300X70
সোমবার , ১৮ মে ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম প্রতিরোধ আইন প্রণীত হবে : আইনমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৮, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, এখানে অনেক বিষয় চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। হুট করে এমন কোনো আইন প্রণয়ন করা ঠিক হবে না যেটা অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে লাভবান করবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক অংশীজন সভায় সভাপতিত্ব করার সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নিতে চাচ্ছি। হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়ে তা অনুযায়ী আইন করা হলে যদি সেটা কাজেই না লাগে এবং  অপরাধী যদি পার পেয়ে যায় বা উপকৃত হয় তাহলে সে আইনের কোনো সার্থকতা নেই।

তিনি  বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখানে বহু বিবেচনাধীন বিষয় রয়েছে, যা অংশীজনদের সঙ্গে একাধিক আলোচনার মাধ্যমে উঠে আসবে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে গুম যাতে আর কখনোই ফিরে আসতে না পারে-এমন একটি আইন প্রণয়ন করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, অ্যাটর্নি জেনারেল  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারসহ
প্রমুখ।

সভায় বিশিষ্ট আইনজীবী, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশীজনরা গুম প্রতিরোধে বাস্তবসম্মত আইন প্রণয়নে গুম সংক্রান্ত অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ প্রণয়ন, তদন্তকারী কর্মকর্তার ন্যূনতম যোগ্যতার একটি মানদণ্ড প্রবর্তন ও এ অপরাধের সার্বিক বিচারিক কার্যক্রমকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় বিধি সংযোজন করার ওপর গুরুত্বারোপ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু, ফলাফল নিয়ে যা জানালেন ইসি সচিব

Сияющий в Москве: информация для заказа товара от Shining 3D

Сияющий в Москве: информация для заказа товара от Shining 3D

সাংবাদিক রাজকুমার নন্দীর বাবার পরলোকগমন

প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা থাকতেই হবে : মোস্তাফা জব্বার

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী এডমিশন ফেয়ারের উদ্বোধন

মা হতে চেয়ে আদালতে স্ত্রী, যাবজ্জীবনপ্রাপ্ত স্বামীকে প্যারোলে মুক্তি!

বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়া দাফন সহ্য করা যায় না : হাইকোর্ট

দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ও সৌদি আরব

ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ যুব ও ক্রীড়া মন্ত্রীর