300X70
রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অনুষ্ঠিত হলো ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

বছরের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে পুরস্কার প্রদান

বাঙলা প্রতিদিন ডেস্ক : ১৩৯টি ডিজিটাল ক্যাম্পেইনকে ২৪টি ক্যাটেগরিতে পুরস্কৃত করার মাধ্যমে গত শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ৭ম সংস্করণের। এই আয়োজনটির পরিবেশনায় ছিলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এবং সহযোগিতায় দ্য ডেইলি স্টার।

প্রায় ৬০০ জন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের উপস্থিতিতে একটি জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ী ক্যাম্পেইন বা প্রচারণা গুলোকে পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশে ডিজিটাল প্রচারণা নিয়ে প্রচলিত একমাত্র সম্মাননা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। এবারের সংস্করণে পুরস্কারের জন্য ১০৩৭টি মনোনয়ন জমা পড়ে।

মনোনয়ন গুলোকে -শর্টলিস্টিং এবং গ্র্যান্ড জুরি- এই দুইটি পর্যায়ে বাছাই করেন দেশের শীর্ষ ক্যাটেগরি বিশেষজ্ঞদের একাধিক দল। প্রাথমিক শর্টলিস্টিং পর্যায়ে ১০টি জুরি সেশনে ১৩৬ জন বিশেষজ্ঞ ৪৫৩টি মনোনয়নকে বাছাই করেন। পরবর্তীতে আরো ১০টি গ্র্যান্ড জুরি সেশনে ১১৫ জন জুরি অধিকতর যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের বাছাই করেন।

২৪টি পৃথক ক্যাটেগরিতে চারটি র‍্যাংকে চূড়ান্ত বিজয়ীরা পুরস্কৃত হন। এবছর ৭১ টি ব্রোঞ্জ, ৪৯ টি সিলভার, ১৯ টি গোল্ড পদক প্রদান করা হয়। উল্লেখ্য যে, ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের এই বছরের আসরে কোনো গ্র‍্যাঁ পি বিজেতা ছিলো না।

আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক ও ক্রিয়েটিভ এডিটর নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, “ডিজিটাল কমিউনিকেশন ও মার্কেটিংয়ের সাথে আনুষাঙ্গিকভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, উদ্ভাবনী দক্ষতা এবং যথার্থ ডাটার ব্যবহার জড়িত। আজকের এই সম্মাননাটি তাই শুধুমাত্র আমাদের সেরা কাজ গুলোকে স্বীকৃতি প্রদানের একটি মঞ্চ নয় বরং একইসাথে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আরো সম্ভাবনাময় পর্যায়ে এগিয়ে যাওয়ার একটি অনুপ্রেরণাও।”

৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের পূর্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে“ইনোভেশন এন্ড ডিসরাপশনঃ গাইডিং থ্রু দ্য ডিজিটাল ট্যারেন” প্রতিপাদ্যকে মুখ্য করে ১০ম ডিজিটাল সামিট অনুষ্ঠিত হয়।

৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন এবং ২টি ইনসাইট সেশনের সমন্বয়ে সাজানো এই বছরের সামিটে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা এবং আমন্ত্রিত বিদেশি অতিথিরা।

আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে কর্মরত এবং অবদান রাখা আমাদের সকলের অন্যতম দায়িত্ব হচ্ছে উদ্ভাবনী সমাধানের সাথে আমাদের কাজকে সম্পৃক্ত করা।

একটি সম্পুর্ণ ডিজিটালি রুপান্তরিত যাত্রার জন্য এখানে উপস্থিত সকলের স্ব স্ব অবস্থান থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আমরা আশাবাদী আসন্ন বছর গুলোকে আমরা বর্তমানের সকল চ্যালেঞ্জ ও সুযোগকে যথাযথভাবে ব্যবহার করে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে সক্ষম হবো।”

১০ম ডিজিটাল সামিটের প্রথম কিনোট সেশনে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ ডিজিটাল ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এনালিটিকস নিয়ে আলোচনা করেন। ইন্টেলিফাইল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান প্রসূন বসু আলোচনা করেন ডাটার গুরুত্ব নিয়ে। ৩য় কিনোট সেশনের আলোচক গুগল এপেকের চ্যানেল সেলস বিভাগের হেড অব পার্টনার পারফরম্যান্স তারা ইয়ুন মার্কেটিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে

আলোচনা করেন। এবং ৪র্থ সেশনের আলোচক ছিলেন মালয়েশিয়ার কানেক্টিং দ্য ডটসের প্রতিষ্ঠাতা ভারত আভালানি।

এছাড়াও দিনব্যাপী ডিজিটাল সামিটের প্যানেল এবং ইনসাইট সেশনের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে এসেছে মিডিয়া এবং মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিয়েটিভিটির ভূমিকা সহ একটি ডিজিটাল রোডম্যাপ তৈরীর জন্য অপরিহার্য পলিসির আলোচনা।

ডিজিটাল সামিট ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। আয়োজনটি সম্পন্ন হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের পরিবেশনায় এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায়।

এছাড়াও, আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার – বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম (বিসিএফ); ইন্টেলিফাইল; নলেজ পার্টনার – মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড; পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা-কলকাতা প্রমোদতরী চালু হতে পারে অক্টোবরে

সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট কম্বো অফার

সাকরাইনের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই : মেয়র শেখ তাপস

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : মেয়র আতিকুল

মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে : বাণিজ্য উপদেষ্টা

দেশ পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছে তালেবান সরকার

নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে

মৌচাক টাওয়ারে আগুন

ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়বে শেখ রাসেল

বিকাশে ৩০ দিনের জিপি প্যাক রিচার্জে বাইক জেতার সুযোগ