300X70
শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

কৃষক বেঁচে ১০০, খুচরায় ৪শ’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৮, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

প্রতিনিধি, চট্টগ্রাম : পবিত্র রমজানমাসে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে অসাধু ব্যবসায়িদেরকে ফোরাউনের বংশধরের সাথে তুলনা করেছেন নেটিজনরা। কারণ ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেসময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে।

কিন্তু ফেরাউনের কিছু বংশধর মনে হয় বাংলাদেশে এখনো আছে। কারণ তারাও অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য একই পদ্ধতি অবলম্বন করছে। আল্লাহ এদের হেদায়েত দিক।’ কয়েকদিন ধরে তরমুজের গায়ে দাম লেখা একটি ছবি দিয়ে এরকম একটি স্ট্যাটাস ফেসবুকজুড়ে ভেসে বেড়াচ্ছে। ফেরাউনের তরমুজের ব্যবসার ঘটনার জেরে এদেশে তার বংশধরের ঘটনাটি সত্য না হলেও নেটিজেনরা কোনভাবেই যেন মানতে পারছেন না মৌসুমী ফল তরমুজের কেন এতো দাম? সেকারণে তারা তরমুজ ব্যবসায়ীদেরকে ফেরাউনের সঙ্গে হয়তো তুলনা করেছেন ক্ষোভে। পবিত্র রমজান আর তীব্র গরমে বেড়েছে মৌসুমী ফল তরমুজের চাহিদা। এর সাথে পাল্টা দিয়ে বেড়েছে দামও। পাইকারি বাজারের তুলনায় অন্তত তিনগুণ বাড়তি দরে তরমুজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। উৎপাদন পর্যায়ে প্রতি পিস তরমুজ ১০০ টাকা, পাইকারি বাজারে এসে তা ১৫০ টাকা ও খুচরা বাজারে এসে তা ঠেকেছে ৩ শ’ থেকে ৪শ’ টাকা।

মৌসুমের শুরুতে খুচরা বাজারে কেজিপ্রতি তরমুজ বিক্রি হয়েছিল ৩০ টাকায়। রোজা শুরু হতে না হতেই তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ভালো মান ও সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। পরিবহণ খরচ ও মজুরি খরচ বাড়ার অজুহাতে বেশি দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। অন্যদিকে পাইকারিতে দাম না বাড়লেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে খুচরায় দাম বেড়েছে বলে দাবি পাইকারিদের।

নগরের ফলমন্ডি পাইকারি ফলের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ফলমন্ডিতে ফল সাজাতে ব্যস্ত সময় পার করছেন আড়তদাররা। সেই সঙ্গে বড়, মাঝারি ও ছোট সাইজের তরমুজ আলাদা করে রাখছেন দোকানের কর্মচারিরা। আড়তে পিস হিসেবে বিক্রি হচ্ছে তরমুজ। তবে ব্যবসায়ীদের কাছে কেজির হিসাব জানতে চাইলে তারা বললেন, ‘আড়তে পাঁচ কেজি ওজনের একটি তরমুজ ১৫০ টাকায় বিক্রি হলে কেজি প্রতি পড়ে ৩০ টাকা। অথচ খুচরা বাজারে পাঁচ কেজি ওজনের একটি তরমুজ ৩’শ টাকার উপরে বিক্রি হচ্ছে। সে হিসেবে খুচরায় কেজিতে গুণতে হচ্ছে ৬০ টাকার উপরে।’

জানা গেছে, বৃহত্তর চট্টগ্রামের রাঙ্গামাটি, পতেঙ্গা, স›দ্বীপ, বরিশাল, পটুয়াখালী, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর, নাটোর, রাজশাহী, যশোর এলাকায় তরমুজের ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। এসব জায়গা থেকে তরমুজ এনে থাকেন ব্যবসায়ীরা। একজন চাষী শত হিসেবে তরমুজ বিক্রি করে থাকেন। প্রতি একশ পিস তরমুজ কিনতে পাইকারদের মানভেদে গুণতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা। সে হিসেবে প্রতি পিস তরমুজ কৃষকের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকায় কিনতে হয়। পাইকারি ব্যবসায়ীরা পরিবহণ ও শ্রমিকের মজুরি যোগ করে প্রতি পিস তরমুজ মানভেদে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি করছেন। অথচ খুচরা ব্যবসায়ীরা মুনাফার লোভে পিসে বিক্রি না করে কেজি প্রতি তরমুজ ২৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন।

