বাঙলা প্রতিদিন প্রতিবেদক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আজ এক অভিযানে জোবিঅ-সাভারের আওতাধীন পূর্ব সদরপুর, টংগাবাড়ি এবং বড় আশুলিয়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে চারটি স্পটে প্রায় ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১৫০০ মিটার গ্যাস লাইন উত্তোলনপূর্বক অপসারণ করা হয়।
অভিযানে ইকো লন্ড্রী নামীয় অবৈধ ওয়াশিং কারখানায় গ্যাস সংযোগ কিল করা হয়েছে। এতে উক্ত কারখানার ৬টি ড্রায়ার ও ১টি বয়লারে ব্যবহৃত মোট ঘন্টা প্রতি ৪০৫০ ঘনফুট লোড এর গ্যাস সাশ্রয়ী হবে।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ২ জন আবাসিক গ্রাহককে ১১ হাজার এবং ইকো লন্ড্রী নামক ওয়াশিং কারখানাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।



































