300X70
শুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর লোগো এবং মাসকট উন্মোচন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৩, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অথিতি হিসেবে আজ শুক্রবার (২৩-১২-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর লোগো এবং মাসকট উন্মোচন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও তারুণ্যের প্রতীক। তাঁর যৌবন দীপ্ত ক্রীড়াশৈলী দেশের তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।

এ প্রজন্মের তরুণরাও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগামীতে হয়ে উঠবে অনন্য সাধারণ ক্রীড়াবিদ। এ কারণেই শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর লোগোতে রয়েছে তারুণ্যের প্রতীক শেখ কামালের প্রতিকৃতি এবং মাসকটে ব্যবহার করা হয়েছে বাবুই পাখী, যা প্রাণ চঞ্চলতার প্রতীক এবং শত প্রতিকূলতার মাঝেও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

“শেখ কামাল যুব গেমস’ এর মূল লক্ষ্য হল দেশব্যাপী উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করা। উল্লেখ্য, গত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সাথে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শেখ কামাল যুব গেমস-২০২৩ এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, এবং কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠানে সম্মানিত সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী নুরজাহান আহমেদ; চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সস্ত্রীক এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লউসি, পিএসসি, পিএইচডি সস্ত্রীক উপস্থিত ছিলেন।

এছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব, অলিম্পিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত স্পন্সরগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লোগো এবং মাসকট উন্মোচনের আমন্ত্রিত অথিতিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং থিম সং বাজিয়ে শোনানো হয়। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২ হতে ১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত প্রথম পর্বে আন্তঃউপজেলা, ১৬ হতে ২২ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্বে আন্তঃজেলা এবং ২৬ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই গেমস অনুষ্ঠিত হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে

ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

ইউনিয়ন ব্যাংকে রয়েছে আকর্ষণীয় বিশেষ আমানত প্রকল্প

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা সৈকত

লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ দফা দাবিতে রংপুরে তামাক চাষীদের মানববন্ধন ও ডিসি অফিস ঘেরাও

কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল

প্রেমের সম্পর্ক তৈরি নিয়ে জটিলতার জেরে গাড়িচালক সৌরভকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ৩