300X70
রবিবার , ৮ মে ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জ্বালানি সংকটের শঙ্কায় দেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৮, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ

* আমদানিনির্ভর খাত হওয়ায় পরিস্থিতি গুরুতর হচ্ছে
* রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে তাকিয়ে আছে বিশ্ব
* ভ্যাট-ট্যাক্স কমানোর পক্ষে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা

ডেস্ক রিপার্ট, বাঙলা প্রতিদিন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাংলাদেশের দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে জ্বালানি খাত আমদানিনির্ভর হওয়ায় বিশ্ববাজার থেকে প্রয়োজনীয় জ্বালানির আমদানি ও সরবরাহ নিয়ে সংকট গুরুতর পরিস্থিতির দিকে যাচ্ছে।

একদিকে প্রতিনিয়ত বিশ্ববাজারে জ্বালানি তেল, লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি), এলপিজিসহ জ্বালানি পণ্যের দাম বাড়ছে; অন্যদিকে বৈশ্বিক সংকটের কারণে বাজার অস্থির হয়ে পড়ায় চাহিদা অনুুযায়ী জ্বালানি পাওয়া নিয়েও সংকট তৈরি হয়েছে। তার ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভ্যাট-ট্যাক্স আদায় ঊর্ধ্বমুখী হওয়ার কারণেও সংকট বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সম্প্রতি তার অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ এখন এলএনজি সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে। ফলে এলএনজির দাম অনেক বাড়বে। অনেক দেশ বাড়তি দাম দিয়ে জ্বালানি সংগ্রহ করবে। তবে এমন অবস্থা দাঁড়াতে পারে যে, টাকা হলেই সবাই এলএনজি সংগ্রহ করতে পারবে না।

আমাদের আরো কিছু সমস্যা আছে। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট-ট্যাক্স বা শুল্ক আদায় অনেক বেশি পরিমাণে করে। আন্তর্জাতিক বাজারে অনেক বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হয়, সেই দামের সঙ্গে হিসাব করে ভ্যাট-ট্যাক্স আদায় করে এনবিআর। ফলে জ্বালানি বিভাগকে অনেক বেশি পরিমাণ অর্থ জ্বালানি কেনা, ভ্যাট-ট্যাক্স বাবদ পরিশোধ করতে হয়।

যার সর্বশেষ মূল্য পরিশোধ করতে হয় সাধারণ মানুষকে। তাই এনবিআরের উচিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শুল্ক আদায় করা। তারা কোন কোন পণ্যে কয়েক দফা ভ্যাট-ট্যাক্স আদায় করছে। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে কয়েকগুণ। এখন এলএনজি অনেক বেশি দামে সংগ্রহ করে দেশে সরবরাহ করতে হচ্ছে। ফলে এখানে ভ্যাট-ট্যাক্স আদায়ের পরিমাণ কমিয়ে দেওয়া দরকার।

জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, দাম রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এখন দেশটি যদি ইউরোপের অন্যান্য দেশেও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তবে নিশ্চিতভাবে এ সংকটের ধাক্কা লাগবে বৈশ্বিক এলএনজির বাজারে। অল্প কিছু দেশ যারা এলএনজি সরবরাহ করে ইউরোপ চেষ্টা করবে তাদের কাছ থেকে নিতে।

ফলে এলএনজি নিয়ে তৈরি হবে মহাসংকট। এ ঘটনা বাংলাদেশের জন্যও বড় দুশ্চিন্তার কারণ। কেননা বাংলাদেশ কাতার থেকে এলএনজি আমদানি করে। বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদনকারী তিন দেশের একটি কাতার। ইউরোপের অনেক দেশও এখন কাতার থেকে এলএনজি সংগ্রহের চেষ্টা করছে। হঠাৎ এমন ঊর্ধ্বমুখী চাহিদার কারণে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি আমদানিও ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে স্পট মার্কেটে এলএনজির দাম হবে আকাশচুম্বী।

