300X70
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নারী দিবসে ইমো’র নতুন ফিচার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৭, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনপ্রিয় ইনস্ট্যান্ট অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ক্যাম্পেইনের মাধ্যমে চালু করা হয়েছে প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু নতুন ফিচার। ক্যাম্পেইনের অংশ হিসেবে তানজিন তিশা’র মতো আরও অনেক সেলিব্রেটি কীভাবে এই ফিচারগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষিত থাকা যাবে এবং একটি নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা যাবে সে ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।

বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, বাংলাদেশে হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবারবুলিংয়ের মতো অপরাধগুলো অনলাইনে নিয়মিত সংগঠিত হচ্ছে। আরও নির্দিষ্ট করে বলা যায়, নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে দেশের শতকরা ৬৪ ভাগ নারী অনলাইনে কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। প্রাইভেসির ক্ষেত্রেও অনলাইন যোগাযোগ মাধ্যমে নানান রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা; তবে, এখন পর্যন্ত এসব সমস্যার কার্যকর সমাধান করা যায়নি।

যোগাযোগের বিভিন্ন স্তরে সম্ভাব্য সমস্যাগুলোর সমাধানে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ‘টাইম মেশিন’, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এই তিনটি উন্নত নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার নিয়ে এসেছে ইমো। উদ্ভাবনী এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কানেকশনের সাথে যেকোনো স্তরে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা বা প্রাইভেসি সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের নির্দিষ্ট চ্যাট হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচার সক্রিয় করলে অপরপাশে কল রিসিভ করা ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না। ইমো ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করে কারও সাথে যোগাযোগ স্থাপনের সময় অস্বস্তিকর ও বিপদজনক পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। পাশাপাশি, ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি আপনাকে যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত মানুষ থেকে দূরে রাখবে। এই ফিচারগুলো নিরাপদ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ইমো’র আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ও প্রোডাক্ট টিমের বেশ কয়েক মাসের প্রচেষ্টার ফলাফল।

বৈশ্বিকভাবে নেতৃস্থানীয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে ইমো সবসময় ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার ও পরিষেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় নারীদের জন্য ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রাইভেসি-সংক্রান্ত উদ্ভাবনী ফিচার নিয়ে এলো ইমো। এই ফিচারগুলোর সাহায্যে সাইবারস্পেসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঋতু উৎসবের শুরু মূলতঃ রবীন্দ্রনাথের হাত ধরেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ৩

গোবিন্দগঞ্জের কামারদহে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী উদ্বোধন

নতুন রূপে ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্ক

লেখক উমর ফারুকের জন্মদিন আজ

ফুলবাড়ীতে আদা ও রসুনের দাম দ্বিগুণ

নাঙ্গলকোট প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

রাজশাহীর ৩৫টি স্কুলে ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ করলো বিকাশ

২৫ বছর বয়স পর্যন্ত নিজ হাতে খাননি শাহরুখ খান

প্রকাশ্যে যুবককে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড