300X70
বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

আফিফ-মিরাজের জুটিতে বাংলাদেশের জয়, যা বললেন নান্নু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি আর কারও নেই। লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়েছেন। আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। রাণ তাড়া করার বিবেচনায় এটি এক বিশ্ব রেকর্ড। যদিও সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ১৭৭।

ইংল্যান্ডের জস বাটলার এবং আদিল রশিদ মিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রানের ওই রেকর্ড গড়েছেন। কিন্তু সেটি ছিল প্রথম ইনিংসে। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে সপ্তম উইকেটে সর্বোচ্চ ছিল ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের ১২৭ রান।

আফিফ হোসেন ১১৫ বলে খেলেছেন ৯৩ রানের ইনিংস। মাত্র ৭ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। তার ইনিংসে ছিল ১১ বাউন্ডারির সঙ্গে ১টি বিশাল ছক্কা। সেঞ্চুরি না হলেও এটাই আফিফের ক্যারিয়ারে সেরা ইনিংস। কেন না এর আগে ৭ ম্যাচ খেলে কোনো হাফ সেঞ্চুরিও করতে পারেননি তিনি। এদিন ১২০ বলে ৮১ রানের ক্যারিশম্যাটিক ইনিংস খেলেছেন মিরাজ। তার ইনিংসে ছিল ৯টি দৃষ্টিনন্দন বাউন্ডারি।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের মাঝারি মানের টার্গেট সামনে নিয়ে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের মুখেই যেন দাঁড়িয়েছিল বাংলাদেশ। আর সেখান থেকে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে দারুণ এক জয়ের সাক্ষী হলেন টাইগার সমর্থকরা।

এ জয়কে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আফিফ-মিরাজের জুটিতে ভর করে এমন জয় নিয়ে নান্নু বলেন, যে কোনো জয় সবার জন্য স্বস্তির। শুধু নির্বাচকদের জন্য নয়, ক্রিকেটসংশ্লিষ্ট সবার জন্য এ জয় খুশির এবং স্বস্তির। বিপর্যয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জেতাটা অবশ্যই কৃতিত্বের এবং আমি বিশ্বাস করি সামনের দিকে এগুতে হলে এ জয় অনেক সাহস জোগাবে। আফিফ ও মিরাজের কথা আলাদা করে বলতে হয়। তাদের ব্যাটিং যারা দেখেছেন, তাদের এ নৈপুণ্য ক্রিকেটপ্রেমীদের চিরদিন মনে থাকবে।

আফিফ-মিরাজের স্তুতি গেয়ে তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা- বিপদে তারা সাহস হারায়নি। তাদের ধৈর্যচ্যুতি ঘটেনি। একদম মাথা ঠাণ্ডা রেখে ব্যাটিং করেছে দুজন। এসব অবস্থায় বিপর্যয় এড়াতে অনেক সময় ব্যাটাররা বেশি শট খেলতে চায়। খুব দ্রুত কিছু শট খেলে স্কোর বোর্ডটাকে একটু চাঙ্গা রাখতে চায়। কিন্তু মিরাজ আর আফিফ তা করেনি। কিছু শট খেলে অতিদ্রুত রান করে ফেলার চিন্তাই ছিল না মাথায়। তারা ঠাণ্ডা মাথায় বেশিরভাগ বল খেলেছে। শটের দিকে যায়নি। তখন চাপের মুখে যদি শটের দিকে যেত, রানের চিন্তা করত, তা হলে অন্য কিছু হতে পারত। ধৈর্য ধরে দুজনের লম্বা সময়ের ব্যাটিং চাপ কমিয়ে দেয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে : শ ম রেজাউল করিম

পঞ্চগড়ে গণধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার

ছয় ঘণ্টার পূর্বাভাস: বৃষ্টি হতে পারে ঢাকায়

শততম ম্যাচে জিতল বাংলাদেশ

টেকনাফে বিজিবির অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ

আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল জরুরি

সব চ্যানেলে বিটিভি’র দুপুরের খবর সম্প্রচার বন্ধ

দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর উদ্বোধন আজ

দেশে করোনাভাইরাসের ঝড়ল আরও ২২ প্রাণ