জন করেছে। আমরা শ্রীলংকার বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত হেরেছি। আমাদের তিন বিভাগেই উন্নতি করতে হবে। কোচ হিসাবে আমিও এই চ্যালেঞ্জ অনুভব করছি।’

টাইগারদের বিপক্ষে ঢাকায় টি ২০ সিরিজ ৪-১-এ হারলেও অ্যাস্টন অ্যাগার মনে করিয়ে দিলেন, এবার খেলা বাংলাদেশে হচ্ছে না। কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একেবারে আলাদা কন্ডিশন। বাংলাদেশের মতো ওই কন্ডিশনে আমাদের অনেকে প্রথম খেলেছিল। আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। সত্যি বলতে, ওই কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ খেলেছিল। তারা ঘরের মাঠে ভালো খেলেছে, এটা আমাদের কাছে আশ্চর্যের কিছু নয়। কিন্তু এখন কন্ডিশন ভিন্ন। আমাদের দলও আলাদা। উইকেটও বাংলাদেশের মতো আচরণ করছে না। দেখি কী হয়। আমাদের জিততে হবে। জেতার জন্যই খেলব।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পদ্মা সেতু হওয়ায় বিএনপির মুখে চুনকালি : তথ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শাহবাগস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

ভারতের ঝড়খালির জঙ্গলে দেখা মিলল বাঘের

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিয়ে বাড়ি বেড়াতে এসে নদীতে নিখোঁজ কুরআনের হাফেজ

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন পেরুর প্রেসিডেন্ট

দি প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ এবং ১০. ০০% স্টক লভ্যাংশ অনুমোদন

বিক্রয় চালু করলো হোয়াটসঅ্যাপ অপশন