ফলমন্ডির ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘পাইকারি বাজারে তরমুজের দাম খুব একটা বাড়েনি। এটা পচনশীল পণ্য। বেশি মুনাফার আশায় দাম ধরে বসে থাকলে আমাদেরই লোকসান। যেহেতু আমরা লাখ লাখ পিস তরমুজ বিক্রি করি। আমাদের পরিবহণ খরচ, দোকান ভাড়া, মজুরি খরচ যোগ করলে আমাদেরকেও বেশি দামে পণ্য বিক্রি করতে হয়। সে হিসেবে আমরা তরমুজের দাম বাড়াইনি। তবে জাহাজ ভাড়া বাড়ার কারণে আমদানি করা ফল যেমন আপেল, কমলা, মাল্টার দাম বেড়েছে পাইকারিতে।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন বলেন, ‘পাইকারিতে পিস হিসেবে তরমুজ বিক্রি করা হয়। প্রতিদিন আড়ত থেকে লাখ লাখ পিস তরমুজ বিক্রি হয়। কিছুটা লাভ পেলেই সব বিক্রি করে দেয়া হচ্ছে, যেহেতু এটা পচনশীল। তবে অন্যান্য ফল যেমন আপেল, আঙ্গুর, কমলাসহ বিভিন্ন ফল দাম বাড়তির দিকে আছে। যেহেতু এগুলা আমদানি পণ্য এসব পণ্যের দাম বাড়ার বেশকিছু কারণও আছে। তবে খুচরা বাজারে কিভাবে পণ্য বিক্রি হচ্ছে বা বাড়তি দামে পণ্য বিক্রি হলে তা যথাযথ কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

নগরীর বাইরে হাটহাজারী পৌর এলাকার ফল বিক্রেতা মো: ইদ্রিস বলেন আমি পিস ও কেজি দুই ভাবেই তরমুজ বিক্রি করি। তবে পিস হিসেবে বিক্রি করলে আমাদের পোষায় না। আর কেজিতে বিক্রি করলে কিছু টাকা লাভ করতে পারি। বেশিরভাগ মানুষ পিস হিসেবে নিতে চায়। তবে প্রচন্ড গরমের কারণে তরমুজের চাহিদা বেড়ে গেছে। তাই দামটাও বেশি

জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারি পরিচালক দিদার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। সমস্যা হলো আমরা যতক্ষণ অভিযানে থাকি ততোক্ষণ সবকিছুই ঠিক থাকে। আমরা চলে গেলে অসাধু ব্যবসায়ীরা আবার আগের মত শুরু করে। এটা খুব দুঃখজনক তবুও আমরা ভোক্তাদের জানাতে চাই আপনারা প্রতারিত হলে আমাদের কাছে অভিযোগ করেন। আমরা যথাযথ ব্যবস্থা নেবো

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেহাটে ধর্ষণ মামলায় সুপারের যাবজ্জীবন

ফুলবাড়ীতে রোগাক্রান্ত হয়ে পঙ্গুত্বের পথে শিক্ষার্থী চান মানবিক সহায়তা

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বাংলালিংক ও এস.এ. গ্রুপের অংশীদারিত্ব

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন উপভোগ করছে: ভুটানের রাজা

ড্রেসিং রুমে দোন্নারুম্মার সঙ্গে বিবাদে জড়ান নেইমার

ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে : মেয়র শেখ তাপস

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ড. ওয়াজেদ মিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন : তথ্যমন্ত্রী