প্রায় এক দশক ধরে বাংলাদেশে গ্যাসের সংকট চলছে। শিল্পকারখানা, বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণে সরকার ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু করে।

এখন কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হয়। এ ছাড়া স্পট মার্কেট থেকেও সংগ্রহ করা হয় এলএনজি। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এমন হয়ে পড়েছে যে, কোনো কারণে এলএনজি আমদানি বন্ধ হয়ে গেলে দেশের অধিকাংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এ ছাড়া গ্যাসের অভাবে ধুঁকে ধুঁকে চলা শিল্পকারখানার উৎপাদনও হবে ক্ষতিগ্রস্ত।

তবে সরকার চেষ্টা করছে নানা প্রক্রিয়ায় এলএনজি আমদানি অব্যাহত রাখতে। ভবিষ্যতে গ্যাস সরবরাহের অনিশ্চয়তার কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূতকে চুক্তিটি দীর্ঘমেয়াদে বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। দেশটির কাছে আরো এলএনজি চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কাতার সফর করে এলএনজির আমদানি বাড়াতে চেষ্টা করছেন।

এদিকে বিশ্ববাজারে জ্বালানির মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আমদানি খরচ অনেক বেড়ে গেছে। ফলে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা এনবিআরকে আমদানির ক্ষেত্রে জ্বালানি মূল্যে ভ্যাট-ট্যাক্স কমিয়ে আনার আহবান জানিয়েছেন।

সম্প্রতি সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান জ্বালানি খাতের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, ভোজ্যতেলের মতো ডিজেল, ফার্নেস অয়েল এবং এলএনজি আমদানির ক্ষেত্রে সব ধরনের ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া উচিত। যে ফার্নেস অয়েল টনপ্রতি ২৫০ ডলারে আমদানি করা হতো, এখন ৭০০ ডলার দিয়ে কিনতে হচ্ছে।

আগেও ৩০ শতাংশ ডিউটি দিতে হতো, এখনো ৩০ শতাংশ দিতে হচ্ছে। ৭০০ ডলারের ওপর ডিউটি দাঁড়াচ্ছে ২১০ ডলার, যা প্রায় আগের আমদানি মূল্যের সমান। জ্বালানির দাম বেড়ে গেলে তার চেইন এফেক্ট অনেক দূর পর্যন্ত গড়ায়। তেলের দাম বেড়ে গেলে সেচের খরচ বাড়বে, তাতে চালের উৎপাদন ব্যাহত হতে পারে। পরিবহন খরচ বেড়ে যাবে, এতে উৎপাদনের পাশাপাশি সরবরাহ চেইনও বিঘ্ন হওয়ার ঝুঁকি আছে। তাই বিশ্ববাজারে জ্বালানি পণ্যের মূল্য অনেক বেশি হওয়ায় এনবিআরের উচিত অন্তর্বর্তীকালের জন্য হলেও ডিউটি প্রত্যাহার করা নেওয়া।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রোজিনার এমন কাজ দেখে আমি বিস্মিত: ইলিয়াস কাঞ্চন

এক যুবক রাতারাতি ১১ কোটি টাকার মালিক

অবশেষে উচ্ছেদ হলো নারায়ণগঞ্জের চানমারি বস্তি

সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন : তথ্য ও যোগাযোগ উপদেষ্টা

‘শুধু রাশিয়ার নয়, আপনি পুরো বিশ্বের নেতা’

“হাংরিনাকি বার্থডে ব্যাশ” ক্যাম্পেইনে ফুড প্রেমীদের জন্য ছাড়ের ছড়াছড়ি

লালমনিরহাটের তিস্তা পাড়ের বন্যাদুর্গত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবদানকে ছোট করে কার লাভ ?

জনসভায় এসে আ.লীগ নেতার মৃত্যু

ইউসিবি ইনভেস্টমেন্টের এস জে আই বি এল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার